আপডেট : রোববার, ১৬ আগস্ট ২০২৬

পদ্মা সেতুর উন্নয়নের আড়ালে জলাবদ্ধতার অভিশাপ

  • এক দশকেও হয়নি পানি নিষ্কাশনের ব্যবস্থা
  • ডেঙ্গু ঝুঁকিতে মাওয়া প্রান্তের শত শত পরিবার
  • এ যেনো আলোর নিচে অন্ধকারের মতো পরিস্থিতি
পদ্মা সেতু দেশের যোগাযোগ ব্যবস্থায় এনেছে যুগান্তকারী পরিবর্তন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্নের এই সেতু বদলে দিয়েছে অর্থনীতি ও যাতায়াতের চিত্র। তবে এই উন্নয়নের ছায়াতলেই বছরের পর বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছেন মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের কয়েক শ পরিবার। স্থায়ী বাঁধ নির্মাণের পর পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। দীর্ঘদিন জমে থাকা নোংরা পানি এখন হয়ে উঠেছে মশার প্রজননক্ষেত্র। এর সঙ্গে যুক্ত হয়েছে ডেঙ্গু ও পানিবাহিত নানা রোগের ঝুঁকি।
 
পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নদী শাসনের কাজ শুরু হয় ২০১৫ সালের ১২ ডিসেম্বর। এ সময় প্রায় ১ দশমিক ৫ কিলোমিটার এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়। তবে স্থানীয়দের অভিযোগ, বাঁধ নির্মাণের সঙ্গে প্রয়োজনীয় পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা হয়নি। ফলে বৃষ্টির পানি বের হতে না পেরে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। গেলো এক দশক ধরে এই সমস্যার স্থায়ী সমাধান হয়নি। ফলে পদ্মা সেতুর মতো বড় উন্নয়ন প্রকল্পের পাশেই যেন তৈরি হয়েছে ভিন্ন এক বাস্তবতা ‘আলোর নিচে অন্ধকার’।
 
জানা যায়, জুলাই মাসের শুরু থেকেই মুন্সীগঞ্জে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। সরকার যেখানে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণের ওপর জোর দিচ্ছে, সেখানে মাওয়া প্রান্তের এই জলাবদ্ধতা তৈরি করছে উল্টো চিত্র। স্থানীয় বাসিন্দা ফাতেমার পরিবারও এমন দুর্ভোগের শিকার। সাত বছর বয়সী ফাতেমা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক সপ্তাহ ধরে অসুস্থ। অথচ তার বাড়ির আশপাশে এখনো জমে আছে নোংরা পানি।
 
জলাবদ্ধ এলাকার বাসিন্দা সেলিম, সাবিনা জানান, ঘরের চারপাশে জমে থাকা পানি শুকায় না। শিশু ও বয়স্কদের নিয়ে আতঙ্কে দিন কাটছে তাদের। মশার উপদ্রব থেকে বাঁচতে দিনের বেলাতেও অনেক পরিবারকে মশারি ব্যবহার করতে হচ্ছে। আরেক ভুক্তভোগী আবুল হোসেন বলেন, “উন্নয়নের জন্য আমরা ঘরবাড়ি ছেড়েছি, পুনর্বাসিত হয়েছি। ভেবেছিলাম নতুন জীবন পাব। কিন্তু এখন পানি, মশা আর রোগের সঙ্গে লড়াই করেই দিন কাটাতে হচ্ছে। শেফালী বেগম জানান, বারবার জানানো হলেও স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কার্যকর সহযোগিতা পাওয়া যাচ্ছে না। সমস্যার স্থায়ী সমাধান চান তারা।
 
চিকিৎসকদের মতে, দীর্ঘদিন জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার বাড়ে। এতে ডেঙ্গু ছাড়াও চিকুনগুনিয়া, ম্যালেরিয়াসহ বিভিন্ন রোগের ঝুঁকি তৈরি হয়। জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হুমায়ুন রাজিব বলছেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা না গেলে ডেঙ্গুর ঝুঁকি আরও বাড়তে পারে। এজন্য প্রশাসন, স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
 
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফারজানা ববি মিতু জানান, জলাবদ্ধতা নিরসন ও মশার উপদ্রব কমাতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থায়ী সমাধানের বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।
 
পদ্মা সেতু দেশের উন্নয়নের প্রতীক হলেও এর আশপাশের মানুষের দীর্ঘদিনের এই দুর্ভোগ নতুন প্রশ্ন তৈরি করেছে। এক দশক পেরিয়েও পানি নিষ্কাশনের স্থায়ী সমাধান না হওয়ায় স্থানীয়দের দাবি প্রতিশ্রুতি নয়, এখন প্রয়োজন কার্যকর উদ্যোগ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পদ্মা সেতুর উন্নয়নের আড়ালে জলাবদ্ধতার অভিশাপ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

পদ্মা সেতুর উন্নয়নের আড়ালে জলাবদ্ধতার অভিশাপ

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত