জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে মুন্সীগঞ্জে জেলা পর্যায়ের গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। ‘২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা’ শিরোনামে জেলার ছয়টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই ব্যতিক্রম আয়োজন করে জেলা প্রশাসন।
গতকাল রবিবার বিকেল সাড়ে ৪ টার দিকে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের গার্ডিয়ান শেডে বিজয়ীদের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শরীফ উল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন জেলার শিক্ষা অফিসার মো. শরিফুল ইসলাম। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার নূর সাঈদা।
উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষে রবিবার জেলা পর্যায়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ২টি আলাদা বিভাগে ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। শিক্ষার্থীদের রঙ তুলিতে ফুটে উঠে জুলাইয়ের নানা ঘটনার চিত্রায়ণ। সকাল থেকে বিকাল পর্যন্ত শিক্ষার্থীরা রক্তাক্ত জুলাইয়ের হৃদয়বিদারক মর্মস্পর্শী ঘটনা তাদের রং তুলিতে ফুটিয়ে তোলে।
জেলা পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা শেষে বিজয় শিক্ষা প্রতিষ্ঠান নাম ঘোষণা করা হয়। এতে মাধ্যমিক পর্যায়ে প্রথম হয়েছে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, দ্বিতীয় ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, তৃতীয় কোলাপাড়া উচ্চ বিদ্যালয়। উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম হয়েছে সরকারি হরগঙ্গা কলেজ, দ্বিতীয় কলমা এএলকে উচ্চ বিদ্যালয়, তৃতীয় গজারিয়া সরকারি কলেজ।#

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৫

মতামত