আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

একনজরে রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই

===============

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক মন্ত্রী, সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও মুন্সীগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল হাই এর প্রাথমিক ও রাজনৈতিক জীবনের নানা তথ্য দৈনিক মুন্সিগঞ্জের সময় পত্রিকার পাঠকদের জন্য তুলে ধরা হলো।

প্রাথমিক জীবন
==========
আব্দুল হাই ৫ জানুয়ারি ১৯৪৯ সালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মনির উদ্দিন ব্যবসায়ী ছিলেন। তার স্ত্রী জামিলা খাতুন। তিনি দুই পুত্র ও দুই কন্যা সন্তানের জনক। তার বড় ভাই মহিউদ্দিন আহমেদ ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব। মুন্সীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যলয় থেকে তিনি মাধ্যমিক পাশ করে মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং বিএ পাস করেন।

রাজনৈতিক জীবন
=============
আব্দুল হাই ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করে কেন্দ্রীয় কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। বিএনপির কেন্দ্রীয় কমিটিতে স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মৃত্যু আগপর্যন্ত তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি। ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে অবিভক্ত ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি ১৯৯১ সালের পঞ্চম, ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ, ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মুন্সীগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

অষ্টম জাতীয় সংসদে তিনি জাতীয় সংসদের প্যানেল স্পিকার নির্বাচিত হন। তিনি পঞ্চম জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপমন্ত্রীর দায়িত্বও পালন করেন। ১৯৭৯ সালে সংসদ সদস্য হওয়ার পূর্বে তিনি ডিগ্রী ছাত্র থাকাকালীন মুন্সীগঞ্জ জেলা বৃহত্তর ইউনিয়ন পঞ্চসার ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তাকে ঢাকা-৪ মনোনয়ন দেয়া হয়। আর ২০১৪ সালের দশম, ১৯৮৬ সালের তৃতীয় ও ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নেয়ায় তিনিও নির্বাচনে অংশ নেননি।

মৃত্যু
===
আব্দুল হাই ২০২৬ সালের ১৫ অক্টোবর ঢাকায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

একনজরে রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

একনজরে রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত