আপডেট : বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের প্রায় ৩ কিলোমিটারে সড়কবাতি নিভে অন্ধকার

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা অংশে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের প্রায় ৩ কিলোমিটার এলাকায় সড়কবাতি দীর্ঘদিন ধরে নিভে রয়েছে। এতে রাতের বেলায় পুরো এলাকা অন্ধকারে ঢেকে যায়, ফলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাওয়ার পাশাপাশি পথচারী ও যানবাহন চালকদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সরেজমিনে দেখা গেছে, ঢাকার কেরানীগঞ্জের ধলেশ্বরী সেতুর টোলপ্লাজা থেকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কুচিয়ামোড়া ফ্লাইওভার পর্যন্ত এবং ফ্লাইওভারের দক্ষিণ প্রান্ত থেকে নিমতলা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এক্সপ্রেসওয়ে অন্ধকারে নিমজ্জিত। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে এবং পথচারীদের পাশাপাশি চালকদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও চালকরা জানান, রাতে এই অংশে দৃশ্যমানতা কমে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি অন্ধকারের সুযোগে চুরি-ছিনতাইয়ের ঝুঁকিও বেড়ে যাচ্ছে।

অটোরিকশা চালক আল আমীন বলেন, রাতে যাত্রী নিয়ে এই পথে চলাচল করতে ভয় লাগে। বাতি না থাকায় অনেক সময় হঠাৎ সামনে কিছু এসে পড়ে, তখন নিয়ন্ত্রণ রাখা মুশকিল হয়ে যায়।

মোটরসাইকেল চালক আব্দুল্লাহ আল মামুন বলেন, বাতি না থাকার কারণে হাইওয়েতে বাইক চালানো খুবই বিপজ্জনক। সামনে রাস্তার গর্ত বা বাঁক বোঝা যায় না, তাই দুর্ঘটনার ভয় সবসময় থাকে।

মিনিবাস চালক মো. ইকবাল বলেন, এই রাস্তায় গতি বেশি থাকে। বাতি না থাকায় দুর্ঘটনার ঝুঁকি অনেক বেড়ে যায়। বারবার বলার পরও কেউ ব্যবস্থা নিচ্ছে না।

সিরাজদীখান পরিবহন নামের বাস চালক মো. নজরুল শেখ বলেন, প্রতিদিন এই রুটে বাস চালাই। অন্ধকারে রাস্তার অবস্থা বোঝা যায় না,তাই দ্রুত বাতি জ্বালানোর ব্যবস্থা করার দাবি জানাই।

এ বিষয়ে হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাঈম সিদ্দিকী বলেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে একটি গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়কের কিছু অংশে রাতে বাতি না জ্বললে দুর্ঘটনা ও ডাকাতির মতো অপরাধের ঝুঁকি বেড়ে যায়। বিষয়টি আমি সরেজমিনে দেখে দ্রুতই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলব।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের প্রায় ৩ কিলোমিটারে সড়কবাতি নিভে অন্ধকার
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের প্রায় ৩ কিলোমিটারে সড়কবাতি নিভে অন্ধকার

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৫

featured Image

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা অংশে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের প্রায় ৩ কিলোমিটার এলাকায় সড়কবাতি দীর্ঘদিন ধরে নিভে রয়েছে। এতে রাতের বেলায় পুরো এলাকা অন্ধকারে ঢেকে যায়, ফলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাওয়ার পাশাপাশি পথচারী ও যানবাহন চালকদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সরেজমিনে দেখা গেছে, ঢাকার কেরানীগঞ্জের ধলেশ্বরী সেতুর টোলপ্লাজা থেকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কুচিয়ামোড়া ফ্লাইওভার পর্যন্ত এবং ফ্লাইওভারের দক্ষিণ প্রান্ত থেকে নিমতলা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এক্সপ্রেসওয়ে অন্ধকারে নিমজ্জিত। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে এবং পথচারীদের পাশাপাশি চালকদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও চালকরা জানান, রাতে এই অংশে দৃশ্যমানতা কমে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি অন্ধকারের সুযোগে চুরি-ছিনতাইয়ের ঝুঁকিও বেড়ে যাচ্ছে।

অটোরিকশা চালক আল আমীন বলেন, রাতে যাত্রী নিয়ে এই পথে চলাচল করতে ভয় লাগে। বাতি না থাকায় অনেক সময় হঠাৎ সামনে কিছু এসে পড়ে, তখন নিয়ন্ত্রণ রাখা মুশকিল হয়ে যায়।

মোটরসাইকেল চালক আব্দুল্লাহ আল মামুন বলেন, বাতি না থাকার কারণে হাইওয়েতে বাইক চালানো খুবই বিপজ্জনক। সামনে রাস্তার গর্ত বা বাঁক বোঝা যায় না, তাই দুর্ঘটনার ভয় সবসময় থাকে।

মিনিবাস চালক মো. ইকবাল বলেন, এই রাস্তায় গতি বেশি থাকে। বাতি না থাকায় দুর্ঘটনার ঝুঁকি অনেক বেড়ে যায়। বারবার বলার পরও কেউ ব্যবস্থা নিচ্ছে না।

সিরাজদীখান পরিবহন নামের বাস চালক মো. নজরুল শেখ বলেন, প্রতিদিন এই রুটে বাস চালাই। অন্ধকারে রাস্তার অবস্থা বোঝা যায় না,তাই দ্রুত বাতি জ্বালানোর ব্যবস্থা করার দাবি জানাই।

এ বিষয়ে হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাঈম সিদ্দিকী বলেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে একটি গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়কের কিছু অংশে রাতে বাতি না জ্বললে দুর্ঘটনা ও ডাকাতির মতো অপরাধের ঝুঁকি বেড়ে যায়। বিষয়টি আমি সরেজমিনে দেখে দ্রুতই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলব।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত