আপডেট : বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

পৌষের কনকনে শীতে কাতর মুন্সীগঞ্জবাসী

পৌষের কনকনে শীতে  কাতর মুন্সীগঞ্জবাসী
 
 মুন্সীগঞ্জে কুয়াশার চাদর মুড়িয়ে জেঁকে বসেছে পৌষের কনকনে শীত। সঙ্গে বইছে হিম শীতল হাওয়া। এর প্রভাবে সারাদেশের ন্যায় পদ্মা, মেঘনা, ধলেশ্বরী ও ইছামতি নদী বিধৌত মুন্সীগঞ্জ জেলার আপামর জনসাধারণ শীতে কাতর হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে শীত নিবারন করতে 
জেলার বিভিন্ন স্থানে খড়কুটো, কাঠ ও পুরোনো টায়ার জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন সাধারণ মানুষ। বিশেষ করে সকাল ও সন্ধার পরে শীতের তীব্রতা বেশি থাকায় খেটে খাওয়া মানুষ, দিনমজুর, ভ্যানচালক ও পথচারীরা এভাবে আগুন জ্বালিয়ে গা গরম করছেন।
 
জেলা শহরের লঞ্চঘাট, বাসস্ট্যান্ড, বাজার এলাকা ও সড়কের মোড়ে মোড়ে দেখা গেছে শীতার্ত মানুষের জটলা। কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শীতের প্রভাবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের মানুষ। 
 
শহরের বাসিন্দা ব্যবসায়ী ফিরোজ আহম্মেদ বলন, গত ৪/৫ দিন ধরে শীতের তীব্রতা হঠাৎ বেড়ে গেছে। রাতে কনকনে ঠান্ডা থাকায় ঘুমাতে কষ্ট হচ্ছে, আর সকালে কাজে বের হওয়াও কঠিন হয়ে পড়ছে। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে অনেকেই আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছেন।
 
খোঁজ নিয়ে জানা গেছে, রাত হলেই মুন্সীগঞ্জের ৬টি উপজেলার বিভিন্ন এলাকা ঢাকা পড়ে যায় কুয়াশার চাদরে। সঙ্গে পৌষের হিমশীতল বাতাস বয়ে চলায় শীতে কাতর হয়ে পড়ে মানুষ। তাই মুন্সীগঞ্জ শহর ও শহরাঞ্চলের বিভিন্ন স্থানে দোকানপাট রাত সাড়ে ৯টার মধ্যেই বন্ধ করে ফেলে দোকানদারা। এরপর তারা নিজ নিজ গন্তব্যে চলে যায়।
 
অন্যদিকে পৌষের তীব্র শীতের কারণে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি-কাশি, জ্বরসহ শীতজনিত রোগে আক্রান্ত হয়ে পড়ছে। ফলে প্রতিদিনই জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শর্দি, কাশি ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশু, বৃদ্ধসহ বিভিন্ন বয়সূ মানুষ চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। 
 
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার সাইদুর রহমান হিমেল বলেন, শীত মৌসুমের ঠান্ডা তীব্রতা বৃদ্ধি পাওয়ায় বেড়েছে শিশুদের নানা রোগে আক্রান্তের সংখ্যা। অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি করা না গেলে তীব্র ঠান্ডা ও নিউমোনিয়ার মত রোগে আক্রান্ত হতে পারেন শিশুরা। ফলে অনেক বেশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
 
এদিকে আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট ওয়েবসাইট সূত্রে মুন্সীগঞ্জ জেলা সম্পর্কে জানা গেছে,রাতের বেলায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা বেশি থাকায় তীব্র শীত অনুভূত হচ্ছে। এমন পরিস্থিতি আরো বেশ কিছুদিন অব্যাহত থাকবে বলে সেখানে উল্লেখ করা হয়েছে।
এমন পরিস্থিতিতে সদর উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ঘুরে ঘুরে কম্বল সহ শীতের গরম কাপড় বিতরণ করতে দেখা গেছে স্থানীয় প্রশাসনের সদস্যদের।
 
মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান বলেন, সরকারি সহযোগিতায় শীত মৌসুমে পর্যাপ্ত গরম কাপড় ও কম্বলের ব্যবস্থা করা হচ্ছে নিম্নআয়ের হতদরিদ্র মানুষের জন্য। তিনি বলেন সবশেষ গত রোববার বিকেলে সদর উপজেলার চরকেওয়ার, মোল্লাকান্দি, আধারা এবং শিলই ইউনিয়নে অসহায় ও দুঃস্থদের মাঝে ৪০০ টি শীতবস্ত্র বিতরণ করা হয়। ধারাবাহিকভাবে এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পৌষের কনকনে শীতে কাতর মুন্সীগঞ্জবাসী
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

পৌষের কনকনে শীতে কাতর মুন্সীগঞ্জবাসী

প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬

featured Image
 
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত