আপডেট : রোববার, ১৭ আগস্ট ২০২৫

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ কার্যক্রমের ব্রিফিং অনুষ্ঠিত

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে মুন্সীগঞ্জে আজ ১৭ আগষ্ট থেকে ১৯ আগষ্ট পর্যন্ত তিন দিনব্যাপী জেলার প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা-নিরীক্ষা করা হবে। গতকাল শনিবার এ সংক্রান্তে শহরের ইদ্রাকপুর এলাকাস্থ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে ব্রিফিং অনুষ্ঠিত হয়। 
 
আয়োজিত ব্রিফিং অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যদের দিক-নির্দেশনা দিয়েছেন। পুলিশ সুপার মুহাম্মাদ শামসুল আলম সরকার জেলার নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের  যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য পেশাদারিত্ব এবং নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন। 
 
ব্রিফিং অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. ফিরোজ কবির ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কামরান হোসেনসহ নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট সকল অফিসার ও ফোর্স। 
 
জানা গেছে,   নিয়োগ বোর্ডের তিন সদস্যের মধ্যে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার এর সঙ্গে নিয়োগ বোর্ডের অপর দুই সদস্য হলেন ফরিদপুরের  অতিরিক্ত পুলিশ সুপার মো. শামছুল আজম ও নারায়নগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) আসিফ ইমাম।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ কার্যক্রমের ব্রিফিং অনুষ্ঠিত
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ কার্যক্রমের ব্রিফিং অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৫

featured Image
 
ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে মুন্সীগঞ্জে আজ ১৭ আগষ্ট থেকে ১৯ আগষ্ট পর্যন্ত তিন দিনব্যাপী জেলার প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা-নিরীক্ষা করা হবে। গতকাল শনিবার এ সংক্রান্তে শহরের ইদ্রাকপুর এলাকাস্থ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে ব্রিফিং অনুষ্ঠিত হয়। 
 
আয়োজিত ব্রিফিং অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যদের দিক-নির্দেশনা দিয়েছেন। পুলিশ সুপার মুহাম্মাদ শামসুল আলম সরকার জেলার নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের  যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য পেশাদারিত্ব এবং নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন। 
 
ব্রিফিং অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. ফিরোজ কবির ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কামরান হোসেনসহ নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট সকল অফিসার ও ফোর্স। 
 
জানা গেছে,   নিয়োগ বোর্ডের তিন সদস্যের মধ্যে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার এর সঙ্গে নিয়োগ বোর্ডের অপর দুই সদস্য হলেন ফরিদপুরের  অতিরিক্ত পুলিশ সুপার মো. শামছুল আজম ও নারায়নগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) আসিফ ইমাম।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত