আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

 

মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) পুলিশ লাইনস্ শহীদ কনস্টেবল বোরহান উদ্দিন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম। কল্যাণ সভায় জেলার সকল থানা, ফাঁড়ি, ক্যাম্প, ট্রাফিক পুলিশ, কোর্ট পুলিশ ও পুলিশ লাইনস্ থেকে আগত ইনচার্জ সহ অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।

 

সভায় গত জানুয়ারি মাসে জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। পুলিশ সুপার তাঁর বক্তব্যে পুলিশের করণীয় ও বর্জনীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে সবাইকে শুভেচ্ছা জানান।

 

পরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জানুয়ারি-২০২৬ মাসে রুজুকৃত মামলাসহ তদন্তাধীন মামলাসমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং তদন্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়।

 

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ূন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)  কামরান, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আনিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আনোয়ার পারভেজ, শিক্ষানবিস প্রবেশনার সহকারী পুলিশ সুপার লিজা আক্তার ও শাহ শরফুদ্দিন মাহিনসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

 

মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) পুলিশ লাইনস্ শহীদ কনস্টেবল বোরহান উদ্দিন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম। কল্যাণ সভায় জেলার সকল থানা, ফাঁড়ি, ক্যাম্প, ট্রাফিক পুলিশ, কোর্ট পুলিশ ও পুলিশ লাইনস্ থেকে আগত ইনচার্জ সহ অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।

 

সভায় গত জানুয়ারি মাসে জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। পুলিশ সুপার তাঁর বক্তব্যে পুলিশের করণীয় ও বর্জনীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে সবাইকে শুভেচ্ছা জানান।

 

পরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জানুয়ারি-২০২৬ মাসে রুজুকৃত মামলাসহ তদন্তাধীন মামলাসমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং তদন্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়।

 

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ূন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)  কামরান, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আনিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আনোয়ার পারভেজ, শিক্ষানবিস প্রবেশনার সহকারী পুলিশ সুপার লিজা আক্তার ও শাহ শরফুদ্দিন মাহিনসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।


মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত