মুন্সীগঞ্জের গজারিয়ায় দিনব্যাপী কোরআন খতম, কবর জিয়ারত ও দোয়া মাহফিলসহ নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে সাংবাদিক আজিজুল হক পার্থের মা পানোয়ারা বেগমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
গতকাল শুক্রবার উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের তেতৈতলায় সাংবাদিক পার্থের নিজ বাড়িতে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
এ উপলক্ষে সকালে মরহুমার কবর জিয়ারত করা হয়। এ ছাড়া দিনব্যাপী বাড়ি ও মাদ্রাসায় পবিত্র কোরআন খতম অনুষ্ঠিত হয়। বাদ জুমা তেতৈতলা পূর্বপাড়া জামে মসজিদ ও বাড়িতে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে শতাধিক নারী অংশ নেন। দোয়া শেষে উপস্থিত সবার মধ্যে তবারক বিতরণ করা হয়।
বাদ আসর তেতৈতলা আল-আমিন মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মাওলানা ফয়েজ উল্লাহ।
এ সময় আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পাশাপাশি উপস্থিত ছিলেন গজারিয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আরফিন, সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মোয়াজ্জেম হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
উল্লেখ্য, সাংবাদিক আজিজুল হক পার্থ গজারিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার গজারিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর মা পানোয়ারা বেগম ২০২৪ সালের ১২ নভেম্বর ইন্তেকাল করেন।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

মতামত