আপডেট : রোববার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

তিন বছরে পদ্মা সেতুর উপর দুর্ঘটনায় নিহত ১১ আহত ৫৫

২০২২ সালে ২৫ জুন উদ্বোধনের পর থেকে গতকাল শনিবার পর্যন্ত তিন বছর ২ মাস ১৯ দিনের ব্যবধানে পদ্মা সেতুর উপর দুর্ঘটনায় ১১ জন নিহত ও ৫৫ জন আহত হয়েছে। এর মধ্যে ২০২২ সালে নিহত ৩, আহত ৩০ জন, 
২০২৩ সালে ৭ জন আহত, ২০২৪ সালে ৬ জন নিহত এবং ২০২৫ সালে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ২ নিহত ও  ১৭ জন আহত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, হাইওয়ে পদ্মা সেতু উত্তর থানা সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। 
 
বছরওয়ারী হিসেবে দেখা গেছে,  ২০২২ সালে ২৫ জুন উদ্বোধনের পরদিন ২৬ জুন যান ও যাত্রী পারাপারের জন্য খুলে দেওয়ার প্রথমদিনই পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দল ২ জন নিহত হয়। পদ্মা সেতুর উপর এটাই প্রথম দুর্ঘটনা বলে সেতু কর্তৃপক্ষ জানিয়েছে।
একই বছরের ২ জুলাই পদ্মা সেতুর জাজিরা টোল প্লাজার সামনে ঢাকাগামী অন্তরা পরিবহনের একটি বাস জাজিরা টোল প্লাাজায় দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসের ওপর তুলে দিলে সিরাজগঞ্জ থেকে পদ্মা সেতু দেখতে আসা ১২ যাত্রীর মধ্যে আব্দুল হক নামের ১ জন নিহত এবং আহত হয় বাস ও মাইক্রোবাসের ২৫মযাত্রী।
২০২২ সালের ১৫ ডিসেম্বর ঘন কুয়াশার কবলে পড়ে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ১৯ নম্বর খুঁটির কাছে পরপর ৩টি বাস দুর্ঘটনায় এক কিশোরসহ ৫ জন আহত হয়। 
২০২৩ সালের পদ্মা সেতুর ওপর দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপাড় ও এক যাত্রী আহত হয়। ওইদিন বিকেলো পদ্মা সেতুর ১৪ ও ১৫ নম্বর খুঁটির মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। ২০২৩ সালের ৯ ডিসেম্বর পদ্মা সেতুর ১৪ নম্বর খুঁটির কাছে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েল। এর মধ্যে দু'জন গুরুতর জখম হয় বলে জানিয়েছেন পদ্মা সেতু উত্তর থানার পুলিশ।
২০২৪ সালের ১২ এপ্রিল সকালে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ১১ ও ১২ নম্বর খুঁটির মাঝামাঝি স্থানে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় এক মাইক্রোবাসচালক নিহত হয়। একই বছরের ১৫ আগষ্ট মোটরসাইকেলযোগে লাইভে পদ্মা সেতু পাড়ি দিয়ে জাজিরা প্রান্তের নাওডোবা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ইনজামুল হক সুমন (৩৪) নামে এক আইনজীবী নিহত হয়। পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি শেখ শরিফুল আলম এনতথ্য নিশ্চিত করে জানান, নিহত ইনজামুল হক সুমন ঢাকা আইনজীবী সমিতির সদস্য ও ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিল।
২০২৪ সালের ৪ নভেম্বর রাতে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের  টোল প্লাজার পাশে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়। মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৪ জন হলেন- জাজিরা উপজেলার ফরাজী কান্দি এলাকার নাবিল ফরাজী (১৮) ও সায়েম মাদবর (১৯), মোসলেম ঢালি কান্দি এলাকার আরমান ঢালী (১৮) ও খিদির মাদবর (২০)।
অন্যদিকে চলতি বছরের (২০২৫) ১৭ ফেব্রুয়ারি বিকেলে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুতে বাসের জাজিরা প্রান্তের পদ্মা সেতুর  ৩০ নম্বর খুঁটির কাছে  ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি বাস সামনে থাকা একটি অ্যাম্বুলেন্সকে ধাক্কা দিলে পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে অ্যাম্বুলেন্সের থাকা ৫ যাত্রী গুরুতর আহত হয় পুলিশ সূত্রে  জানা গেছে। একই বছরের ১৩ জুন পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ঢাকামুখী একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি বাসের ধাক্কায় দুই জন নিহত ও ১২ জন আহত হয়। এ ঘটনায় পদ্মা সেতুর ঢাকামুখী লেন প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকায় যানজট সৃষ্টি হয়।
হাসাড়া হাইওয়ে পুলিশ ওসি আব্দুল কাদের জিলানী ও পদ্মা সেতু উত্তর থানা পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছেন। 
 
0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

তিন বছরে পদ্মা সেতুর উপর দুর্ঘটনায় নিহত ১১ আহত ৫৫
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

তিন বছরে পদ্মা সেতুর উপর দুর্ঘটনায় নিহত ১১ আহত ৫৫

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৫

featured Image
 
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত