মুন্সীগঞ্জের সিরাজদীখান ও টঙ্গীবাড়ি উপজেলার সীমানাবর্তী কুন্ডেরবাজার এলাকার তালতলা-ডহরী খালের ওপর দুই বছর পেরিয়ে গেলেও ১৫২ মিটার দীর্ঘ পাকা সেতু নির্মাণ কাজ শুরু হয়নি। ২০২৩ সালের ৭ নভেম্বর এ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। তারপর আর নির্মাণ শুরু হয়নি। এভাবেই কেটে গেছে দুই বছর। এতে করে ওই খালের উপর থাকা জরাজীর্ণ বেইলি ব্রীজই খেন যাতায়াতের ভরসা।
গতকাল রবিবার দুপুর ২ টার দিকে সরেজমিনে দেখা যায়, জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ বেইলি সেতু দিয়ে ছোট যানবাহন কোনো রকমে পার হচ্ছে। তবে বড় পণ্যবাহী ট্রাক উঠতে পারছে না। সামনের আলু রোপণের মৌসুমে বীজ আলু, সারসহ কৃষি উপকরণ পরিবহনে বড় ট্রাকের প্রয়োজন হয়। কিন্তু সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় এসব ট্রাককে লৌহজং বা অন্য বিকল্প পথে ঘুরিয়ে আনতে হচ্ছে। ফলে ব্যবসায়ীদের খরচ ও সময় উভয়ই বাড়ছে।
সিরাজদীখান বাজারের সার ও আলু ব্যবসায়ী ইসমাইল খন্দকার বলেন, গতবা আলু আনতে গিয়ে বেইলি সেতু দিয়ে যেতে পারিনি। লৌহজং ঘুরে সিরাজদীখান আসতে হয়েছে। পথে ট্রাক নষ্ট হয়ে বিপদে পড়েছিল। এতে কয়েক হাজার টাকা লোকসান হয়েছে।
আরেক ব্যবসায়ী মোমরেজ শেখ বলেন, নারায়ণগঞ্জ বা মুন্সীগঞ্জ থেকে সার আনতে হয়। কিন্তু বেইলি সেতুর কারণে বড় ট্রাক চলাচল করতে পারে না। বাধ্য হয়ে বিকল্প পথে ঘুরিয়ে আনতে হয়। এতে খরচ অনেক বেড়ে যায়। দ্রুত পাকা সেতুর কাজ শুরু হওয়া উচিত।
বেতকা চৌরাস্তার শাহ সিমেন্টের ট্রাকচালক আলী হোসেন বলেন, এই সড়ক দিয়ে বড় ট্রাক চলাচল করা যায় না। বেইলি সেতু থাকায় আমাদের বালুচর বা লৌহজং হয়ে শ্রীনগর বা সিরাজদীখান যেতে হয়। এতে তেলের বাড়তি খরচ হয়, সময়ও বেশি লাগে। পাকা সেতু হলে দূরত্ব কমবে, ভোগান্তিও কমবে, সবার সুবিধা হবে।
জানা যায়, ১৯৯৮ সালে নির্মিত ৯৮ মিটার দীর্ঘ বেইলি সেতুটি প্রায়ই ভাঙাচোরা হয়ে পড়ে। গত দুই বছরে একাধিকবার বড় ধরনের সংস্কার করতে হয়েছে। ফলে সেতু বন্ধ থাকায় যাত্রী, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছেন।
মুন্সীগঞ্জ সড়ক বিভাগ (সওজ) জানায়, মুন্সীগঞ্জে প্রায় ৩৮টি সেতুর পুনঃনির্মাণ কাজ চলছে। এ কুন্ডেরবাজার সেতুটিই বাকি ছিল। পদ্মা সেতুর সঙ্গে সংযোগকারী এবং মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ হয়ে চট্টগ্রাম হাইওয়ের সংযুক্তকরণ সড়কে এটি যোগাযোগের যুগান্তকারী উন্নয়ন হবে।
জরাজীর্ণ সেতু উন্নয়ন প্রতিস্থাপন প্রকল্পের আওতায় এই কুন্ডেরবাজার সেতু ও বাড়ৈপাড়া দুইটি সেতুর কাজ করা হবে। কুন্ডেরবাজার সেতুর দৈর্ঘ্য ১৫২ মিটার, বাড়ৈপাড়া সেতুর দৈর্ঘ্য ২৬ মিটার। দুই সেতুর সর্বমোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৮৪ কোটি টাকা। পদ্মা ও ধলেশ্বরীর নৌসংযোগ বজায় রাখতে ১৮ মিটার ভার্টিকেল ক্লিয়ারেন্স রেখে কুন্ডেরবাজার সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
মুন্সীগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন বলেন, গত দুই বছরে চারবার টেন্ডার ও চারবার রিটেন্ডার ডাকা হয়েছে, কিন্তু বিভিন্ন জটিলতার কারণে কোনোটি চূড়ান্ত হয়নি। বর্তমানে প্রকল্পটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন মিললেই দ্রুত টেন্ডার সম্পন্ন করে সেতুর নির্মাণকাজ শুরু হবে।
তিনি আরও জানান, পদ্মা সেতু ও ধলেশ্বরীর নৌসংযোগ বিবেচনায় ১৫২ মিটার দীর্ঘ এই সেতু নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেতুটি নির্মিত হলে সিরাজদীখান, টঙ্গীবাড়ী, শ্রীনগর ও লৌহজং—চার উপজেলার মানুষ সরাসরি উপকৃত হবেন।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৫

মতামত