আপডেট : বুধবার, ২৬ আগস্ট ২০২৬

থমকে যাচ্ছে প্রতিবন্ধী আলীনূরের ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া

প্রতিদিন হুইলচেয়ারে বসে দেড় কিলোমিটার ভাঙাচোরা সড়ক পাড়ি দিতে হয় তাকে। এরপর ঢাকায় যেতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহনে। পথের এই প্রতিটি ধাপ পেরোতে সহযোগিতার জন্য পাশে থাকেন তার মা। সব মিলিয়ে শুধু যাতায়াতেই প্রতিদিন খরচ হয় প্রায় ৭০০ টাকা। অথচ এই পথের সবচেয়ে বড় মূল্য টাকা নয় এটি কেড়ে নিচ্ছে প্রতিবন্ধী মেধাবী আলিনুর ইসলামের সময়, শ্রম ও স্বপ্নপূরণের স্বাভাবিক সুযোগ।

আলিনুর ইসলাম শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে জায়গা করে নিয়েছেন দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল বড়। পড়াশোনা শেষ করে বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) যোগ দেবেন, মানুষের সেবা করবেন এবং সমাজে নিজের মতো করে অবদান রাখবেন। প্রতিকূলতা তাকে থামাতে পারেনি; কিন্তু এখন নিজ গ্রামের মাত্র দেড় কিলোমিটার ভাঙাচোরা সড়কই যেন তার সেই স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

হুইলচেয়ারে চলাচলকারী আলিনুরের জন্য যে পথ একজন সুস্থ মানুষের কাছে সামান্য দূরত্ব, সেটিই প্রতিদিন পরিণত হচ্ছে কঠিন এক পরীক্ষা। সড়কের খানাখন্দ, কাদা ও চলাচলের অনুপযোগী পরিবেশে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে তাকে পথ পাড়ি দিতে হয়। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়মিত যাতায়াত যেমন কষ্টকর হয়ে উঠেছে, তেমনি বাড়ছে সময় ও অর্থের চাপ। মেধা দিয়ে যে তরুণ নিজের ভবিষ্যৎ গড়তে চান, একটি অবহেলিত সড়ক সেখানে তার স্বপ্নের সামনে তৈরি করেছে অদৃশ্য দেয়াল।

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রাজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফুলহার-বাইয়ু খোলা গ্রামের মেধাবী শিক্ষার্থী আলিনুর ইসলাম হুইলচেয়ারে চলাচল করেন। চলতি বছরের এপ্রিল মাসে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে ভর্তি হয়েছেন। শুরু হয়েছে তার বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়। কিন্তু প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করতে গিয়ে তাকে পাড়ি দিতে হচ্ছে বাড়ি থেকে রাজানগর বাজার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার বেহাল রাস্তা।

যে পথ একজন সুস্থ মানুষের জন্যও কষ্টকর, সেই ভাঙাচোরা পথ হুইলচেয়ারে পাড়ি দেওয়া আলিনুরের জন্য যেন প্রতিদিনের এক কঠিন পরীক্ষা।

আলিনুরের মা নুরুন নাহার বলেন, বাড়ি থেকে হুইলচেয়ারে প্রায় দেড় কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে প্রথমে তাকে হুইলচেয়ারে করে রাজানগর বাজারে নিয়ে অটোরিকশা করে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলা যাত্রীছাউনিতে যেতে হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের গাড়িতে উঠতে হয়। সপ্তাহে চার দিন তাকে ক্লাসে যেতে হয়। পরীক্ষা থাকলে যেতে হয় পাঁচ দিনও।

শুধু পথের কষ্টই নয়, এই যাতায়াতে প্রতিদিন তার প্রায় ৭০০ টাকা খরচ হয়। শারীরিক প্রতিবন্ধকতার কারণে তার সঙ্গে নিয়মিত যেতে হয় তার মাকেও। ফলে যাতায়াতের ব্যয় ও সময় দুই দিক থেকেই বাড়তি চাপ নিতে হচ্ছে তাকে।

আলিনুর জানান, বিশ্ববিদ্যালয়ের বাসে যাতায়াতের ব্যবস্থাও তার শারীরিক অবস্থার জন্য পুরোপুরি উপযোগী নয় তার ওপর যদি বৃষ্টিভেজা দিন হয় সেদিনের কষ্টের ভার প্রকাশ করা যায়না। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাওয়ার আনন্দের পাশাপাশি প্রতিদিন তাকে নতুন করে যাতায়াতের সংগ্রামে নামতে হচ্ছে।

জন্মগত ভাবেই পা দুটি অচল আলিনুরের। শারীরিক প্রতিবন্ধকতা কখনোই তার মেধা ও স্বপ্নের পথে বাধা হতে পারেনি। সৈয়দপুর আব্দুর রহমান স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২৩ সালে জিপিএ-৫ অর্জন করেন এবং ট্যালেন্টপুল বৃত্তিতে মুন্সীগঞ্জ জেলায় প্রথম স্থান অধিকার করেন। ২০২৫ সালে বিক্রমপুর আদর্শ কলেজ থেকে জিপিএ-৫ অর্জন করে সাধারণ গ্রেডে ঢাকা বোর্ডে বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ১৫৪তম স্থান অর্জন করেন।

মেধা ও অধ্যবসায়ের ধারাবাহিকতায় চলতি বছরের এপ্রিল মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে ভর্তি হন আলিনুর। তার স্বপ্ন এখন আরও বড়। পড়াশোনা শেষ করে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দিয়ে মানুষের জন্য কাজ করতে চান তিনি।

আলিনুরের জীবনের সংগ্রাম শুরু হয়েছে অনেক আগে থেকেই। তার জন্মের মাত্র ছয় মাসের মধ্যে মারা যান তার বাবা। একমাত্র সন্তানকে নিয়ে তার মা বর্তমানে তার নানির বাড়িতে থাকেন।

পরিবারের নানা সীমাবদ্ধতার মধ্যেও আলিনুরের পড়াশোনা থেমে থাকেনি। এ পর্যন্ত তার পড়াশোনার খরচ বহন করে আসছেন তার মামারা। পরিবারের সহযোগিতা ও নিজের অদম্য ইচ্ছাশক্তিকে সম্বল করে একের পর এক শিক্ষাজীবনের সাফল্য অর্জন করেছেন তিনি।

আজ সেই আলিনুরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। কিন্তু উচ্চশিক্ষার এই গুরুত্বপূর্ণ সময়ে একটি রাস্তার দুরবস্থা তার জন্য প্রতিদিনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

শুধু আলিনুর নন, রাস্তার বেহাল অবস্থার জন্য দুর্ভোগে পুরো এলাকা। ফুলহার-বাইয়ু খোলা গ্রামের ওই সড়কটি প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ। এলাকাটিতে প্রায় ৩ হাজার মানুষের বসবাস এবং ভোটার রয়েছেন প্রায় ২ হাজার। ফুলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬টি জামে মসজিদ এবং মাদ্রাসা ও এতিমখানাসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় যাতায়াতের অন্যতম মাধ্যম এই রাস্তা। এই এলাকা প্রত্যেকটা মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের জন্য বাজার স্কুল মাদ্রাসা কলেজ চিকিৎসার জন্য এই রাস্তার গুরুত্ব অপরিসীম।

তবে আলিনুরের জন্য সমস্যাটি অন্যদের তুলনায় অনেক বেশি। কারণ ভাঙাচোরা ও অসমতল রাস্তা বৃষ্টি কারণে হুইলচেয়ারে পাড়ি দিতে গিয়ে তাকে শারীরিকভাবে যেমন কষ্ট করতে হয়, তেমনি প্রতিদিন অতিরিক্ত অর্থও ব্যয় করতে হয়।

আলিনুরের স্বপ্ন থেমে যেতে পারে না একটি রাস্তার কারণে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।তাদের দাবি, দ্রুত সড়কটির সংস্কার করা হলে আলিনুরের মতো প্রতিবন্ধী শিক্ষার্থীর চলাচল সহজ হবে। পাশাপাশি ফুলহার-বাইয়ু খোলা গ্রামের কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগও কমবে।

আলিনুরের প্রয়োজন কোনো বিশেষ সুবিধা নয় প্রয়োজন শুধু এমন একটি রাস্তা, যে রাস্তা তাকে তার স্বপ্নের পথে বাধা না দিয়ে এগিয়ে যেতে সাহায্য করবে।

সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ জানান, এ বিষয়ে আমি আগে অবগত ছিলাম না। আপনার মাধ্যমে জানতে পারলাম। শুধু রাস্তা না ওর জন্য যা যা করা লাগে আমরা দ্রুত ব্যবস্থা করে দিব। সূত্র- কালবেলা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

থমকে যাচ্ছে প্রতিবন্ধী আলীনূরের ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

থমকে যাচ্ছে প্রতিবন্ধী আলীনূরের ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত