দেশ স্বাধীনের পর এই প্রথম মুন্সীগঞ্জ থেকে সংরক্ষিত নারী আসনে এমপি হলেন নারী নেত্রী মমতাজ আলো। সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঘোষিত নামের তালিকার ২৮ নম্বরে রয়েছে তৃনমুল রাজনীতি থেকে কেন্দ্রীয় কমিটি ও ফ্রান্স শাখা কমিটিতে জাতীয়তাবাদী মহিলা দলের গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করছেন
মুন্সীগঞ্জের মমতাজ আলো।
মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের পূর্ব রাখীর কান্দী গ্রামে তাঁর জন্ম ও পৈতৃক বাড়ি। বর্তমানে তিনি পাশ্ববর্তী টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়নের নশংকর গ্রামে বাড়ী নির্মাণ করে বসবাস করছেন।
তৃণমূলের রাজনীতি থেকে বেড়ে ওঠা মমতাজ আলো দীর্ঘ ১৭ বছর দেশ-বিদেশে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন অগ্রভাগে থেকে। সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার মধ্য দিয়ে এবার দীর্ঘ ত্যাগের সেই মূল্যায়ন পেয়েছেন বলে মনে করছেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা।
তৃনমুল থেকে রাজনীতি শুরু করা মমতাজ আলো মুন্সীগঞ্জ সদর উপজেলা মহিলা দলের আহ্বায়ক ও জেলা মহিলা দলের সহ-সভাপতি ছিলেন। এরপর তিনি ফ্রান্সপ্রবাসী হন। বিরোধী আন্দোলনে গর্ভাবস্থায় এবং পরবর্তীতে কোলের শিশু নিয়ে ফ্রান্স, লন্ডনসহ বিভিন্ন দেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করে আলোচনায় আসেন। সংরক্ষিত নারী আসনের এমপি মমতাজ আলো বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ফ্রান্স মহিলা দলের সভাপতি। এর আগে তিনি ফ্রান্স বিএনপির সহ-সভাপতি ছিলেন।
মমতাজ আলোর পথচলা–
দীর্ঘ রাজনৈতিক পথচলা ও ত্যাগের মাধ্যমে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত মমতাজ আলো। দলের দুঃসময়ে রাজপথের আন্দোলন-সংগ্রাম, হামলা-মামলা এবং নিজের আপন ভাই আওয়ামী সন্ত্রাসীদের হাতে নির্মম নৃশংস হত্যা শিকার হয়েছে। নানা প্রতিকূলতার মধ্যেও জাতীয়তাবাদী দল বিএনপির সাথে সক্রিয় রাজনৈতিক ভুমিকা পালন করে গেছেন।
সংরক্ষিত নারী আসনে একজন গ্রহণযোগ্য ও
অভিজ্ঞ নেত্রীকে মনোনয়ন দেওয়ায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কাজী আবু সুফিয়ান বিপ্লব।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ভাষ্য, মমতাজ আলোকে মনোনয়ন দেওয়ায় তৃণমূল পর্যায়ে নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি পাবে। একই সঙ্গে এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে গতি বাড়বে। শিক্ষিত ও সাংগঠনিক ভাবে দক্ষ এই নেত্রী দলের ত্যাগী ও পরীক্ষিত মুখ হিসেবে বিবেচনা করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
বিএনপি নেতাকর্মীরা মনে করছেন, সংরক্ষিত নারী আসনে মমতাজ আলো মনোনয়ন পাওয়ায় একদিকে যেমন দল উপকৃত হবে, তেমনি নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও কর্মসংস্থানে ইতিবাচক ভূমিকা তৈরী হবে।
তৃণমূল নেতাকর্মীরা আরও বলছেন, “ মমতাজ আলো আন্দোলন-সংগ্রামে সবসময় সামনের সারিতে ছিলেন। নারী নেতৃত্বে রাজপথের লড়াকু সৈনিক মমতাজ আলো এখন তৃনমূলের কাছে এক অনুপ্রেরণার নাম। তাই এই নারী নেত্রীকে সংসদে দেখা যাবে সেই আনন্দে নানা উচ্ছাস প্রকাশ করেছেন তারা।
রাজনৈতিক জীবনের সূচনা
মমতাজ আলো মানবাধিকার সংগঠন উত্তরন উন্নয়ন সংস্থার কার্যক্রমে অসহায় নারীদের নিয়ে কাজ করতে গিয়ে পাঁচ বারের সাবেক সংসদ সদস্য ও মুন্সীগঞ্জ বিএনপিকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করার নায়ক আব্দুল হাইয়ের সার্বিক সহযোগিতা পেয়েছেন। এছাড়া কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ পেয়েছেম মমতাজ আলো। এরই ধারাবাহিকতায় বিএনপির মহিলা দলের বিভিন্ন কর্মসূচি পালনেও অগ্রনী ভুমিকা পালন করেন তিনি।
তার রাজনৈতিক দায়িত্বসমূহের মধ্যে রয়েছে—
বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।
ফ্রান্স মহিলা দলের আহ্বায়ক সভানেত্রী।
মানবাধিকার সংগঠন উত্তরন উন্নয়ন সংস্থার(সন্মানিত প্রেসিডেন্ট?) তিনি দেশে এবং বিদেশে বিগত বছরগুলোতে সৈরাচার ফেসিস্ট সরকারের দুরশাষনের বিরুদ্ধে জাতিসংঘে এবং বিভিন্ন দেশের পার্লামেন্টে প্রতিবাদ সহ দলীয় আন্দোলন-সংগ্রাম এবং বিভিন্ন কর্মসূচিতে তিনি সোচ্চার ছিলেন।
রাজপথের লড়াকু সৈনিক মমতাজ আলো বলেন,
“দলের জন…

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

মতামত