মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় বাজারের পাশে পদ্মা নদীতে বসে বিশাল পাটের হাট। প্রতি শুক্রবার ও সোমবার বসে এই হাট। ট্রলারের মধ্যে পদ্মা নদীতে পাট রেখে বেচাকেনা করেন ক্রেতা-বিক্রেতারা। ভোরের আলো ফোটার পর থেকে চাষি ও ব্যবসায়ীরা পাটভর্তি ট্রলার নিয়ে হাজির হন পদ্মা নদীর পাড়ে। প্রতি হাটে প্রায় ১০ হাজার মণ পাট বেচাকেনা হয়। যার মূল্য প্রায় তিন কোটি ২০ লাখ টাকা। ভাসমান এই পাটের হাট ব্রিটিশ আমল থেকে চলে আসছে। জুন মাসের শেষ দিকে এই হাট শুরু হয়। তিন মাস ভাসমান ট্রলারে পাটের হাট বসে। মুন্সীগঞ্জ ছাড়াও পাশের ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, চাঁদপুর জেলার চাষিরা এ হাটে পাট বিক্রি করতে আসেন বলে দিঘিরপাড় বাজার সমিতি সূত্রে জানা গেছে।
অন্যদিকে বিগত বছরগুলোর চেয়ে এবার পাটের দাম ও চাহিদা ভালো হওয়ায় মন প্রতি ১২০০ টাকা থেকে ১৫০০ টাকা লাভ হওয়ায় কৃষকের মনে খুশির জোয়ার বইছে বলে জানা গেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, এ বছর মুন্সীগঞ্জে ২৮০০ হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে। এবার উৎপাদন ভালো হওয়ায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করা হচ্ছে।
দিঘীরপাড় বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী জেলা চা়ঁদপুর, শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুরসহ বিভিন্ন জেলা থেকে কৃষক ও খুচরা ব্যবসায়ীরা পাট নিয়ে আসেন এই হাটে। এখান থেকে পাইকারি ব্যবসায়ীরা পাট কিনে দেশের বিভিন্ন স্থানের পাটকলে বিক্রি করেন। সপ্তাহে প্রতি শুক্রবার ও সোমবার এ হাটে প্রচুর পাট বেচাকেনা হয়। প্রতি মৌসুমে প্রায় ৫০ কোটি টাকার পাট বেচাকেনা হয়। ট্রলারে পাট বেচাকেনা হওয়ায় বাড়তি শ্রমিক ও পরিবহন খরচ হয় না। এতে ব্যবসায়ী ও কৃষক উভয় পক্ষ লাভবান হন।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক বছর পাটের দাম ও চাহিদা কিছুটা কম ছিল। কিন্তু এ বছর পরিস্থিতি অনেকটাই ভালো। কৃষককূল পাট বিক্রি করে লাভবান হচ্ছেন। এ বছর প্রতি মণ পাট উৎপাদন খরচ হয়েছে ২০০০ থেকে ২২০০ টাকা আর সেই পাট মনপ্রতি বিক্রি করছেন ৩২০০ থেকে ৩৫০০ টাকা দরে। এতে প্রতি মনে কৃষকের লাভ হচ্ছে গড়ে ১২০০ থেকে ১৫০০ টাকা।
পাইকারী পাটের হাট ঘুরে দেখা গেছে, জেলার টঙ্গিবাড়ী উপজেলার দিঘীরপাড় বাজারের পাশ দিয়ে প্রবাহমান পদ্মা নদীতে পাটভর্তি শতাধিক ট্রলার। এর মধ্যে কিছু ট্রলার পাড়ে ভিড়ানো । কিছু আবার নদীর মধ্যে নোঙর করা। বিভিন্ন জেলা থেকে কৃষক ও পাইকারী ব্যবসায়ীরা পাট ট্রলারভর্তি করে নিয়ে এসেছেন। দরদাম করে কেউ পছন্দের পাট কিনছেন, কেউবা কাঙ্খিত দামে তার পাট বিক্রি করছেন। পাটের হাট ঘুরে আরও দেখা যায়, সোনালী আঁশে ছেয়ে গেছে পদ্মার তীরের হাটের প্রতিটি কোণ, নদীর ঘাট থেকে শুরু করে বাজারের ভেতর পর্যন্ত। বাজারে স্থান সংকুলান না হওয়ায় পাশের পদ্মা নদীর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বসেছে ঐতিহ্যবাহী পাটের হাট।
স্থানীয়রা জানিয়েছে, ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই কৃষককূল ভ্যান, অটোরিকশা ও নৌকায় পাট বোঝাই করে ভিড় জমাচ্ছেন এই শতবর্ষী হাটে। কোনো কোনো কৃষক মাথায় করেও পাট নিয়ে আসেন এ হাটে। বিশেষ করে নদী ঘেঁষা হওয়ায় এখানে ট্রলার বা নৌকায় করেই আসে অধিকাংশ পাট। ছোট ট্রলারে করে কৃষকেরা পাট নিয়ে আসেন আর নদীতে অপেক্ষা করা ট্রলারগুলোতে সেই পাট কিনে নেন পাইকাররা। ফলে সেখানে ট্রলারেই চলে দরদাম লেনদেন।
শরীয়তপুরের কৃষক আয়নাল মিয়া বলেন, প্রতি বছরই এই হাটে পাট নিয়ে আসি। বাবা-দাদারাও আসতেন। এ বছর দাম ভালো, তাই লাভও হচ্ছে। শরীয়তপুরের নড়িয়া এলাকার কৃষক জুলহাস দেওয়ান বলেন, এ বছর ৮০ শতাংশ জমিতে পাট চাষ করেছি। পরিবারের সদস্যরা মিলে রোপন করায় খরচ হয়েছে ৬ হাজার টাকা। সেই পাট বিক্রি করেছি ১ লাখ ১০ হাজার টাকা। তাই লাভ দেখে মনটা ভরে গেছে। চাঁদপুর সদর এলাকা থেকে কৃষক রহিম বেপারী জানালেন, এবার এক একর জমিতে পাট রোপনে খরচ হয়েছে ১৫ হাজার টাকা। আর উৎপাদিত পাটের ৬০ ভাগ বিক্রি করেছি ৪০ হাজার টাকা। এখনও ৪০ ভাগ পাট অবিক্রিত আছে। এমন দাম থাকলে আগামীতে আরও বেশি জমিতে পাট চাষ করব।
দিঘীরপাড় এলাকার কৃষক আব্বাস আলী বলেন, পাটের দাম ভালো থাকলে কৃষককূল আবারও পাট চাষে আগ্রহী হবে। এতে হারিয়ে যাওয়া পাটের ঐতিহ্য ফিরে আসবে। পাট ব্যবসায়ী লুৎফর রহমান বলেন, দিঘীরপাড় হাটের সুনাম অনেক পুরোনো। প্রতি হাটে ৮-১০ হাজার মণ পাট কেনাবেচা হয়। কৃষক যেমন খুশি, ব্যবসায়ীরাও খুশি। এ বছর দামে স্থিতিশীলতা এসেছে, তাতে সবাই লাভবান হচ্ছে। পাইকাররা দূর-দূরান্ত থেকে এই হাটে এসে নদীতে নোঙর থাকা ট্রলারেই বেশীর ভাগ পাট কেনাবেচা সম্পন্ন হয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, এই হাট শুধু স্থানীয় অর্থনীতিই নয়, বৃহত্তর অঞ্চলের কৃষি-বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
দিঘীরপাড় বাজার কমিটির সাধারণ সম্পাদক মফিজল মোল্লা বলেন, ব্রিটিশ আমল থেকেই দিঘিরপাড় বাজারে পদ্মার তীরে পাইকারী পাটের হাট বসে। সপ্তাহে শুক্রবার ও সোমবার হাট বসে পদ্মার তীরের এই বাজারে। প্রতিহাটে ৯ থেকে ১০ হাজার মণ পাট কেনাবেচা হয়। যার দাম তিন কোটি টাকার অধিক। তিনি আরও বলেন, পদ্মা নদীর মধ্যে এক কিলোমিটার অধিক জায়গাজুড়ে এই হাট বসে। মুন্সীগঞ্জ ছাড়াও ফরিদপুর শরীয়তপুর, মাদারীপুর চাদঁপুর জেলার পাটচাষীরা এই হাটে পাট নিয়ে আসেন। এই হাট থেকে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ব্যবসায়ীরা পাইকারী পাট কিনে নিয়ে বিভিন্ন পাটকলে পাট বিক্রি করে থাকেন। এ বছর পাটের দাম ভালো, বিক্রি করে লাভবান হওয়ায় কৃষকের মনে খুশির জোয়ার বইছে।
মুন্সীগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক প্রদীপ কুমার মোহন্ত বলেন, এ বছর পাট উৎপাদন ভালো হয়েছে। পাশাপাশি চাহিদার সঙ্গে দামও ভালো হওয়ায় কৃষককূল লাভবান হচ্ছেন। এই পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাটের ব্যবহার বাড়াতে সরকারী ভাবে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে বাজারে চাহিদা বাড়বে এবং দামও স্থিতিশীল থাকবে।
দিঘীরপাড় পাটের হাট প্রসঙ্গে উপ-পরিচালক প্রদীপ কুমার মোহন্ত বলেন, শুধু দিঘীরপাড় হাটেই এ মৌসুমে আনুমানিক ৪০ থেকে ৫০ হাজার মণ পাট কেনাবেচা হবে বলে আশাবাদ করা হচ্ছে। এই হাটের পাট সরবরাহ করা হচ্ছে নারায়ণগঞ্জ, নরসিংদীসহ দেশের বিভিন্ন জেলার পাটকলে।#

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৫

মতামত