জেলা প্রশাসক ও জেলা দায়রা ও জজের
সঙ্গে পুলিশ সুপারের শুভেচ্ছা বিনিময়
শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিতে আলোচনা
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের নবাগত জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী এবং সিনিয়র জেলা দায়রা ও জজ ফারুক আহমেদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম-সেবা।
শুভেচ্ছা বিনিময় কালে পুলিশ সুপার শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিতে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও আন্ত:বিভাগ সমন্বয় বিষয়ে আলোচনা করেন বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে।
রোববার মুন্সীগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. মেনহাজুল আলম প্রথমে মুন্সীগঞ্জ জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ ফারুক আহমেদ এর সাথে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর তিনি নবাগত জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেছেন। এসময় মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মতামত