আপডেট : শনিবার, ২০ জুন ২০২৬

আজ মুন্সীগঞ্জে আসছেন বিএনপির মহাসচিব

আজ মুন্সীগঞ্জে আসছেন বিএনপির মহাসচিব

আজ মুন্সীগঞ্জে আসছেন বিএনপির মহাসচিব

▪️এই সফর ঘিরে জেলায় ব্যাপক প্রস্তুতি
▪️ছেয়ে গেছে শুভেচ্ছা ব্যানার ও ফেস্টুন
▪️ সদর ও গজারিয়ায় শোভা পাচ্ছে একাধিক তোড়ন

আজ শনিবার মুন্সীগঞ্জ আসছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এই সফর সরকারি হলেও এই সফর ঘিরে জেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তাঁর আগমন উপলক্ষ্যে একদিকে মুন্সীগঞ্জ শহরের দীর্ঘদিন ধরে গর্ত হয়ে থাকা রাস্তাঘাট তড়িঘড়ি করে সংস্কার করা হয়েছে। অপরদিকে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হৃদয় মাহমুদ চয়ন জানিয়েছে,
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জ জেলা সফরকালে শনিবার সকাল ১০ টার দিকে গজারিয়া উপজেলার ভবেরচর এলাকায় দ্বিতীয় তলা গ্রামীণ মার্কেট ভবন উদ্বোধন করবেন।

এরপর বেলা সাড়ে ১১টায় মুন্সীগঞ্জ পৌরসভার উত্তর ইসলামপুর এলাকায় মোল্লারচর কাঠের পুল পরিদর্শন করবেন। দুপুর সাড়ে ১২টার দিকে
মুন্সীগঞ্জ সার্কিট হাউজের সভাকক্ষে জেলার অবকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করবেন
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অন্যদিকে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন জানিয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগমন উপলক্ষে মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাঁকে বরণ করে নিতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। ইতোমধ্যে একাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। এছাড়া শুভেচ্ছা ব্যানার ও ফেস্টুন ছেয়ে গেছে মুন্সীগঞ্জ-৩ নির্বাচনি এলাকার জেলা শহর ও গজারিয়া উপজেলায়। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কেও শোভা পাচ্ছে একাধিক তোড়ন, নেতাকর্মীদের শুভেচ্ছা ব্যানার ও ফেস্টুন।

বিএনপি নেতাকর্মীরা জানান, বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় এবং সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উপলক্ষে জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

মুন্সীগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, মহাসচিবের এ সফর দলীয় কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের আরও উজ্জীবিত করবে। তাই বিএনপি মহাসচিবের আগমন উপলক্ষে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাতে প্রস্তুত মুন্সীগঞ্জের দলীয় নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আজ মুন্সীগঞ্জে আসছেন বিএনপির মহাসচিব
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

আজ মুন্সীগঞ্জে আসছেন বিএনপির মহাসচিব

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত