মুন্সীগঞ্জের সদর উপজেলাসহ ৬টি উপলোয় বন্ধ হচ্ছে না নিষিদ্ধ পলিথিনের বিপনন ও ব্যবহার। জেলার বিভিন্ন হাট-বাজার থেকে শুরু করে অলিগলিতে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার ও বিপনন চলছেই। এতে জেলার ৬টি ইপজেলার সর্বত্র পলিথিনের আগ্রাসনের থাবায় পরিবেশ দূষনের দিকে এগুচ্ছে। নামী-দামি শপিং মল থেকে শুরু করে ফুটপাতেও পলিথিনের অবাধ ব্যবহার দেখা যাচ্ছে। পরিবেশ ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর জেনেও সচেতন বিভিন্ন পেশাজীবীর মানুষ পলিথিন ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়েছেন। এক কথায় পলিথিনে খুশি হচ্ছেন-ক্রেতা ও বিক্রেতা উভয়েই। তাই পলিথিনের ব্যবহার
ও বিপনন বাড়ছেই। কিছুতেই থামানো যাচ্ছে না পলিথিন।
অন্যদিকে পরিবেশ বিপর্যয়ের জন্য অন্যতম দায়ী হচ্ছে এই পলিথিন। মাটির উর্বরতা বিনষ্ট, পয়:নিস্কাষনে বাঁধাগ্রস্থ ও নদ-নদীর নাব্যতা সংকট সৃষ্টি করছে এই পলিথিন। এরপরও পলিথিনের ব্যবহার দিন দিন বেড়েই চলছে জেলার আনাচে-কানাচে। এতে করে ক্ষয়হীন এই নিষিদ্ধ
পলিথিন বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৫

মতামত