আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

জনবল সংকটে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা ব্যাহত.

জনবল সংকটে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। দীর্ঘদিন ধরে চিকিৎসক ও সহায়ক কর্মচারীর একাধিক পদ শূন্য থাকায় কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। এতে ভোগান্তিতে পড়েছেন উপজেলার হাজারো সাধারণ মানুষ।
 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, জুনিয়র কনসালটেন্ট (সার্জারি), চক্ষু, নাক-কান-গলা (ইএনটি) ও অর্থোপেডিক সার্জারি এই গুরুত্বপূর্ণ পদগুলো দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এছাড়া জুনিয়র কনসালটেন্ট (চর্ম ও যৌন) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেষণে থাকায় ওই বিভাগেও নিয়মিত চিকিৎসাসেবা মিলছে না।
 
চিকিৎসক সংকটের পাশাপাশি সহায়ক জনবল সংকটও প্রকট আকার ধারণ করেছে। পরিচ্ছন্নতা কর্মীর অনুমোদিত ৫টি পদের মধ্যে বর্তমানে কর্মরত আছেন মাত্র ২ জন। জানা গেছে, এ দুইজনও চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অবসরে যাবেন, যা পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলবে।
 
এছাড়া ২টি আয়ার পদের সবগুলোই শূন্য রয়েছে। মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) পদে অনুমোদিত ৩ জনের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১ জন। নিরাপত্তা কর্মীর ২টি পদের মধ্যে আছে মাত্র ১ জন। ফলে হাসপাতালের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
 
মাঠ পর্যায়ের টিকাদান কার্যক্রমেও রয়েছে বড় ধরনের জনবল ঘাটতি। অনুমোদিত ৩০ জন টিকাদান কর্মীর বিপরীতে বর্তমানে কর্মরত আছেন মাত্র ১৭ জন। ফলে ১৩টি পদ শূন্য থাকায় টিকাদান কর্মসূচি বাস্তবায়নে হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্য বিভাগকে।
 
সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসা নিতে আসা রোগী রাকিব হোসেন বলেন, গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে অর্থোপেডিক সার্জন নেই। বাধ্য হয়ে শহরে গিয়ে চিকিৎসা নিতে হয়।
 
নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের এক মেডিকেল টেকনোলজিস্ট জানান, জনবল সংকটের কারণে তাকে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে।
 
এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল না থাকায় অনেক রোগীকে জেলা সদর কিংবা ঢাকায় পাঠানো হচ্ছে। এতে সময়, অর্থ ও ঝুঁকি সব কিছুই বেড়ে যাচ্ছে।
 
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ (তিথী) জানান, জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দ্রুত শূন্য পদগুলো পূরণ করা হলে স্বাস্থ্যসেবার মান অনেকটাই উন্নত হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনবল সংকটে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা ব্যাহত.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

জনবল সংকটে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা ব্যাহত.

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image
 
জনবল সংকটে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। দীর্ঘদিন ধরে চিকিৎসক ও সহায়ক কর্মচারীর একাধিক পদ শূন্য থাকায় কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। এতে ভোগান্তিতে পড়েছেন উপজেলার হাজারো সাধারণ মানুষ।
 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, জুনিয়র কনসালটেন্ট (সার্জারি), চক্ষু, নাক-কান-গলা (ইএনটি) ও অর্থোপেডিক সার্জারি এই গুরুত্বপূর্ণ পদগুলো দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এছাড়া জুনিয়র কনসালটেন্ট (চর্ম ও যৌন) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেষণে থাকায় ওই বিভাগেও নিয়মিত চিকিৎসাসেবা মিলছে না।
 
চিকিৎসক সংকটের পাশাপাশি সহায়ক জনবল সংকটও প্রকট আকার ধারণ করেছে। পরিচ্ছন্নতা কর্মীর অনুমোদিত ৫টি পদের মধ্যে বর্তমানে কর্মরত আছেন মাত্র ২ জন। জানা গেছে, এ দুইজনও চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অবসরে যাবেন, যা পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলবে।
 
এছাড়া ২টি আয়ার পদের সবগুলোই শূন্য রয়েছে। মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) পদে অনুমোদিত ৩ জনের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১ জন। নিরাপত্তা কর্মীর ২টি পদের মধ্যে আছে মাত্র ১ জন। ফলে হাসপাতালের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
 
মাঠ পর্যায়ের টিকাদান কার্যক্রমেও রয়েছে বড় ধরনের জনবল ঘাটতি। অনুমোদিত ৩০ জন টিকাদান কর্মীর বিপরীতে বর্তমানে কর্মরত আছেন মাত্র ১৭ জন। ফলে ১৩টি পদ শূন্য থাকায় টিকাদান কর্মসূচি বাস্তবায়নে হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্য বিভাগকে।
 
সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসা নিতে আসা রোগী রাকিব হোসেন বলেন, গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে অর্থোপেডিক সার্জন নেই। বাধ্য হয়ে শহরে গিয়ে চিকিৎসা নিতে হয়।
 
নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের এক মেডিকেল টেকনোলজিস্ট জানান, জনবল সংকটের কারণে তাকে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে।
 
এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল না থাকায় অনেক রোগীকে জেলা সদর কিংবা ঢাকায় পাঠানো হচ্ছে। এতে সময়, অর্থ ও ঝুঁকি সব কিছুই বেড়ে যাচ্ছে।
 
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ (তিথী) জানান, জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দ্রুত শূন্য পদগুলো পূরণ করা হলে স্বাস্থ্যসেবার মান অনেকটাই উন্নত হবে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত