আপডেট : মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

আসামি ছেড়ে দিয়ে সাক্ষীদের ফাঁসানোর অভিযোগে মানববন্ধন

শ্রীনগর থানা পুলিশের বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ড ও মিথ্যা মামলায় নিরীহ ব্যক্তিদের ফাঁসানোর অভিযোগ তুলে মুন্সীগঞ্জে মানববন্ধন করেছে বাঘড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করে।
মানববন্ধনে অভিযোগ কর বলেন, গত বছরের ২৭ নভেম্বর রাতে বাঘড়া এলাকার একটি বিল্ডিংয়ে অভিযান চালায় শ্রীনগর থানার এস আই তারেক আগ্নেয়াস্ত্রসহ আবির নামের এক যুবককে আটক করে। তবে এলাকার স্থানীয় মেম্বারের যোগসাজশে বড় অংকের ঘুষ নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
অভিযোগকারী সুবর্ণা বেগম বলেন, তার ছেলে রাহাতসহ আরও কয়েকজন এই ঘটনার প্রত্যক্ষদর্শী হওয়ায়, পুলিশ তাদের সাক্ষী দেওয়ার কথা বলে থানায় নিয়ে অস্ত্র মামলায় জড়ায়। পরে তাদেরকে আদালতে চালানও করা হয়।
মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, আসামিকে ধরলেও জব্দ তালিকায় স্থানীয় জনপ্রতিনিধি বা নিরপেক্ষ কোনো ব্যক্তিকে সাক্ষী না রেখে বরং আসামির আত্মীয়দের সাক্ষী বানানো হয়। এতে করে পুলিশের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী। মানববন্ধনে উপস্থিত বক্তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, মিথ্যা মামলায় অভিযুক্তদের মুক্তি এবং শ্রীনগর থানার দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আসামি ছেড়ে দিয়ে সাক্ষীদের ফাঁসানোর অভিযোগে মানববন্ধন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

আসামি ছেড়ে দিয়ে সাক্ষীদের ফাঁসানোর অভিযোগে মানববন্ধন

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৫

featured Image

শ্রীনগর থানা পুলিশের বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ড ও মিথ্যা মামলায় নিরীহ ব্যক্তিদের ফাঁসানোর অভিযোগ তুলে মুন্সীগঞ্জে মানববন্ধন করেছে বাঘড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করে।
মানববন্ধনে অভিযোগ কর বলেন, গত বছরের ২৭ নভেম্বর রাতে বাঘড়া এলাকার একটি বিল্ডিংয়ে অভিযান চালায় শ্রীনগর থানার এস আই তারেক আগ্নেয়াস্ত্রসহ আবির নামের এক যুবককে আটক করে। তবে এলাকার স্থানীয় মেম্বারের যোগসাজশে বড় অংকের ঘুষ নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
অভিযোগকারী সুবর্ণা বেগম বলেন, তার ছেলে রাহাতসহ আরও কয়েকজন এই ঘটনার প্রত্যক্ষদর্শী হওয়ায়, পুলিশ তাদের সাক্ষী দেওয়ার কথা বলে থানায় নিয়ে অস্ত্র মামলায় জড়ায়। পরে তাদেরকে আদালতে চালানও করা হয়।
মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, আসামিকে ধরলেও জব্দ তালিকায় স্থানীয় জনপ্রতিনিধি বা নিরপেক্ষ কোনো ব্যক্তিকে সাক্ষী না রেখে বরং আসামির আত্মীয়দের সাক্ষী বানানো হয়। এতে করে পুলিশের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী। মানববন্ধনে উপস্থিত বক্তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, মিথ্যা মামলায় অভিযুক্তদের মুক্তি এবং শ্রীনগর থানার দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত