আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

পৌরসভার ১৩টি প্রকল্পের মধ্যে শুরু হয়নি একাধিক প্রকল্প কাজ

নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায়
 
পৌরসভার ১৩টি প্রকল্পের মধ্যে 
শুরু হয়নি একাধিক প্রকল্প কাজ
 
 প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে প্রায় ১৩ কোটি টাকা 
 
উদ্বোধনের এক মাস পেরিয়েছে 
 
 ধীরগতিতে কাজ করছে ঠিকাদার প্রতিষ্ঠান 
 
প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে প্রশ্ন
 
 ধীরগতির কাজ নিয়ে ক্ষুব্ধ পৌরবাসী 
 
মুন্সীগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে এডিবি ও এএফডি সহয়তা এবং নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন ( আইইউজিআইপি) প্রকল্পের আওতায় ১৩ টি প্রকল্পের কাজের উদ্বোধন হয়েছে নভেম্বরে। ১২ কোটি ৮৫ লাখ ৮৪ হাজার ৮৩৮ টাকা ব্যয়ে প্রকল্পের কাজ চলমান থাকলেও 
গতকাল ১৭ ডিসেম্বর পর্যন্ত নিযুক্ত ঠিকাদার প্রতিষ্ঠান 
সবগুলো প্রকল্পের কাজ শুরু করেনি। কাটাখালী সড়কের কাজ চলমান থাকলেও শহরের প্রধান সড়ক, জুবলী সড়কের কাজ শুরুর বিষয়টি দৃশমান হয়নি। গুরুত্বপূর্ণ সড়কগুলোর কাজ শুরু না হওয়ায় মেসার্স শরীফ এন্ড সন্স নামের ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে কাজের ধীরগতির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছে শহরবাসী। ফলে কাজের অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠেছে। 
 
পৌরবাসীর ভাষ্য, শহরের প্রধান সড়কসহ অধিকাংশ সড়কের বেহাল অবস্থা। সড়ক গুলোর কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে খানাখন্দ ও বড় বড় গর্তের। রক্ষণাবেক্ষণ অভাব ও সড়কের নিচে থাকা গ্যাস লাইনের লিকেজ থাকায় বেহাল দশায় পরিনত হয়ে আছে গুরুত্বপূর্ণ সড়কগুলো। দীর্ঘ দিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে স্কুল-কলেজ শিক্ষার্থী, পৌরবাসীসহ চলাচলরত হাজার হাজার যাত্রীদের। এই পরিস্থিতিতে সাম্প্রতিক সময়ে এডিবি ও এএফডি সহয়তা এবং নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন ( আইইউজিআইপি) প্রকল্পের আওতায় মুন্সীগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৩ টি প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। অথচ এলজিইডির নিযুক্ত মেসার্স শরীফ এন্ড সন্স নামের ঠিকাদার প্রতিষ্ঠানের ধীরগতির কাজ নিয়ে ক্ষুব্ধ পৌরবাসী। 
 
কেননা, খাতা-কলমে ‘ক' শ্রেণির পৌরসভাটিতে এক লাখ ১২ হাজারের বেশি মানুষ রয়েছে। এ জনসংখ্যা ছাড়াও বাইরে থেকে আসা আরও অনেকে সড়ক ব্যবহার করেন। ১০ কিলোমিটার আয়তনে পৌর এলাকায় ৬০ কিলোমিটার কার্পেটিং সড়ক রয়েছে। যার অধিকাংশ সড়কেই রয়েছে খানাখন্দ। এই অবস্থায় চাহিদা অনুযায়ী গ্রহন করা ১৩টি প্রকল্প বাইরে আরো অনেক উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হয়নি।
 
মুন্সীগঞ্জ শহরে প্রধান সড়কটির আধা কিলোমিটারের বেশি অংশ জুড়ে বড় বড় গর্তসহ অজস্র খানাখন্দ, উঠে গেছে পিচ ঢালাই। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বৃষ্টি নামলে দেখা দেয় জলাবদ্ধতা। স্কুল-কলেজ, কোর্ট-কাচারিসহ নিত্য যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছে সবশ্রেণির মানুষ। এছাড়া মানিকপুর সড়কে রয়েছে ২৫০ শয্যা বিশিষ্ট মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল। যা জেলার প্রধান চিকিৎসাসেবা প্রতিষ্ঠান। রাস্তা ভাঙাচোরা থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে রোগীদের।
 
সরেজমিন আরও দেখা গেছে, শুধু এই সড়ক নয়, শহরের প্রধান সড়কসহ পৌরসভার অন্যান্য সড়কগুলোরও একই দশা। সুপার মার্কেট থেকে পুরাতন কাচারী, জুবলী সড়কের একাধিক স্থান বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় সেখানে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। শহরবাসীর অভিযোগ, সড়কগুলোর কোনো সংস্কার করছে না কর্তৃপক্ষ। এর সঙ্গে আবার হাসপাতাল সড়কের নিচে গ্যাসলাইনে রয়েছে লিকেজ। লিকেজ থেকে প্রায় গ্যাস বের হওয়া অবস্থা হচ্ছে আরও নাজুক।
 
মানিকপুর এলাকার বাসিন্দা আকরাম হোসেন বলেন, রাস্তার নিচ দিয়ে গ্যাসলাইনে লিকেজ আছে। সেখান দিয়ে গ্যাস উঠে , রাস্তা ঠিক করলেও কয়দিন পর আবারো যেই সেই। আমরা স্থায়ীভাবে সড়কের সংস্কার চাই। হাজার হাজার মানুষ চলে এই সড়কে।
 
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা সুমনা ইসলাম জানান, মানুষ চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালে আসে এই রোড দিয়ে। তবে রাস্তার এত বেশি খারাপ অবস্থা যে, রোগীরা আরও বেশি অসুস্থ হয়ে যায়। হাসপাতালে অনেক প্রসূতি নারীও আসে, তাদের তো জীবন যায় যায় অবস্থা। আমরা চাই দ্রুত এই সড়ক ঠিক করুক।
 
সুপার মার্কেট মোড়ে কথা হয় মিশুকচালক কুদ্দুস মিয়ার সঙ্গে। রাস্তার খারাপ অবস্থা নিয়ে তারও আক্ষেপের শেষ নেই। রাস্তার ছোট-বড় গর্তে পরে প্রায় তার গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হচ্ছে দাবি তার।
 
আমির বলেন, এটা একটা শহরের রাস্তা হইলো? কেউ কি দেখে না। পৌরসভার রোলার মেশিন আছে, রাস্তা ঠিক করার সবই তো আছে। তাও ঠিক করে না। গাড়ি নিয়ে বের হলে ঝাঁকুনিতে কোনোদিন ব্যাটারি খুলে পড়ে, কোনোদিন আবার ব্রেক ভাঙে। আমাদের থাকতে হয় চিন্তায়।
 
ঐতিহ্যবাহী সরকারি হরগঙ্গা কলেজের ছাত্র জান্নাতুল নাঈম বলেন, এমন ভাঙাচোরা রাস্তায় চলতে আমাদের অনেক কষ্ট হয়। অনেক সময় ভাঙার কারণে গাড়ি নষ্ট হলে যানজট তৈরি হয়। আমাদের ঝাঁকুনিও খেতে হয়, আবার দেরিও হয়। আমাদের সবার দাবি শহরের সব রাস্তার টেকসই সংস্কার করা হোক।
 
সড়ক উন্নয়ন প্রসঙ্গে মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান  নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, এডিবি ও এএফডি'র অর্থায়নে ও এলজিইডির বাস্তবায়নে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্যাকেজ-৩ এর ঠিকাদার হিসেবে এলজিইডিট কেন্দ্রীয় প্রকল্প অফিস থেকে মেসার্স শরীফ এন্ড সন্স নামের ঠিকাদার প্রতিষ্ঠানকে নিযুক্ত করেছে।  তিনি বলেন, মুন্সীগঞ্জ পৌরসভাধীন ডিসি অফিস-কাটাখালী সড়ক, সুপার মার্কেট থেকে শহর বাজার-পতাকা ৭১ সড়ক, মোল্লারচর এলাকায় সড়ক ও  ড্রেন নির্মাণ কাজ করছে। নভেম্বর-২০২৫ মাসের মাঝামাঝি ঠিকাদার কাটাখালী সড়ক নির্মাণ কাজ শুরু করেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পৌরসভার ১৩টি প্রকল্পের মধ্যে শুরু হয়নি একাধিক প্রকল্প কাজ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

পৌরসভার ১৩টি প্রকল্পের মধ্যে শুরু হয়নি একাধিক প্রকল্প কাজ

প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত