আপডেট : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

তেলের দাম বৃদ্ধিতে চাপে মুন্সীগঞ্জের পরিবহন খাত

পাঁচ মাসে তিন দফায় জ্বালানি তেলের দাম বাড়ায় বাড়তি চাপের মুখে পড়েছেন মুন্সীগঞ্জের পরিবহন মালিক ও সংশ্লিষ্টরা। তাদের দাবি, সর্বশেষ এক দফায় একদিনে ২০ টাকা এবং তিন দফায় মোট ৪৫ টাকা তেলের দাম বাড়ায় যানবাহন পরিচালনা ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

পরিবহন মালিক ও সংশ্লিষ্টদের ভাষ্য, জ্বালানি তেলের দাম বৃদ্ধির সরাসরি প্রভাব পড়ছে গাড়ি পরিচালনা, পণ্য পরিবহন ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ে। এতে পরিবহন খাতে ব্যয় বাড়ার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনের খরচও বাড়ছে। এর প্রভাব ধীরে ধীরে বাজারদরেও পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।

তাদের মতে, জ্বালানি ব্যয় বেড়ে যাওয়ায় আগের তুলনায় একই দূরত্বে যানবাহন পরিচালনায় বেশি অর্থ ব্যয় হচ্ছে। বিশেষ করে পণ্যবাহী যানবাহনের ক্ষেত্রে এই বাড়তি ব্যয় সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি করতে পারে।

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে যে অতিরিক্ত ব্যয় তৈরি হয়েছে, তার প্রভাব শেষ পর্যন্ত সাধারণ ভোক্তাদের ওপর পড়ার আশঙ্কা রয়েছে। এতে পরিবহন ব্যয়ের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়তে পারে।

তারা জনজীবন ও পরিবহন খাতের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে জ্বালানি তেলের দাম পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে আগের দামে জ্বালানি তেল বিক্রির ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান ক্রেতা।

জ্বালানি তেল নিতে আসা মো: আরিফ জানান,আমি বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করি। এইভাবে এক রাতের মধ্যে লিটারে ২০ টাকা বাড়ানো কোন যুক্তি নেই। তেলের সাথে এখন নিত্যপন্যের দামও বাড়বে। আমাদের বেতন বাড়েনা তাহলে আমরা কিভাবে চলবো পরিবার পরিজন নিয়ে।

পূর্নিমা ফিলিং ষ্টেশনের ব্যাবস্থাপক পিষোস সাহা জানান, হঠাৎ করে জ্বালানি তেলের দাম বাড়ায় বিপাকে পরেছে ক্রেতা। সকাল থেকে তেমন কেউ তেল নিতে আসছে। এভাবে জ্বালানি তেলের দাম বাড়লে সবকিছুতেই তার প্রভাব পড়বে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

তেলের দাম বৃদ্ধিতে চাপে মুন্সীগঞ্জের পরিবহন খাত
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

তেলের দাম বৃদ্ধিতে চাপে মুন্সীগঞ্জের পরিবহন খাত

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পাঁচ মাসে তিন দফায় জ্বালানি তেলের দাম বাড়ায় বাড়তি চাপের মুখে পড়েছেন মুন্সীগঞ্জের পরিবহন মালিক ও সংশ্লিষ্টরা। তাদের দাবি, সর্বশেষ এক দফায় একদিনে ২০ টাকা এবং তিন দফায় মোট ৪৫ টাকা তেলের দাম বাড়ায় যানবাহন পরিচালনা ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

পরিবহন মালিক ও সংশ্লিষ্টদের ভাষ্য, জ্বালানি তেলের দাম বৃদ্ধির সরাসরি প্রভাব পড়ছে গাড়ি পরিচালনা, পণ্য পরিবহন ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ে। এতে পরিবহন খাতে ব্যয় বাড়ার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনের খরচও বাড়ছে। এর প্রভাব ধীরে ধীরে বাজারদরেও পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।

তাদের মতে, জ্বালানি ব্যয় বেড়ে যাওয়ায় আগের তুলনায় একই দূরত্বে যানবাহন পরিচালনায় বেশি অর্থ ব্যয় হচ্ছে। বিশেষ করে পণ্যবাহী যানবাহনের ক্ষেত্রে এই বাড়তি ব্যয় সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি করতে পারে।

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে যে অতিরিক্ত ব্যয় তৈরি হয়েছে, তার প্রভাব শেষ পর্যন্ত সাধারণ ভোক্তাদের ওপর পড়ার আশঙ্কা রয়েছে। এতে পরিবহন ব্যয়ের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়তে পারে।

তারা জনজীবন ও পরিবহন খাতের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে জ্বালানি তেলের দাম পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে আগের দামে জ্বালানি তেল বিক্রির ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান ক্রেতা।

জ্বালানি তেল নিতে আসা মো: আরিফ জানান,আমি বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করি। এইভাবে এক রাতের মধ্যে লিটারে ২০ টাকা বাড়ানো কোন যুক্তি নেই। তেলের সাথে এখন নিত্যপন্যের দামও বাড়বে। আমাদের বেতন বাড়েনা তাহলে আমরা কিভাবে চলবো পরিবার পরিজন নিয়ে।

পূর্নিমা ফিলিং ষ্টেশনের ব্যাবস্থাপক পিষোস সাহা জানান, হঠাৎ করে জ্বালানি তেলের দাম বাড়ায় বিপাকে পরেছে ক্রেতা। সকাল থেকে তেমন কেউ তেল নিতে আসছে। এভাবে জ্বালানি তেলের দাম বাড়লে সবকিছুতেই তার প্রভাব পড়বে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত