ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে মুন্সীগঞ্জে প্রতীকী ম্যারাথন হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সেবা বাতায়ন থেকে শুরু হয় এ ম্যারাথন। শহরের পুরাতন কাচারী এলাকার জেলা শিল্পকলা একাডেমি ও থানারপুল চত্বর হয়ে পুরাতন বাসস্ট্যান্ড ঘুরে ম্যারাথন পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা ও আহতরা প্রতীকী এ ম্যারাথনের অগ্রভাগে অংশ নেন। তাছাড়া দুই শতাধিক মানুষ এতে অংশ গ্রহন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতীকী ম্যারাথন উদ্বোধন ও পরে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মো. নাসির উদ্দিন প্রমুখ। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-শিক্ষকসহ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধাগণ উপস্থিত ছিলেন।#

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৫

মতামত