আপডেট : বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সুরকার আজাদ রহমান

রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি কীর্তন, ধ্রুপদী সংগীতের পাশাপাশি খেয়াল, টপ্পার চর্চা করেন। ১৯৬৩ সালে কলকাতার ‘মিস প্রিয়ংবদা চলচ্চিত্রে সংগীত পরিচালনার মধ্য দিয়ে আজাদ রহমানের চলচ্চিত্রে আগমন। বাংলা খেয়াল আজকের অবস্থানে আসার পেছনে তার অবদান অনস্বীকার্য। এরপর নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সংগীতের একজন বিশেষজ্ঞ হিসেবে।
 
আজাদ রহমান ১৯৪৪ সালের ১ জানয়ারি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ভারতের রবীন্দ্র ভারতী কলেজ থেকে খেয়ালে স্নাতক করেন। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে থাকাকালে তিনি ফোকগান, কীর্তন, ধ্রুপদী সংগীত, খেয়াল, টপ্পা গান, টুমরি, রবীন্দ্রসংগীত, অতুল প্রসাদের গান, দিজেন্দ্র গীতি, রজনী কান্তের গান চর্চা করেন। একই সময়ে তিনি পিয়ানো শিখেছিলেন। পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে এসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন।
 
বাংলাদেশের চলচ্চিত্রে তার সুরকৃত প্রথম চলচ্চিত্র বাবুল চৌধুরীর আগন্তুক। তার সুরকৃত ও তার নিজেরই কণ্ঠে গাওয়া এপার-ওপার চলচ্চিত্রের ‘ভালোবাসার মূল্য কত, দস্যু বনহুর চলচ্চিত্রের ‘ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়' গানগুলো সত্তরের দশকে জনপ্রিয়তা লাভ করে। তিনি চলচ্চিত্রের সংগীত পরিচালনার পাশাপাশি ‘জন্ম আমার ধন্য হলো মা গো-এর মতো উল্লেখযোগ্য দেশাত্মবোধক গানের সুর করেছিলেন।
 
সাবিনা ইয়াসমীন বলেন, “ তার সুর ও সংগীত পরিচালনায় অসংখ্য গান গেয়েছি। ‘জন্ম আমার ধন্য হলো গানটির কথা সবার আগে মনে পড়ছে, রেডিওতে প্রথমে তার আধুনিক গান গেয়েছি, পরে তার প্রায় সব সিনেমায় গেয়েছি। অসম্ভব বিনয়ী এবং ক্ল্যাসিক্যাল জানা একজন মানুষ ছিলেন। বাংলা খেয়াল নিয়ে শেষের দিকে তিনি ভীষণ রকমের চেষ্টা করেছিলেন।
 
ইয়াসমিন মুশতারী বলেন, ‘ সংগীতের একজন ওস্তাদ তিনি। যার পারদর্শিতা সংগীতের সব জায়গায়। আধুনিক, ক্ল্যাসিক্যাল, ধ্রুপদী থেকে শুরু করে খেয়াল, লোকসংগীত সব জায়গায় অসম্ভব পারদর্শিতা ছিল তার। খেয়াল বাংলার প্রবর্তন আজাদ রহমানের হাত ধরে। তার বিনয় আর আচরণ থেকে বাংলাদেশের সংগীতের সবার অনেক কিছু শেখার আছে।
 
জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী আজাদ রহমান মারা গেছেন গত বছরের ১৬ মে। তার বয়স হয়েছিল ৭৬ বছর। সূত্র-দেশ রূপান্তর।
 
0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সুরকার আজাদ রহমান
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সুরকার আজাদ রহমান

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৫

featured Image
 
রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি কীর্তন, ধ্রুপদী সংগীতের পাশাপাশি খেয়াল, টপ্পার চর্চা করেন। ১৯৬৩ সালে কলকাতার ‘মিস প্রিয়ংবদা চলচ্চিত্রে সংগীত পরিচালনার মধ্য দিয়ে আজাদ রহমানের চলচ্চিত্রে আগমন। বাংলা খেয়াল আজকের অবস্থানে আসার পেছনে তার অবদান অনস্বীকার্য। এরপর নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সংগীতের একজন বিশেষজ্ঞ হিসেবে।
 
আজাদ রহমান ১৯৪৪ সালের ১ জানয়ারি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ভারতের রবীন্দ্র ভারতী কলেজ থেকে খেয়ালে স্নাতক করেন। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে থাকাকালে তিনি ফোকগান, কীর্তন, ধ্রুপদী সংগীত, খেয়াল, টপ্পা গান, টুমরি, রবীন্দ্রসংগীত, অতুল প্রসাদের গান, দিজেন্দ্র গীতি, রজনী কান্তের গান চর্চা করেন। একই সময়ে তিনি পিয়ানো শিখেছিলেন। পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে এসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন।
 
বাংলাদেশের চলচ্চিত্রে তার সুরকৃত প্রথম চলচ্চিত্র বাবুল চৌধুরীর আগন্তুক। তার সুরকৃত ও তার নিজেরই কণ্ঠে গাওয়া এপার-ওপার চলচ্চিত্রের ‘ভালোবাসার মূল্য কত, দস্যু বনহুর চলচ্চিত্রের ‘ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়' গানগুলো সত্তরের দশকে জনপ্রিয়তা লাভ করে। তিনি চলচ্চিত্রের সংগীত পরিচালনার পাশাপাশি ‘জন্ম আমার ধন্য হলো মা গো-এর মতো উল্লেখযোগ্য দেশাত্মবোধক গানের সুর করেছিলেন।
 
সাবিনা ইয়াসমীন বলেন, “ তার সুর ও সংগীত পরিচালনায় অসংখ্য গান গেয়েছি। ‘জন্ম আমার ধন্য হলো গানটির কথা সবার আগে মনে পড়ছে, রেডিওতে প্রথমে তার আধুনিক গান গেয়েছি, পরে তার প্রায় সব সিনেমায় গেয়েছি। অসম্ভব বিনয়ী এবং ক্ল্যাসিক্যাল জানা একজন মানুষ ছিলেন। বাংলা খেয়াল নিয়ে শেষের দিকে তিনি ভীষণ রকমের চেষ্টা করেছিলেন।
 
ইয়াসমিন মুশতারী বলেন, ‘ সংগীতের একজন ওস্তাদ তিনি। যার পারদর্শিতা সংগীতের সব জায়গায়। আধুনিক, ক্ল্যাসিক্যাল, ধ্রুপদী থেকে শুরু করে খেয়াল, লোকসংগীত সব জায়গায় অসম্ভব পারদর্শিতা ছিল তার। খেয়াল বাংলার প্রবর্তন আজাদ রহমানের হাত ধরে। তার বিনয় আর আচরণ থেকে বাংলাদেশের সংগীতের সবার অনেক কিছু শেখার আছে।
 
জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী আজাদ রহমান মারা গেছেন গত বছরের ১৬ মে। তার বয়স হয়েছিল ৭৬ বছর। সূত্র-দেশ রূপান্তর।
 
মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত