আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

গজারিয়ায় লুট হওয়া ৯৪ ভরি স্বর্ণ ও ১৩ লাখ টাকা উদ্ধার

 ৫ ডাকাত গ্রেপ্তার, গ্রেপ্তারকৃত মধ্যে ১ জন পুলিশের 
এস আই ও ১ জন মাইটিভির সাংবাদিক 
 
ঢাকা থেকে চট্টগ্রামে স্বর্ণ নিয়ে বাসযোগে যাওয়ার সময়
পুলিশের পোশাক পরিহিত ডাকাতদলের লুট করা ৯৪ ভরি স্বর্ণালংকার, ১৩ লাখ টাকা উদ্ধার এবং ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে মুন্সীগঞ্জের গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামীদের মধ্যে ঢাকার এসবিতে কর্মরত পুলিশের সাব-ইন্সপেক্টর আকতারুজ্জামান মুন্সী, মানিকগঞ্জ জেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের কৃষক লীগের সভাপতি মোঃ রমজান আলী ও ঢাকার শাহ আলী থানা এলাকার মাই টিভি প্রতিনিধি মোঃ রমজান রয়েছে। অপর দুই জন 
নোয়া মাইক্রোবাসের ড্রাইভার মোঃ জাকির হোসেন ও ইসলাম জুয়েলার্সের মালিক মোঃ ইসমাইল হোসেন। এর মধ্যে পুলিশের সাব ইন্সপেক্টর আকতারুজ্জামান মুন্সীর বিরুদ্ধে ইতিমধ্যে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপর আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া তাদের বিক্রি করা আরো কিছু স্বর্ণ উদ্ধারের চেষ্টা চলছে। পলাতক আরো একজন ডাকাতকে গ্রেফতার এবং অবশিষ্ট লুন্ঠিত মালামাল উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও ক্রাইম) ফিরোজ কবীর বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও ক্রাইম) ফিরোজ কবীর জানান, গত ৭ ডিসেম্বর বিকেল ৪টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামে স্বর্ণ নিয়ে বাসযোগে যাওয়ার সময় পুলিশের পোশাক পরিহিত ৩ জনসহ ৫ জনের একটি ডাকাতদল স্বর্ণ ব্যবসায়ী দুইভাইকে তাদের নামে মাদক মামলা আছে বলে সকলের সামনে হ্যান্ডকাফ পড়িয়ে যাত্রীবাহী বাস থেকে নামিয়ে নিয়ে যায় এবং নোয়া মাইক্রোবাসে তুলে তাদেরকে চোখ বেঁধে মারপিট করে ভয় দেখিয়ে তাদের কাছে থাকা মোট ১৪৫ ভরি ৮ আনা ৪ রতি স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোন, নগদ টাকা, ২টি এটিএম কার্ড এবং ১টি এনআইডি কার্ড ডাকাতি করে নিয়ে যায়। এরপর ডাকাতরা ভিকটিম দুইজনকে গাজীপুর জেলার কালিগঞ্জ থানা এলাকায় হাত পা বাঁধা অবস্থায় নামিয়ে দিয়ে চলে যায়।
 
পরদিন ৮ ডিসেম্বর এ ঘটনা মুন্সীগঞ্জ পুলিশ সুপার অবগত হয়ে তাৎক্ষণিক কঠোর নির্দেশ দিলে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সার্বিক তদারকিতে প্রাথমিক অনুসন্ধানে ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হয় এবং এরপর একই তারিখ সন্ধ্যার পর জেলা গোয়েন্দা পুলিশের টিম তথ্য প্রযুক্তির সহায়তায় অপরাধীদের সনাক্তপূর্বক অভিযান শুরু করে। এ সংক্রান্তে গজারিয়া থানার মামলা রুজু করা হয়।
 
তিনি আরও জানান, অভিযানের একপর্যায়ে ৯ ডিসেম্বর সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার কাফরুল থানা এলাকা থেকে ১০ ভরি স্বর্ণ ও নগদ ৭ লাখ টাকাসহ সনাক্তকৃত নোয়া মাইক্রোবাসের ড্রাইভার মোঃ জাকির হোসেনকে (৩৮) ও একই স্থান থেকে লুন্ঠিত স্বর্ণের ৪৩ ভরি ১ আনা, ডাকাতির কাজে ব্যবহৃত ২টি হ্যান্ডকাফ, ২টি ওয়াকিটকি, ৩ সেট পুলিশের পোষাক ও ডাকাতির কাজে ব্যবহার করা নোয়া মাইক্রোবাসসহ আক্তারুজ্জামান মুন্সীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য মতে ঢাকার মিরপুরের শাহ আলী থানা এলাকা থেকে  ২০ ভরি ০৮ আনা স্বর্ণালংকার, স্বর্ণ মাপার স্কেল, মাই টিভির আইডি কার্ড এবং স্বর্ণ বিক্রয়ের নগদ ৫ লাখ টাকাসহ মোঃ রমজানকে (৩৫) গ্রেপ্তার করা হয়। 
 
এরপর তাদের দেওয়া তথ্যমতে মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানা এলাকা থেকে  ১৩ ভরি ০৭ আনা স্বর্ণালঙ্কার এবং স্বর্ণ বিক্রয়ের নগদ এক লাখ ৫০ হাজার টাকাসহ মোঃ রমজান আলী (৪০) এবং তার তথ্য মতে ইসলাম জুয়েলার্সের মালিক মোঃ ইসমাইল হোসেনকে (৫০) ৬ ভরি স্বর্ণসহ গ্রেপ্তার করা হয়। 
 
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, অভিযানে সর্বমোট ৯৪ ভরি ১৪ আনা স্বর্ণালংকার এবং স্বর্ণ বিক্রয়ের নগদ 
১৩ লাখ ৫০ হাজার টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত ২ টি হ্যান্ডকাফ, ২ টি ওয়াকিটকি, পুলিশের ৩ সেট ইউনিফর্ম ও সর্বমোট ৭ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
 
পরে অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী আকতারুজ্জামান মুন্সী, এসবি, ঢাকার সাব-ইন্সপেক্টর (ইতোমধ্যে বিভাগীয় ব্যবস্থাও গ্রহন করা হয়েছে) ও গ্রেফতারকৃত মোঃ রমজান আলী, পিতা- মৃত খোরশেদ আলী মানিকগঞ্জ জেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের কৃষক লীগের সভাপতি এবং মোঃ রমজান, পিতা- মো মৃতঃ কবির শেখ, ঢাকার শাহ আলী থানা এলাকার মাই টিভি প্রতিনিধি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় লুট হওয়া ৯৪ ভরি স্বর্ণ ও ১৩ লাখ টাকা উদ্ধার
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

গজারিয়ায় লুট হওয়া ৯৪ ভরি স্বর্ণ ও ১৩ লাখ টাকা উদ্ধার

প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫

featured Image
 
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত