শহর ও শহরাঞ্চলের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কোনো দালাল বা প্রতিনিধি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে না।
বাংলাদেশ ক্লিনিক ডায়াগনস্টিক মালিক সমিতি মুন্সীগঞ্জ জেলা শাখার অন্তর্ভুক্তের বাইরে থাকা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের দালাল হাসপাতালে গেলে তার দায় নিবে না বাংলাদেশ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতি মুন্সীগঞ্জ জেলা শাখা। গতকাল সোমবার সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত কার্যকরি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
অনুষ্ঠিত সভায় সংগঠনের সভাপতি আয়নাল হক স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি আয়নাল হক স্বপন বলেন, জেনারেল হাসপাতালে রোগী হয়রানি বন্ধের লক্ষ্যে মালিক সমিতির আওতাধীন ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে আজ মঙ্গলবার থেকে কোনো প্রতিনিধি বা দালাল পাঠানো হবে না। সর্বসম্মতিক্রমে সভায় এই সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ। তাই সংগঠনের আওতার বাইরে থাকা কোনো ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থেকে কোনো দালাল বা প্রতিনিধি হাসপাতালে পাওয়া গেলে তাদের দায় সংগঠন নিবে না।
মতামত