আপডেট : সোমবার, ২৫ মে ২০২৬

জেলার ৪১টি হাটে জমে উঠেছে পশু বেচাকেনা

জেলার ৪১টি হাটে জমে উঠেছে পশু বেচাকেনা

আর ৩ দিন পরই ঈদ

জেলার ৪১টি হাটে জমে উঠেছে পশু বেচাকেনা

▪️চাহিদার চেয়ে পশু বেশী, ন্যায্য মূল্য নিয়ে শঙ্কা
▪️অনিয়ম নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর

কাজী সাব্বির আহমেদ দীপু

আর ৩ দিন পরই পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে। আর ঈদ ঘনিয়ে আসলেও রাজধানী ঢাকার সীমান্তবর্তী জেলা মুন্সীগঞ্জের পশুর হাটগুলোতে
জমে উঠেছে পশু বেচাকেনা। ঈদ উল আজহাকে কেন্দ্র করে ইতিমধ্যে জেলার ৪১টি পশুর হাটে শত শত কোরবানির পশু বেচাকেনার জন্য জড়ো করা হয়েছে। এখনও নৌপথে ও সড়কপথে বিক্রেতারা কোরবানীর পশু নিয়ে আসছে হাটগুলোতে।

রোববার মুন্সীগঞ্জ সদর ও টঙ্গিবাড়ী উপজেলার বিভিন্ন পশুর হাটে ঘুরে দেখা গেছে, জেলার ৬টি উপজেলার ৪১টি হাটে যে পরিমাণ গরু আমদানি হয়েছে, তা জেলাবাসীর তুলনায় বেশি।

শরীয়তপুর থেকে ১১টি গরু নিয়ে এসেছেন আকমল ব্যাপারী। তিনি বলেন, “মুন্সীগঞ্জের মানুষ সাধারণত ঈদের দুই-তিন দিন আগে গরু কিনে থাকে। কারণ গরু রাখার জায়গা কম, পরিচর্যারও ঝামেলা আছে। তাই ঈদের দুই-তিন দিন আগে কিনতে আসেন তারা।আশা করছি, শেষ সময় পর্যন্ত সব গরুই বিক্রি হবে।

সিরাজগঞ্জ থেকে আসা গরুর ব্যাপারী আফছার মিয়া জানালেন, প্রতি বছর মু্ক্তারপুর বিসিক হাটে আমরা গরু নিয়ে আসি। এবারও ফার্মের ১৪টি গরু নিয়ে এসেছি। আমাদের গরুর সাইজ মাঝারি ও বড়। গতবার ১৬টি এনেছিলাম। বিক্রি হয়ে গিয়েছিল। আশা করি এবারও বিক্রি হবে। তবে এবার দাম কিছুটা বাড়তি।

মু্ক্তারপুর বিসিক হাটে কথা হয় প্রবাসী গোলাম মাসুদের সঙ্গে। তিনি বলেন, গত দুইদিন আগে গরুর হাটে গেলেও পশুর সংখ্যা কম লক্ষ্য করা গেছে। বেচাকেনাও জমে উঠেনি। শনিবার দুপুরে হাটে গিয়ে দেখা গেছে, স্থানীয় খামারিদের পাশাপাশি সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে আগত পশু জড়ো করে রাখা হয়েছে। এর মধ্যে দুইটি মাঝারি আকারের গরু কেনার জন্য মূল্য জানতে চাইলে ব্যাপারি সাড়ে তিন লাখ টাকা দর হাকান। এতে একটি এক লাখ ও অপরটির এক লাখ ৩০ হাজার টাকা দরে মোট দুই লাখ ৩০ হাজার টাকা বলা হলেও এই দামে বিক্রি করেনি ব্যাপারি।

তার মতো কাজীকসবা গ্রামের অপর ক্রেতা হানিফ মাঝি শাহিন জানালেন, হাটে গরু উঠলেও ব্যাপারিরা দাম হাঁকাচ্ছে বেশী। তাই এখনও গরু কেনা হয়নি তার। তাদের মতো সকল ক্রেতাদেরও একই অবস্থা।

সিরাজগঞ্জ থেকে আসা অপর এক গরুর ব্যাপারী ইকবাল হোসেন বলেন, মুন্সীগঞ্জের মুক্তারপুর বিসিক হাটে প্রতি বছর গরু নিয়ে আসি। এবার ২৬টি গরু নিয়ে এসেছি। এখন পর্যন্ত ৪টি গরু বিক্রি করেছি। ঈদ ঘনিয়ে আসায় গরু বিক্রি জমতে শুরু করেছে।

তিনি আরও বলেন, কিছু লাভের আসায় আমরা গরু নিয়ে মুন্সীগঞ্জে আসি। তবে বিগত বছর সড়কপথে চাঁদা দিতে হলেও এ বছর কোথাও চাঁদা দিতে হয়নি।

মুক্তারপুর বিসিক গরুর হাটের ইজারাদার সিন্ডিকেট প্রতিনিধি মো. গিয়াসউদ্দিন বলেন, কোরবানির পশু বেচাকেনার জন্য তিনদিন আগেই হাট শতভাগ প্রস্তুত। হাটে নিরাপত্তার জন্য পুলিশের সঙ্গে শতাধিক স্বেচ্ছাসেবক মাঠে কাজ করছেন। গত দুইদিনে হাট পশুতে ভরে গেছে। দুই-একদিনের মধ্যে হাটে পশু বেচাকেনা জমে উঠবে বলে আশা করছি।

মুন্সীগঞ্জ পৌরসভার মুন্সীরহাট গরুর হাট পরিচালনার দায়িত্বে থাকা লিটন মিজি জানালেন,
এই হাটে চরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে এবং পার্শ্ববর্তী মতলব উপজেলা থেকে নৌপথে ট্রলারযোগে গরু নিয়ে এসেছে। শনিবার থেকে পুরো দমে শুরু হয়েছে বেচাকেনা, চলবে ঈদের দিন পর্যন্ত। হাটের নিরাপত্তায় সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এছাড়া শতাধিক স্বেচ্ছাসেবক কাজ করছেন।

জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্যমতে, এবার জেলায় মোট ৬৭ হাজার ৭১১টি কোরবানিযোগ্য পশু প্রস্তুত রয়েছে। বিপরীতে চাহিদা ধরা হয়েছে ৬০ হাজার ৭৯৫টি। চাহিদার তুলনায় ৬ হাজার ৯১৬টি পশু বেশী, যা উদ্বৃত্ত। আর প্রস্তুত কোরবানির পশুর মধ্যে গরু রয়েছে ৪৪ হাজার ৩৯টি, মহিষ ২২৩টি, ছাগল ১৯ হাজার ৮৭৯টি এবং ভেড়া ৩ হাজার ৫৭০টি। এছাড়া ষাড় রয়েছে ৩৭ হাজার ২২৯টি, বলদ ৬৬৭টি এবং গাভী ৬ হাজার ১৪৩টি। এছাড়া সিরাজগঞ্জ, শরীয়তপুরসহ বিভিন্ন জেলা থেকেও এসেছে অসংখ্য গরু।

মুন্সীগঞ্জ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এম এ জলিল জানান, জেলার ৪১টি হাটের জন্য প্রাণী সম্পদ বিভাগ থেকে সেবা দেওয়ার জন্য ৪১টি মেডিক্যাল টিম হাটগুলোতে দায়িত্ব পালন করছে।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানিয়েছেন, গরুর হাট কেন্দ্রীক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাল নোট, মলম পার্টি, গরু টানাটানিসহ সকল অনিয়ম নিয়ন্ত্রণ করতে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এছাড়া বিক্রেতাদের পছন্দের হাটে পশু উঠাতে আসতে পারে, সে লক্ষ্যে সড়ক ও নৌপথে কোরবানীর গরু যানবাহনের নিরাপত্তা দিতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জেলার ৪১টি হাটে জমে উঠেছে পশু বেচাকেনা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

জেলার ৪১টি হাটে জমে উঠেছে পশু বেচাকেনা

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত