আপডেট : মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

জাপানে মসজিদে তোলা টাকায় আপনের লাশ ফিরেছে বাংলাদেশ

এসংবাদের সাথে হাসিমুখের ছবি ছেলেটি মুন্সীগঞ্জের যুবক আফরিজি বিন আপন (২৬)। হাসিমাখা মুখের সাথে ছিলেন মেধাবীও । ইচ্ছে ছিলো জাপানে ইঞ্জিনিয়ারিং পড়ে ফিরবেন দেশে। তবে ভাগ্যের নির্মমতায় স্বপ্নের করুণ পরিনিত হয়েছে দূর প্রবাসে। ইঞ্জিনিয়ার হয়ে দেশে ফেরা কথা থাকলেও আপন ফিরেছে কফিন বন্দি হয়ে নিথর দেহে। গত ২৫জুন রাতে সাইতামা শহরের নির্জন কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে তিনদিন মৃত অবস্থায় পড়ে ছিলো তার লাশ।বিষয়টি নিশ্চিত করেছে জাপানে অবস্থানরত একাধিক প্রবাসী। মানসিক বিষন্নতা, আর্থিক অনটেন খাবারের অভাব, আপনে মৃত্যু হতে পারে বলে ধারনার কথাও জানান প্রবাসীরা।
দুর্ভাগা প্রবাসী আপনের বাড়ি মুন্সীন্সগঞ্জ সদর উত্তর মহাখালী পেলারপাড়া গ্রামে।
জাপান প্রবাসী ইমন সরদার জানায়, সবার ভাগ্য এক হনা। পড়াশোনার ফি ঠিকমতো পরিশোধ করতে না পারা এবং ক্লাসে অনুপস্থিত থাকার কারণে তাঁর ছাত্রত্ব বাতিল হয় আপনের। পারিবারিক যোগাযোগও ধীরে ধীরে কমে যায়। প্রায় দুই মাস ধরে আপন গ্যাস, পানি, বিদ্যুৎ ছাড়া ছিলো না। শেষ যেদিন ওর সাথে বন্ধুরা দেখা করতে যায় সে জানালা দিয়ে কিছুটা কথা বলেছিলো। সে জানিয়েছিলো, ৪দিন ধরে খাবার খায়নি, কাজ না থাকায় আর্থিক অনটনে ছিলো সে। তখন তারা দরজার সামনে খাবার রেখে আসলেও সে খাবার নিতে পারেনি আপন। জাপানে নিয়ম হলো কেউ দরজা না খুললে দরজা ভেঙে ঢোকা যাবে না। তাই পাশের রুমে কে আছে ঠিক মত কেউ কারো খোঁজ নেয়না। ২৫জুন রাতে আপনের মরদেহ পুলিশ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আপনের মরদেহ দেশে পাঠাতে ১৭লাখ টাকা খরচ হয়েছে। মসজিদে মসজিদে আর বাংলা কমিউনিটির লোকজনের কাছে টাকা তুলে আপনের মরদেহ দেশে পাঠানো হয়েছে। মুন্সীগঞ্জ-বিক্রমপুর সোসাইটি এবং কানতো জিদোশার ভাইয়েরা উদ্যোগ নিন। পরিবার এ টাকা বহন করতে পারেনি। প্রবাসীরা সবাই চেয়েছিলো এখানেই তার দাফন করতে, কিন্তু পরিবারে দাবিতে দেশে মরদেহ পাঠানো হয়। প্রবাসীদের জীবনই এমন।

ঘটনায় র্দীঘ বর্ননায় হাসান রবিন নামের এক প্রবাসী লিখেছেন, জীবনে কখনোই ভাবিনি আপনের এমন একটি মুহূর্ত দেখতে হবে ওর নিথর দেহটি যখন আমাদের চোখের সামনে পুলিশ বের করতেছে তখন দেখে মনে হয়েছে সবকিছু মিলে মনে হয় দশ কেজি ওজন নাই তার । পুলিশ বলেছে ওর পুরো শরীর অনেক শক্ত হয়ে আছে । লাস্ট যখন এই মাসের ২২ তারিখ রবিবারে দেখা করতে গিয়েছিলাম তখন সে ভেতর থেকে বলেছিল সে নাকি চার দিন খাবার খাই নাই এবং আমি বাইরে থেকে রান্নাঘরের পাশে একটা জানালা খোলা ছিল সেখানে মোবাইলের ফ্লাশ লাইট জ্বালিয়েছি তারপরও সে বলতেছে সে নাকি চোখে কিছু দেখতেছে না। আমরা শুধু বারবার ওকে রিকোয়েস্ট করেছি দরজাটা একটু খোলার চেষ্টা করুন ।আবার এদিকে বিল পরিশোধ করতে না পারায় লাস্ট দুই তিন মাস তার বাসায় কারেন্ট গ্যাস পানি সব কিছুই বন্ধ ছিল। ওই বিল্ডিং এর পাশের একজন ভাড়াটিয়া থেকে জানতে পারলাম লাস্ট ১৫ দিন নাকি সে বাসা থেকেও বের হয় নাই ।
বলতে গেলে পুরো একটা অন্ধকার জগতের মধ্যে সে ছিল কারণ তার মোবাইল ফোনটি পর্যন্ত ব্যবহার করতে পারে নাই সিম কার্ড বন্ধ। মোবাইলে চার্জ দিতে পারেনা , সে ভেতরের রুম থেকে এসে দরজাটুকু খোলার পর্যন্ত ন্যূনতম শক্তি ছিল না। সে শুধু বলেছিল পারলে কিছু খাবার কিনে বাহিরে রেখে দেন আমি পরে উঠলে নিয়ে নেব। যেহেতু জাপানের নিয়ম অনুযায়ী অনুমতি ছাড়া কারো দরজা ভাঙা যায় না। তাই তার এই ভয়াবহ অবস্থা থেকে সিনিয়রদের সাথে আলাপ করার পর সবাই মিলে আগামী রবিবার পুলিশ এম্বুলেন্স সবকিছু নিয়ে যাবে বলেছিলেন।
রনিব আলো লিখে, কিন্তু রবিবার পর্যন্ত অপেক্ষা করাটা অনেক দেরি হয়ে যাবে মনে করে তারপর যখন আবার গতকালকে বুধবার ওর কি অবস্থা দেখতে গিয়েছিলাম গিয়ে দেখি বাইরে রেখে আসা খাবার ঠিক আগের অবস্থাতেই ছিল একটুও নড়ে নাই। তার মানে সে এই দুই দিন দরজা খুলে নাই বাহিরে থেকে অনেক ডাকাডাকির পরেও সে ভেতর থেকে কোন সাড়া দেয় নাই। পরে মাসুম ভাই এবং আরিফ ভাইয়ের সহযোগিতায় লিখন ভাইয়ের পরামর্শে পুলিশ এবং এম্বুলেন্স ফায়ার সার্ভিস নিয়ে ওকে উদ্ধার করলাম কিন্তু তখন তো আসলে আমাদের অনেক অনেক দেরি হয়ে গেছে পরে আজকে পুলিশের ময়নাতদন্তের রিপোর্টে জানতে পারলাম ওর মৃত্যুটা সোমবার হয়েছিল তার মানে ওর মৃত্যুর দুই তিন দিন পরেও সেই অন্ধকার রুমের ভিতর তার নিথর দেহটি পড়েছিল।
ওর ছোট ভাই যখন আজকে সকালে ওর লাশ শনাক্ত করে তখনও ওর একটি চোখ খোলা ছিল আর একটি চোখ অর্ধেক খোলা ছিল চোখগুলো এমনভাবে সাদা হয়ে আছে মনে হয় যেন সে যুগ যুগ ধরে খাবার চোখে দেখে নাই খাবার খায় নাই এতটাই অপুষ্টি এবং রোগা ছিল এবং তার পুরো শরীরটা একটা কাঠের মত হয়ে গেছে। জাপানের মত এমন একটি দেশে থেকেও সেই মৃত্যুর কয়েক দিন আগ থেকে এক ফোঁটা পানি পর্যন্ত খেতে পারে নাই। মৃত্যুর শেষ মুহূর্তে হয়তো আমাদের কারো না কারো জন্য সে অপেক্ষায় ছিল, কিন্তু আমরা তো সবাই সবাইকে নিয়ে ব্যস্ত।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জাপানে মসজিদে তোলা টাকায় আপনের লাশ ফিরেছে বাংলাদেশ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

জাপানে মসজিদে তোলা টাকায় আপনের লাশ ফিরেছে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৫

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত