আপডেট : শনিবার, ০৯ আগস্ট ২০২৫

ঠেকানো যাচ্ছে না আড়িয়াল বিলের মাটি লুট

আন্তর্জাতিক বিমানবন্দর নির্মান পক্রিয়া ঠেকাতে পারলেও মুন্সীগঞ্জের শ্রীনগর ও সিরাজদীখান উপজেলার অন্তর্গত আড়িয়াল বিলে ভুমিদস্যুদের মাটি লুট করা ঠেকাতে পারছে না বিলবাসী। স্থানীয় একাধিক ভুমিদস্যু সিন্ডিকেট কৃষকের ভূমি সংক্রান্ত আইনের তথ্যবালী না জানার সুযোগ নিয়ে নানা কৌশলে ফসলি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে ভুমিদস্যুরা। এর ফলে জমির ঊর্বরতা শক্তি বিনষ্ট হয়ে ফসল উৎপাদন ব্যাহত হতে শুরু করেছে। অন্যদিকে ফসলি জমির মাটি বিভিন্ন ইটভাটায় বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে ভুমিদস্যুরা।
জেলার শ্রীনগর উপজেলার বাড়ৈখালী, ভাগ্যকুল, বাঘরা, হাষাঁড়া, ষোলঘর, রাঢ়ীখাল ইউনিয়নের বিভিন্ন গ্রামের থাকা আড়িয়াল বিলের ফসলি জমি লুটের হিড়িক পড়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। আর এভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রি অব্যাহত থাকলে আগামীতে আড়িয়াল বিলের জমি গুলোতে ফসল উৎপাদনে বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। স্থানীয় প্রশাসন ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগ পেয়ে একাধিকবার অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদন্ড দিলেও তারা এলাকা থেকে ফিরে আসার পর আবারও শুরু হয়ে যায় মাটি লুটের উৎসব।
খোঁজ নিয়ে জানা গেছে, ভুমিদস্যুদের সিন্ডিকেট গুলো সরকারি খাস জমির সন্ধান বের করে প্রথমে পাশে থাকা ব্যক্তি মালিকানার ফসলি জমির মাটি ফুট হিসেবে কিনতে নানা প্রলোভন দেখায় সংশ্লিষ্ট মালিককে। কোন মতে রাজি করানোর পর শুরু হয় সরকারি খাস জমির মাটি লুটের কাজ। কখনো বায়না সূত্রে ও কখনো জাল দলিলে ফসলি জমির ওপর সাইনবোর্ড টানিয়ে দেয় ভুমিদস্যু সিন্ডিকেট। এতে ভোগদখলকারী সাইনবোর্ড টানানোর কারন জানতে চাইলে ভুমি আইনের তথ্য না জানার সুযোগ নিয়ে মাটি ক্রয়ের চুক্তিতে বাধ্য করে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, ভুমিদস্যু সিন্ডিকেটে তিন পর্যায়ের লোকজন জড়িত। দখলের জন্য প্রথমে ভুমিকায় থাকে মাদকসেবী সন্ত্রাসী গ্রুপ, দ্বিতীয় পর্যায়ে ভুমির কাগজপত্র ভালো বুঝে, এমন গ্রুপ যুক্ত হয়। আর দুই পর্যায়ের নেপথ্যে থাকে অর্থ যোগানদাতা তৃতীয় গ্রুপ। তাই এই সিন্ডিকেটের ভয়ে অন্য জমির মালিকরাও ভুগছে আতঙ্কে। তাদের অত্যাচারে এখন আড়িয়াল বিলের নিরীহ মানুষ অতিষ্ট। দাবী করা চাঁদা না দিলে কষ্টার্জিত ফসল রাতের আধাঁরে লুট হয়ে যায়। ভুমিদস্যুদের থাবায় বিলীন হচ্ছে বিলের বড় বড় উচুঁ ডাঙার পাড়। ডাঙার মাটি কেটে নিয়ে বিক্রি করছে ইটভাটায়।
গ্রামবাসী জানায়, এই সিন্ডিকেটের মতো আড়িয়াল বিলের আবাদী জমির ওপরের অংশ থেকে মাটি কেটে নেওয়ার সঙ্গে একাধিক ভুমিদস্যু সিন্ডিকেট জড়িত। কতিপয় জমির মালিক ভুমি সংক্রান্ত আইনের তথ্য না জানার কারনে ভুমিদস্যুদের প্রলোভনে পড়ে ফসলি জমির মাটি বিক্রি করলেও বেশীর ভাগ ফসলি জমির মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে অবৈধ ভাবে নানা কৌশলে। স্থানীয় গ্রামবাসী আরও জানান, এখন আড়িয়াল বিলেই গড়ে তোলা হয়েছে একাধিক ইটভাটা। সেখানে ইট তৈরী করা হচ্ছে আড়িয়াল বিলের মাটি দিয়েই।
অবসরপ্রাপ্ত এক ব্যাংকার জানান, কিছুদিন তৎপরতা কম থাকলেও আড়িয়াল বিলের বিভিন্ন গ্রামে আবারও ভুমিদস্যুদের তৎপরতা শুরু হয়েছে। ভুমিদস্যুতা আইনে তা শাস্তিযোগ্য অপরাধ হলেও তা প্রতিরোধে কার্যত কোন ব্যবস্থা না নেওয়ায় অপতৎপরতা চালাচ্ছে একাধিক সিন্ডিকেট। আড়িয়াল বিলে বাড়ী সৈকত নামের যুবকের সঙ্গে কথা হলে তিনি বলেন, আন্তর্জাতিক বিমানবন্দর নির্মান কার্যক্রমের পক্রিয়া ঠেকাতে পারলেও একাধিক ভূমিদস্যু সিন্ডিকেটের মাটি কাটা, মাছ ও ফসল লুট করা ঠেকাতে পারছে না আড়িয়ল বিলবাসী।
শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কার্যালয় সূত্র জানায়, পুরো আড়িয়াল বিলের বিভিন্ন গ্রামে একই চিত্র বলে স্থানীয় একাধিক সূত্র তাতের জানিয়েছে। ডাঙা কেটে মাটি ইটভাটায় বিক্রি করে দেয় কতিপয় জমির মালিকরা। তবে সরকারি খাস জমির মাটি কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) গোলাম রাব্বানী সোহেল সাংবাদিকদের জানান, ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগ পেয়ে গত তিন মাসে কয়েকদফা অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জড়িতদের অর্থদন্ড দেওয়া এবং বাল্কহেড জব্দ করা হয়েছে। শুনেছি, এরপরও রাতের আধাঁরে কতিপয় ভূমিদস্যুরা মাটি কেটে নিয়ে যাচ্ছে। তাই আমাদের অভিযানও চলমান রাখা হয়েছে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ঠেকানো যাচ্ছে না আড়িয়াল বিলের মাটি লুট
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ঠেকানো যাচ্ছে না আড়িয়াল বিলের মাটি লুট

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৫

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত