নৌ-পথকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক চাকার গতিশীলতা বাড়াতে শিগগিরই মুন্সীগঞ্জে পদ্মা তীরে হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের ইকো কন্টেইনার পোর্ট নির্মাণ। জেলার লৌহজং উপজেলার শিমুলিয়াঘাট এলাকার নিজস্ব মালিকানাধীন ২৯ দশমিক ৩১ একর জমিতে ৭৫৬ কোটি টাকা ব্যয়ে ইকো কনটেইনার পোর্ট নির্মাণ করতে চায় বিআইডবিøউটিএ। গতকাল রবিবার বিকেলে উপজেলার শিমুলিয়া এলাকায় ড্রেজ ট্রেনিং ইনস্টিটিউটের অডিটোরিয়ামে শিমুলিয়াঘাট পুনরুজ্জীবন ও ভবিষ্যত ব্যবস্থাপনা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ৫ উপদেষ্টার উপস্থিতিতে শিমুলিয়াঘাট পুনরুজ্জীবন ও ভবিষ্যত ব্যবস্থাপনা নিয়ে যৌথ ব্রিফিংকালে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন নৌ-পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন। এসময় উপস্থিত অন্য উপদেষ্টারা হচ্ছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নৌ-বাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিআইডবিøউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, পুলিশের ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার প্রমুখ।
পরিকল্পনা অনুযায়ী শিমুলিয়া ঘাটে হবে নদী থেকে সংগৃহীত বিভিন্ন জীব-বস্তু নিয়ে রিভার মিউজিয়াম, নদীর পাড়ে রাতযাপনের জন্য ইকো রিসোর্ট, অবকাশ যাপনের জন্য সুইমিং পুল, শিশুদের উপভোগ্য কিডস জোন, শিমুলিয়া ঘাটের পুরোনো ঐতিহ্য ধরে রাখতে নদীতীরে একটি ফেরিঘাট পুন:স্থাপন ইত্যাদি।
নৌ-পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন এ প্রকল্পে সরকারি সহযোগিতার পাশাপাশি, দেশ ও দেশের বাইরের বেসরকারি বিনিয়োগকারীদের সুযোগ সৃষ্টি করে দেওয়া হবে। তিনি বলেন, পোর্ট ও সংলগ্ন এলাকার সৌন্দর্যবর্ধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জনবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে জেলা প্রশাসন ও বিআইডবিøউটিএ যৌথভাবে কাজ করবে। যদি প্রকল্প বাস্তবায়নে অতিরিক্ত কোনো জমির প্রয়োজন হয়, সে বিষয়ে জেলা প্রশাসক (ডিসি) আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। নৌ-পরিবহন উপদেষ্টা বলেন, নদীর পাড় ঘেঁষে একটি সুন্দর বিনোদনমুখী পরিবেশ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যাতে স্থানীয় জনগণের পাশাপাশি ঢাকা থেকে আগত পর্যটকরাও উপভোগ করতে পারেন। জেলা প্রশাসনকে এলাকাটির নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে,কারণ বিআইডবিøউটিএ’র নিজস্ব কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেই।
তিনি বলেন, পোর্টটি বাস্তবায়িত হলে এটি দেশের জন্য অর্থনৈতিক অগ্রগতির নতুন দ্বার খুলে দেবে এবং স্থানীয় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি পোর্ট এলাকার বাইরে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নেও সরকার সম্পূর্ণ সহযোগিতা করবে।
তিনি আরো বলেন, সরকার ইতোমধ্যে দেশের আরও কিছু রিভারাইন পোর্টকে ‘ওয়েট লিজ’ ভিত্তিতে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে। একটি প্রকল্প দিয়ে শুরু করে ধাপে ধাপে আরও কয়েকটি বাস্তবায়ন করা হবে বলেও জানা গেছে। ব্যক্তি উদ্যোগে কেউ পোর্ট উন্নয়নে আগ্রহী হলে সরকার তাদের উৎসাহিত করবে।
এরআগে, গত বৃহস্পতিবার (১৯ জুন) নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন শিমুলিয়া ঘাটে এসে বন্দর নিয়ে মহাপরিকল্পনার কথা জানান। এর পরিপ্রেক্ষিতে রবিবার বন্দর পরিকল্পনা নিয়ে গুরুত্বপর্ণ যৌথ এ ব্রিফিং হয়। এতে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত শিমুলিয়া ফেরিঘাটকে আন্তর্জাতিক মানের পর্যটন হাব করার প্রস্তাব পেশ করেন। পাশাপাশি পর্যটন খাতকে গুরুত্ব দিয়ে শিমুলিয়া ঘাটে জেটি স্থাপন ও সার্বক্ষণিক একটি ফেরি চলাচলের ব্যবস্থা রাখা। পদ্মা সেতু ঘিরে পর্যটন হাব তৈরি করা এবং ইকো পোর্ট গড়ে তোলা সহ দশটি প্রকল্প বাস্তবায়নে মাস্টারপ্ল্যান তুলে ধরা হয়।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৫

মতামত