মুন্সীগঞ্জ সদরের বুকে বহমান ধলেশ্বরীর শাখা নদী কালিদাস সাগর নদীতে একদা লঞ্চ ও স্টিমারসহ নানা নৌযান চলাচল করত। কালক্রমে পলি জমে এ নদী হারিয়েছে স্রোতধারা। প্রবাহ না থাকলেও ধলেশ্বরীর দূষণযুক্ত পানি এসে কালচে রং ধারণ করেছে এ নদী, ছড়াচ্ছে দুর্গন্ধ। একই সঙ্গে তীরবর্তী বিভিন্ন স্থানে দখলের তৎপরতাও রয়েছে। নাব্যতা সংকটের পাশাপাশি দখল আর দূষণের কবলে কালিদাস সাগর এখন বিপন্ন এক নালায় পরিণত হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, মুন্সীগঞ্জ পৌরসভার হাটলক্ষ্মীগঞ্জ ও চরকিশোরগঞ্জ থেকে চরকেওয়ার ইউনিয়নের চরঝাপটা পর্যন্ত কালিদাস সাগর নদী। প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এই নদী দিয়ে এখন কোনো ধরনের নৌযান চলাচল করতে পারে না। বর্ষা এলে কিছু নৌযান চলাচল করে। নদীটি দ্রুত দখল হয়ে যাচ্ছে। দুই মুখ কচুরিপানা ও জলঘাষ দিয়ে আটকে ফেলা হয়েছে। কিছু কিছু জায়গায় বোরো ধান আবাদ করা হচ্ছে। বছরের পর বছর পলি মাটি জমে নাব্যতা সংকট তীব্র হচ্ছে।
এলাকার প্রবীণদের সঙ্গে কথা বলে জানা যায়, এক সময় মুন্সীগঞ্জ পৌরসভার কাটাখালী বাজার থেকে কালীদাস সাগর নামের শাখা নদী ঘুরে রজতরেখা নদী হয়ে একতলা লঞ্চ চলাচল করত মাকহাটি-দীঘিরপাড় রুটে। সড়ক যোগাযোগ ব্যবস্থার চেয়ে ওই সময় নৌপথেই চলাচল করত বেশিরভাগ মানুষ। একইভাবে কালীদাস সাগর নামের নদী হয়ে কাটাখালীবাজার ও মুন্সীরহাট হয়ে পৃথক নৌরুটে রজতরেখা নদী দিয়ে চিতলিয়া বাজার হয়ে পদ্মা ও মেঘনা নদীর মোহনা দিয়ে মূল নদীতে রেব হতো বিভিন্ন নৌযান। পরবর্তীতে নাব্যতা সংকট দেখা দিলে এ শাখা নদীগুলো দিয়ে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়।
স্থানীয় তোফায়েল হোসেন শিহাব বলেন, কালীদাস নদীটি এখন পুরোটাই নষ্ট হয়ে গেছে। হাটু সমান পানি আছে। দুইপাশে কচুরিপানা আর জলঘাসে আগে থেকেই নৌযান চলাচলে বিঘ্ন ঘটে। তা ছাড়া ধলেশ্বরীর দূষিত পানি এসে দুর্গন্ধ ছড়াচ্ছে। এ নদীটির পানি দিয়ে এক সময় সব ধরনের কাজ করা যেতো। বর্তমানে পানিতে দুর্গন্ধ থাকায় ব্যবহার করা যায় না। স্থানীয় মনু মিয়া বলেন, “এই খালই ছিল আমাদের এলাকার রক্তনালী। এখন সেটাই দখলের থাবায় আক্রান্ত। একজন প্রবীণ বাসিন্দা আক্ষেপ করে বলেন, “খালটা ছিল আমাদের জীবনের অংশ। নৌকায় চলাচল করতাম, মাছ ধরতাম। এখন শুধু দখল আর ময়লা ভাগাড় হয়ে পড়ছে। নিশ্চিহ্ন হয়ে পড়তে শুরু করেছে ঐতিহ্যবাহী কালিদাস সাগর নদী। এলাকাবাসী দাবি করেছেন—দখলমুক্ত করে দ্রুত খালটি পুনঃখনন করা হোক। তাদের বিশ্বাস, “খাল বাঁচলে কৃষি বাঁচবে, প্রকৃতি বাঁচবে, আমরাও বাঁচব।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মুন্সীগঞ্জ জেলার সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান বলেন, কালীদাস নদীটি শহরের প্রাণ। শহরের প্রধান খালগুলো ভরাট হয়ে গেছে। শুধু কালীদাস সাগর নদীটি কোনোমতে টিকে আছে। এটিও এখন হারিয়ে যেতে বসেছে। নদীটি ধলেশ্বরী থেকে বের হয়ে বাঁ দিকে মেঘনা ও ডান দিকে কাটাখালী থেকে দীঘিরপাড় হয়ে পদ্মা নদীতে মিশত। এই নদীটির খনন প্রয়োজন। তিনি আরও বলেন, পরিছন্নতা দরকার এবং দুই পাড়ে সীমানা নির্ধারণ করা দরকার। সরকার ও পরিবেশ অধিদপ্তরের কাছে জোর আবেদন জানাই অতি দ্রুত এটি রক্ষা করুন। না হলে কৃষি ও মৎস্যক্ষেত্রে এর বিরূপ প্রভাব পড়বে, বিপর্যয় দেখা দেবে পরিবেশ ও জীববৈচিত্রে।
মুন্সীগঞ্জ নাগরিক সমন্বয় পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুজন হায়দার জনি বলেন, জনশ্রুতি আছে, একদা এই কালীদাস নদীটি বিশাল পরিসরে স্রোতস্বিনী ছিল। যার নাম ছিল কালীদাস সাগর। কালের বিবর্তনে এটি মৃতপ্রায়। সরু খালে পরিণত হয়েছে। কিছুটা অস্তিত্ব টিকে থাকলেও দুই পাশে দখল আর দূষণে সর্বশেষ অস্তিত্বটি বিলীনের পথে। দখলদার উচ্ছেদ ও খননের ব্যবস্থা করলে নদীটি ফিরে পেতে পারে বহমান শক্তি।
মুন্সীগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বশীল সূত্র জানায়, কালীদাস সাগর নদী পাউবো’র তালিকাভূক্ত নয়। এ নদীটি জেলা প্রশাসকের আওতায়। জেলা প্রশাসক নদী-খাল খননের প্রয়োজন মনে করেন, তাহলে প্রকল্পের জন্য এটি মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হবে। নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএ’র সূত্র জানায়, মহামান্য হাইকোর্টের নির্দেশে বিআইডব্লিউটিএ দখল-দূষণের বিরুদ্ধে কাজ করছে। কালীদাস সাগর নদীটি দখল হয়ে থাকলে অচিরেই তা দখলমুক্ত করা হবে। তাছাড়া তালিকা করে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সংশ্লিষ্ট শাখার দায়িত্বশীল সূত্র জানায়, এই নদীটি খনন করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আর দখল ও দূষণের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৫

মতামত