আপডেট : সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬

দৈনিক ইত্তেফাকের সাবেক শিফট ইনচার্জ প্রশান্ত ঘোষাল আর নেই

দৈনিক ইত্তেফাকের অবসরপ্রাপ্ত শিফট ইনচার্জ ও জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য, মুন্সীগঞ্জ পৌরসভার শ্রীপল্লী এলাকার অধিবাসী প্রশান্ত ঘোষাল ইন্তেকাল করেছেন। শনিবার দিবাগত রাত ৩টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
 রোববার সকাল ১০টায় মুন্সীগঞ্জের পঞ্চসার শ্মশানে তাঁর শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
প্রশান্ত ঘোষাল দীর্ঘদিন সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। দৈনিক ইত্তেফাকে দায়িত্ব পালনকালে তিনি পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে সহকর্মীদের আস্থা অর্জন করেন। সাংবাদিক সমাজে তিনি একজন সজ্জন ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য হিসেবেও তাঁর ছিল সুপরিচিত অবস্থান।
তাঁর মৃত্যুতে মুন্সীগঞ্জসহ দেশের সাংবাদিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় বাসিন্দারা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক ইত্তেফাকের সাবেক শিফট ইনচার্জ প্রশান্ত ঘোষাল আর নেই
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

দৈনিক ইত্তেফাকের সাবেক শিফট ইনচার্জ প্রশান্ত ঘোষাল আর নেই

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image
 
দৈনিক ইত্তেফাকের অবসরপ্রাপ্ত শিফট ইনচার্জ ও জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য, মুন্সীগঞ্জ পৌরসভার শ্রীপল্লী এলাকার অধিবাসী প্রশান্ত ঘোষাল ইন্তেকাল করেছেন। শনিবার দিবাগত রাত ৩টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
 রোববার সকাল ১০টায় মুন্সীগঞ্জের পঞ্চসার শ্মশানে তাঁর শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
প্রশান্ত ঘোষাল দীর্ঘদিন সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। দৈনিক ইত্তেফাকে দায়িত্ব পালনকালে তিনি পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে সহকর্মীদের আস্থা অর্জন করেন। সাংবাদিক সমাজে তিনি একজন সজ্জন ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য হিসেবেও তাঁর ছিল সুপরিচিত অবস্থান।
তাঁর মৃত্যুতে মুন্সীগঞ্জসহ দেশের সাংবাদিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় বাসিন্দারা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত