মুন্সীগঞ্জের গজারিয়ায় বসতবাড়ির বাউন্ডারি দেয়াল নির্মাণ কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভবেরচর ইউনিয়নের পৈক্ষারপাড় এলাকায় হোসেন সরকারের পরিবারের সঙ্গে একই এলাকার ইমান হোসেনের দীর্ঘদিন ধরে সীমানা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এর জেরে বৃহস্পতিবার সকালে ইমান হোসেন তার বসতবাড়ির বাউন্ডারি দেয়াল নির্মাণ কাজ শুরু করলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনাস্থলে এসে নির্মাণ শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে কাজ বন্ধ করে দেয়।
এ সময় ভুক্তভোগী হোসেন সরকার, তার স্ত্রী হালিমা হোসেন ও কন্যা মারিয়াম মম প্রতিবাদ জানালে অভিযুক্তরা তাদের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে, চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ, মারমুখী আচরণ এবং শ্রমিকদের ভয়ভীতি প্রদর্শন করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগকারী মারিয়াম মম বলেন, প্রতিপক্ষের লোকজন খারাপ প্রকৃতির হওয়ায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত ইমান হোসেনের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনেও যোগাযোগ করেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত