পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে ঈদের কেনাকাটা। মুন্সীগঞ্জে বিভিন্ন শপিংমল ও মার্কেটে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত পরিবার-পরিজন নিয়ে পছন্দের পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী কিনতে ভিড় করছেন ক্রেতারা। তবে পাল্টাপাল্টি অভিযোগ করেছে বিক্রেতারা। তারা বলছেন গত বছরের তুলনায় এবছর বেচাকেনা বেশি আবার কেউ বলছেন কম।
গত ( ১০মার্চ) মুন্সীগঞ্জে দুপুরের দিকে আফতাব উদ্দিন কমপ্লেক্স, মিলন শপিং কমপ্লেক্সে,শহর জামে মসজিদ শপিং সেন্টার, পাতাল মার্কেট,জেলা পরিষদ মার্কেট, আইয়ুব আলী সুপার মার্কেট, জি এইচ সিটি সেন্টার, দেওয়ান প্লাজাসহ বিভিন্ন শপিংমল ও মার্কেট ঘুরে দেখা যায়, নারী, পুরুষ ও শিশুদের পোশাকের দোকানগুলোতে উপচে পড়া ভিড়। নতুন ডিজাইনের দেশি, ইন্ডিয়ান ও পাকিস্তানি গাউন, থ্রিপিস, লেহেঙ্গা, শারারা-গারারা;
থ্রি-পিস,শার্ট-প্যান্ট,পাঞ্জা
ব্যবসায়ীরা বলছেন, ঈদের কেনাকাটায় নারীদের আগ্রহ বরাবরই বেশি থাকে। পরিবারের সবার পোশাক কেনার দায়িত্ব অনেক সময় নারীরাই নিয়ে থাকেন। ফলে মার্কেটগুলোতে নারীদের উপস্থিতি তুলনামূলক বেশি দেখা যায়। এছাড়া নতুন নতুন ডিজাইন ও ফ্যাশনের পোশাক দেখতে এবং পছন্দের পোশাক বেছে নিতে নারীরা দোকানে বেশি সময় ব্যয় করে থাকেন। ঈদের পছন্দের পোশাক হিসেবে গরমের কথা বিবেচনায় রেখে অনেকে নজর দিচ্ছেন আরামদায়ক পোশাক কেনাকাটায়। বিশেষ করে সুতি কাপড়ের চাহিদা এবার বেশি। গত বছরগুলোর তুলনায় এ বছর বেশি বিক্রি হওয়ার আশার কথা জানাচ্ছেন অনেক বিক্রেতারা।
শহরের আফতাব উদ্দিন কমপ্লেক্স লাক্সারি ফ্যাশনের মালিক মো. নাসিরউদ্দিন বলেন, গত বছরের তুলনায় এবছর বেচাকেনা অনেক ভালো যাচ্ছে। প্রচুর পরিমাণ ক্রেতারা আসছে তাদের প্রছন্দের পণ্য অনুযায়ী কিনে নিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, গত ৬ মাসেই ক্রেতাদের আস্থা অর্জন করেছেন লাক্সারি ফ্যাশন। তিনি নিজেই ঈদ উপলক্ষে আনা হয়েছে চায়না থেকে আমদানিকৃত হাই-রেঞ্জ কালেকশন। মেয়েদের জন্য দেশি, ইন্ডিয়ান ও পাকিস্তানি গাউন, থ্রিপিস, লেহেঙ্গা, শারারা-গারারা; আর ছেলেদের জন্য জিরো থেকে টিনএজ পর্যন্ত স্টাইলিশ পাঞ্জাবি, শার্ট ও টি-শার্টের সমাহার রয়েছে। তাদের দোকানে শিশুরে ৫০০ টাকার থেকে বড়দের ১৫ হাজার টাকা পর্যন্ত উন্নত মানে পণ্য রয়েছে।
শহর জামে মসজিদ শপিং সেন্টারের কে.এম ফ্যাশন জুনের ব্যবসায়ী গোলাম আশরাফ খান উজ্জ্বল বলেন, গত বছরের তুলনায় এবছর বেচাকেনা একেবারে কম যাচ্ছে। গত বছরের ব্যবসা যে একটা উৎসাহ ও উদ্দীপনা ছিল ক্রেতাদের মধ্যে। এইবার নাই বলেই চলে। মোকাম থেকে যেভাবে মালামাল আনা হচ্ছে। সে ভাবে মালামাল বিক্রি হচ্ছে না। ক্রেতাদের আগ্রহ খুবই কম। ক্রেতা মার্কেটে আছে বাট গত বছরের তুলনায় কম।
শারমিন আক্তার নামে এক ক্রেতা বলেন, এবার ঈদ উপলক্ষে গত বছরের তুলনায় কয়েক দিন আগ থেকেই কেনাকাটা শুরু করেছি। কারণ, আগে আগে কেনাকাটা করতে পারলে মার্কেটে ভিড় এড়ানো যায়। ছেলে-মেয়েদের জন্য জামাকাপড় কিনেছি। দাম আগের মত আছে।
কেনাকাটা করতে আশা মমতায় চৌধুরী বলেন, তার হাজবেন্ডের জন্য ৪টি টি-শার্ট কিনেছে। ৪টি দাম ভিন্ন রকম। বেশি টাকা বা কম টাকা রেখে তা বুঝার উপায় নাই। যার কাছে যেমন রাখতে পারে। তাই তিনি মনে করেন প্রশাসনের লোকজন মার্কেট গুলো নজর রাখার দরকার। প্রতিদিন প্রশাসন যদি মনিটরিং করে তাহলে ক্রেতারা ঠিক দামে কিনতে পারবে।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি মোমিনুল ইসলাম বলেন, ' শহর ও গ্রাম থেকে সাধারণ মানুষ কেনাকাটা করতে আসায় অনেক যানযট। ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণ করার জন্য ব্যবস্থা করা হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে আফতাব উদ্দিন কমপ্লেক্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় জননিরাপত্তার স্বার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে অবজারভেশন ফোর্স ও মোবাইল টিম সার্বক্ষণিক কাজ করছে। এছাড়া পকেটমার ও ছোটখাটো অপরাধ ঠেকাতে সাদা পোশাকেও পুলিশ সদস্যরা মাঠে তৎপর রয়েছেন।'

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

মতামত