আপডেট : বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় নির্বাচন মুন্সীগঞ্জে মোট প্রার্থী ১৯ জন, প্রতীক বরাদ্দ আজ

মুন্সীগঞ্জের ৩টি সংসদীয় আসন থেকে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন ২৩ জন। তবে, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন ৪ জন। ফলে জেলায় এখন সর্বমোট প্রার্থী ১৯ জন। এদের মধ্যে বিএনপির ৩ জন, জামায়াতে ইসলামীর ১ জন, এনসিপির ১ জন, জাতীয় পার্টির ২ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩ জন ও স্বতন্ত্র ২ জন রয়েছেন। মুন্সীগঞ্জ-১ আসনে প্রার্থী ৬ জন, ২ আসনে ৫ জন ও ৩নং আসনে ৮ জন।
মুন্সীগঞ্জ-২ আসনটি ১০ দলীয় জোট থেকে এনসিপির জন্য বরাদ্দ রাখায় এ আসনের জামায়াত প্রার্থী এবিএম ফজলুর করিম মঙ্গলবার বিকালে মনোনয়ন প্রত্যাহার করে নেন। এ আসনে এনসিপির প্রার্থী মাজেদুল ইসলাম।
সবশেষ মুন্সীগঞ্জ-২ আসনের প্রার্থীরা হলেন- বিএনপির আব্দুস সালাম আজাদ, এনসিপির মাজেদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের কে. এম বিল্লাল, জাতীয় পার্টির নোমান মিয়া ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আশিক মাহমুদ।
এছাড়া একই কারনে অর্থাৎ ১০ দলীয় জোটের প্রার্থী থাকায় মুন্সীগঞ্জ ৩ আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করেন, খেলাফত মজলিসের হাজী আব্বাস কাজী ও ২ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আমিনুল ইসলাম।
অন্যদিকে, ব্যক্তিগত কারণ দেখিয়ে মুন্সীগঞ্জ ১ আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা সরাফত আলী সপু। তিনি স্বতন্ত্র প্রার্থী হতে চেয়েছিলেন। মুন্সীগঞ্জ-১ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- বিএনপির শেখ মো. আব্দুল্লাহ, জামায়াতের একেএম ফখরুদ্দিন রাজি, ইসলামী আন্দোলন বাংলাদেশের কে এম আতিকুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী আব্দুর রহমান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের রোকেয়া আক্তার ও স্বতন্ত্র প্রার্থী মমিন আলি।
মুন্সীগঞ্জ-৩ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- বিএনপির মো. কামরুজ্জামান রতন, বাংলাদেশ খেলাফত মজলিসের মুফতি নূর হোসাইন নূরানী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির শেখ মো. কামাল হোসেন, জাতীয় পার্টির মো. আরিফুজ্জামান দিদার, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শেখ মো. শিমুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের সুমন দেওয়ান ও স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বুধবার সকাল ১০ টায় মুন্সীগঞ্জ ১ আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে, ১১ টায় মুন্সীগঞ্জ ২ ও দুপুর ১২ টায় ৩ আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে। তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ত্রয়োদশ জাতীয় নির্বাচন মুন্সীগঞ্জে মোট প্রার্থী ১৯ জন, প্রতীক বরাদ্দ আজ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ত্রয়োদশ জাতীয় নির্বাচন মুন্সীগঞ্জে মোট প্রার্থী ১৯ জন, প্রতীক বরাদ্দ আজ

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের ৩টি সংসদীয় আসন থেকে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন ২৩ জন। তবে, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন ৪ জন। ফলে জেলায় এখন সর্বমোট প্রার্থী ১৯ জন। এদের মধ্যে বিএনপির ৩ জন, জামায়াতে ইসলামীর ১ জন, এনসিপির ১ জন, জাতীয় পার্টির ২ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩ জন ও স্বতন্ত্র ২ জন রয়েছেন। মুন্সীগঞ্জ-১ আসনে প্রার্থী ৬ জন, ২ আসনে ৫ জন ও ৩নং আসনে ৮ জন।
মুন্সীগঞ্জ-২ আসনটি ১০ দলীয় জোট থেকে এনসিপির জন্য বরাদ্দ রাখায় এ আসনের জামায়াত প্রার্থী এবিএম ফজলুর করিম মঙ্গলবার বিকালে মনোনয়ন প্রত্যাহার করে নেন। এ আসনে এনসিপির প্রার্থী মাজেদুল ইসলাম।
সবশেষ মুন্সীগঞ্জ-২ আসনের প্রার্থীরা হলেন- বিএনপির আব্দুস সালাম আজাদ, এনসিপির মাজেদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের কে. এম বিল্লাল, জাতীয় পার্টির নোমান মিয়া ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আশিক মাহমুদ।
এছাড়া একই কারনে অর্থাৎ ১০ দলীয় জোটের প্রার্থী থাকায় মুন্সীগঞ্জ ৩ আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করেন, খেলাফত মজলিসের হাজী আব্বাস কাজী ও ২ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আমিনুল ইসলাম।
অন্যদিকে, ব্যক্তিগত কারণ দেখিয়ে মুন্সীগঞ্জ ১ আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা সরাফত আলী সপু। তিনি স্বতন্ত্র প্রার্থী হতে চেয়েছিলেন। মুন্সীগঞ্জ-১ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- বিএনপির শেখ মো. আব্দুল্লাহ, জামায়াতের একেএম ফখরুদ্দিন রাজি, ইসলামী আন্দোলন বাংলাদেশের কে এম আতিকুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী আব্দুর রহমান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের রোকেয়া আক্তার ও স্বতন্ত্র প্রার্থী মমিন আলি।
মুন্সীগঞ্জ-৩ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- বিএনপির মো. কামরুজ্জামান রতন, বাংলাদেশ খেলাফত মজলিসের মুফতি নূর হোসাইন নূরানী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির শেখ মো. কামাল হোসেন, জাতীয় পার্টির মো. আরিফুজ্জামান দিদার, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শেখ মো. শিমুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের সুমন দেওয়ান ও স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বুধবার সকাল ১০ টায় মুন্সীগঞ্জ ১ আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে, ১১ টায় মুন্সীগঞ্জ ২ ও দুপুর ১২ টায় ৩ আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে। তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত