আপডেট : মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

দেশে এখনো প্রায় ২২ শতাংশ নিরক্ষর- জেলা প্রশাসক

দেশে সাত বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর মধ্যে প্রায় ২২ শতাংশ এখনো নিরক্ষর। এ জনগোষ্ঠী মূলত বিদ্যালয়বহির্ভূত বা ঝরে পড়া শিশু এবং শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ।
 
'প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’ প্রতিপাদ্য নিয়ে এবার দিবসটি উদ্‌যাপন হয়েছে। এ উপলক্ষে
অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত এসব তথ্য তুলে ধরেন। 
 
জেলা প্রশাসক আরও বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞান নয়। মাতৃভাষায় পড়া, লেখা, অনুধাবন, যোগাযোগ এবং গণনাসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে কার্যকরভাবে জ্ঞান প্রয়োগের সক্ষমতা অর্জনই প্রকৃত সাক্ষরতা।
 
জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও অংশীজনেরা।
 
এর আগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দেশে এখনো প্রায় ২২ শতাংশ নিরক্ষর- জেলা প্রশাসক
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

দেশে এখনো প্রায় ২২ শতাংশ নিরক্ষর- জেলা প্রশাসক

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৫

featured Image
 
দেশে সাত বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর মধ্যে প্রায় ২২ শতাংশ এখনো নিরক্ষর। এ জনগোষ্ঠী মূলত বিদ্যালয়বহির্ভূত বা ঝরে পড়া শিশু এবং শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ।
 
'প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’ প্রতিপাদ্য নিয়ে এবার দিবসটি উদ্‌যাপন হয়েছে। এ উপলক্ষে
অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত এসব তথ্য তুলে ধরেন। 
 
জেলা প্রশাসক আরও বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞান নয়। মাতৃভাষায় পড়া, লেখা, অনুধাবন, যোগাযোগ এবং গণনাসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে কার্যকরভাবে জ্ঞান প্রয়োগের সক্ষমতা অর্জনই প্রকৃত সাক্ষরতা।
 
জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও অংশীজনেরা।
 
এর আগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত