আপডেট : রোববার, ২৮ জুন ২০২৬

কোনো আর্থিক লেনদেনে জড়াবেন না, সততা ও মেধাই আপনার যোগ্যতা

প্রাথমিক ধাপে উত্তীর্ণ প্রার্থীদের উদ্দেশ্যে মুন্সীগঞ্জের 
পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেছেন, কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে উত্তীর্ণ হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। তাই সমান একাগ্রতা ও সততার সাথে পরবর্তী ধাপগুলোর জন্য নিজেদের প্রস্তুত করবেন। তিনি আরও বলেন, "বাংলাদেশ পুলিশের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, মেধাভিত্তিক ও দূর্নীতিমুক্ত। কোনো দালালচক্র বা প্রতারকের কথায় বিভ্রান্ত হয়ে কোনো আর্থিক লেনদেনে জড়াবেন না। আপনার সততা ও মেধাই আপনার একমাত্র যোগ্যতা। বৃহস্পতিবার ক্যাডেট এএসআই (নারী/পুরুষ) পদে নিয়োগের লক্ষ্যে শেষ দিনের কার্যক্রম সম্পন্ন শেষে নিয়োগ বোর্ডের সভাপতি ও জেলা পুলিশ সুপার উপরোক্ত কথা বলেন। 
 
এর আগে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নারী/পুরুষ) পদে নিয়োগের তৃতীয় ও শেষ দিন সম্পন্ন হয়।
‎
❝সেবার ব্রতে চাকরি ❞ এই স্লোগানে শুক্রবার জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নারী/পুরুষ) পদে নিয়োগের দ্বিতীয়  দিনের বাছাইকৃত যোগ্য প্রার্থীদের তৃতীয় দিনের ইভেন্ট (পুশ-আপ, সিট আপ, ড্রাগিং ও রোপ ক্লাইম্বিং) অনুষ্ঠিত হয়।
 
মুন্সীগঞ্জ জেলা নিয়োগ বোর্ডের সভাপতি  ও পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলমের তত্ত্ববধানে নিয়োগ কাজে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠভাবে তৃতীয় দিনের নিয়োগ কার্যক্রম পরিচালনা করেন। 
 
এসময় নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত প্রতিনিধি, মুন্সীগঞ্জ জেলার সকল ঊর্ধ্বতন কর্তকর্তাগণসহ নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট মুন্সীগঞ্জ জেলা পুলিশের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কোনো আর্থিক লেনদেনে জড়াবেন না, সততা ও মেধাই আপনার যোগ্যতা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

কোনো আর্থিক লেনদেনে জড়াবেন না, সততা ও মেধাই আপনার যোগ্যতা

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image
 
প্রাথমিক ধাপে উত্তীর্ণ প্রার্থীদের উদ্দেশ্যে মুন্সীগঞ্জের 
পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেছেন, কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে উত্তীর্ণ হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। তাই সমান একাগ্রতা ও সততার সাথে পরবর্তী ধাপগুলোর জন্য নিজেদের প্রস্তুত করবেন। তিনি আরও বলেন, "বাংলাদেশ পুলিশের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, মেধাভিত্তিক ও দূর্নীতিমুক্ত। কোনো দালালচক্র বা প্রতারকের কথায় বিভ্রান্ত হয়ে কোনো আর্থিক লেনদেনে জড়াবেন না। আপনার সততা ও মেধাই আপনার একমাত্র যোগ্যতা। বৃহস্পতিবার ক্যাডেট এএসআই (নারী/পুরুষ) পদে নিয়োগের লক্ষ্যে শেষ দিনের কার্যক্রম সম্পন্ন শেষে নিয়োগ বোর্ডের সভাপতি ও জেলা পুলিশ সুপার উপরোক্ত কথা বলেন। 
 
এর আগে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নারী/পুরুষ) পদে নিয়োগের তৃতীয় ও শেষ দিন সম্পন্ন হয়।
‎
❝সেবার ব্রতে চাকরি ❞ এই স্লোগানে শুক্রবার জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নারী/পুরুষ) পদে নিয়োগের দ্বিতীয়  দিনের বাছাইকৃত যোগ্য প্রার্থীদের তৃতীয় দিনের ইভেন্ট (পুশ-আপ, সিট আপ, ড্রাগিং ও রোপ ক্লাইম্বিং) অনুষ্ঠিত হয়।
 
মুন্সীগঞ্জ জেলা নিয়োগ বোর্ডের সভাপতি  ও পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলমের তত্ত্ববধানে নিয়োগ কাজে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠভাবে তৃতীয় দিনের নিয়োগ কার্যক্রম পরিচালনা করেন। 
 
এসময় নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত প্রতিনিধি, মুন্সীগঞ্জ জেলার সকল ঊর্ধ্বতন কর্তকর্তাগণসহ নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট মুন্সীগঞ্জ জেলা পুলিশের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত