আপডেট : সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

গজারিয়ায় নিষিদ্ধ জালে সংকটে দেশি মাছ.

গজারিয়ায় নিষিদ্ধ জালে সংকটে দেশি মাছ.
 
 
মুন্সীগঞ্জের গজারিয়ায় নিষিদ্ধ জাল এবং  বৈদ্যুতিক শক ব্যবহার করে নির্বিচারে মাছ শিকার করা হচ্ছে। এতে বিভিন্ন প্রজাতির ছোট মাছের পাশাপাশি প্রজননক্ষম মা মাছ ও পোনা ধ্বংস হওয়ায় দেশীয় মাছ ও জলজ জীব বৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।
 
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার নদী-নালা ও খাল-বিলের বিভিন্ন পয়েন্টে একশ্রেণির অসৎ জেলে ও প্রভাবশালী ব্যক্তি বাঁশের বানা ও ঘের তৈরি করে মাছ ধরছেন। এসব ঘেরে অবাধে ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল, চায়না দুয়ারি জাল ও ভৈরব জালের মতো ক্ষতিকর উপকরণ। এসব সূক্ষ্ম ফাঁসের জালে ছোট-বড় কোনো মাছই রেহাই পাচ্ছে না। 
 
বিশেষ করে মাছের প্রজননকালে এবং পরবর্তী সময়ে খাল বিল থেকে পানি নামার সময় রেণু পোনা ও ডিমওয়ালা মা মাছ নিধন করা হচ্ছে। ফলে টেংরা, পুঁটি, মলা, ঢেলা, কাঁচকি, চান্দা, খলশে, পাবদা, শিং, মাগুর, কই, বেলে ও বাইমের মতো ঐতিহ্যবাহী প্রজাতিগুলো আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। 
 
নয়াকান্দি গ্রামের বাসিন্দা মোতালেব দেওয়ান অভিযোগ করে বলেন, অবৈধ রিং জাল, ভৈরব জাল ও বৈদ্যুতিক শক দিয়ে ছোট-বড় সব মাছ নির্বিচারে শিকার করা হচ্ছে। পানি নামার মুখে এভাবে পোনা ও মা মাছ ধ্বংস করা হলে দেশীয় মাছ বংশবৃদ্ধির কোনো সুযোগ পাবে না।
 
স্থানীয়রা এসব ক্ষতিকর জালের ব্যবহার অবিলম্বে বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং নিষিদ্ধ জালের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের দাবি জানিয়েছেন।
 
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবদুস সামাদ বলেন, “মুক্ত জলাশয়ে নিষিদ্ধ জালের ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ। নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। এ ধরনের জালের ব্যবহার রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় নিষিদ্ধ জালে সংকটে দেশি মাছ.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


গজারিয়ায় নিষিদ্ধ জালে সংকটে দেশি মাছ.

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image
 
 
মুন্সীগঞ্জের গজারিয়ায় নিষিদ্ধ জাল এবং  বৈদ্যুতিক শক ব্যবহার করে নির্বিচারে মাছ শিকার করা হচ্ছে। এতে বিভিন্ন প্রজাতির ছোট মাছের পাশাপাশি প্রজননক্ষম মা মাছ ও পোনা ধ্বংস হওয়ায় দেশীয় মাছ ও জলজ জীব বৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।
 
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার নদী-নালা ও খাল-বিলের বিভিন্ন পয়েন্টে একশ্রেণির অসৎ জেলে ও প্রভাবশালী ব্যক্তি বাঁশের বানা ও ঘের তৈরি করে মাছ ধরছেন। এসব ঘেরে অবাধে ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল, চায়না দুয়ারি জাল ও ভৈরব জালের মতো ক্ষতিকর উপকরণ। এসব সূক্ষ্ম ফাঁসের জালে ছোট-বড় কোনো মাছই রেহাই পাচ্ছে না। 
 
বিশেষ করে মাছের প্রজননকালে এবং পরবর্তী সময়ে খাল বিল থেকে পানি নামার সময় রেণু পোনা ও ডিমওয়ালা মা মাছ নিধন করা হচ্ছে। ফলে টেংরা, পুঁটি, মলা, ঢেলা, কাঁচকি, চান্দা, খলশে, পাবদা, শিং, মাগুর, কই, বেলে ও বাইমের মতো ঐতিহ্যবাহী প্রজাতিগুলো আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। 
 
নয়াকান্দি গ্রামের বাসিন্দা মোতালেব দেওয়ান অভিযোগ করে বলেন, অবৈধ রিং জাল, ভৈরব জাল ও বৈদ্যুতিক শক দিয়ে ছোট-বড় সব মাছ নির্বিচারে শিকার করা হচ্ছে। পানি নামার মুখে এভাবে পোনা ও মা মাছ ধ্বংস করা হলে দেশীয় মাছ বংশবৃদ্ধির কোনো সুযোগ পাবে না।
 
স্থানীয়রা এসব ক্ষতিকর জালের ব্যবহার অবিলম্বে বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং নিষিদ্ধ জালের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের দাবি জানিয়েছেন।
 
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবদুস সামাদ বলেন, “মুক্ত জলাশয়ে নিষিদ্ধ জালের ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ। নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। এ ধরনের জালের ব্যবহার রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত