আপডেট : শনিবার, ২১ জুন ২০২৫

প্রতারনায় বিদেশ পাড়ির স্বপ্ন ভঙ্গ শাকিলের

ভোর থেকে গভীর রাত সময় যেন তার জন্য থেমে নেই। সেলাই মেশিনের কাঁটায় কাঁটায় বাঁধা তার জীবনের প্রতিটি মুহূর্ত। ঘামে ভেজা গা, চোখের পাতায় জমে থাকা ক্লান্তি, আর বুকের ভেতর লুকানো এক ভাঙা স্বপ্ন নিয়েই দিন কাটে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ এলাকার বাসিন্দা শাকিল তালুকদারের।
২০২১ সালে জীবনের মোড় ঘোরাতে সৌদি আরবে পাড়ি জমানোর চেষ্টা করেন শাকিল। একের পর এক দালালের আশ্বাসে ভরসা রেখেছিলেন। দালাল বলেছিল, ভিসা হয়ে গেছে কিন্তু বাস্তবে প্রতারণা ছাড়া কিছুই মেলেনি। একবার নয়, দুইবার! এরপরও হাল ছাড়েনি, আবার চেষ্টা করেন আরেক দেশে যাওয়ার এবার গন্তব্য কিরগিজস্তান, কিরগিজস্তানে যাওয়ার আশায় আবারো অর্থ ব্যয় করে ঘুরতে থাকেন প্রায় এক বছর। শেষ পর্যন্ত সেই স্বপ্নও তছনছ হয় জুলাই ২৪শে ‘স্বৈরাচারী সরকার পতনে’। তার পর দালাল আবারো ভুল বুঝিয়ে বলেন সরকার পতনের পর তাদের সকল কার্যক্রম বন্ধ এখন নতুন নিয়ম, এখন আর যাওয়া সম্ভব নয়, সব রাস্তা বন্ধ আমাদের।
তারপর আরো একবার ভেঙ্গে যায় তার বিদেশ যাওয়া স্বপ্ন। নিরাশ হয়ে পড়েও দালালের প্রতারণার শিকার হওয়া কষ্টার্জিত অর্থ ফিরে পাওয়ার জন্য শেষ চেষ্টা চালান শাকিল। নানা প্রক্রিয়া ও জটিলতার মধ্য দিয়ে দীর্ঘ তিন বছর লড়াই করে দালালের কাছ থেকে কিছু অর্থ উদ্ধার করতে সক্ষম হলেও সম্পূর্ণ টাকা আর ফিরে পাননি তিনি।
জীবনের কঠিন সময়েও হাল না ছেড়ে নিজের পুরোনো দক্ষতাকে সঙ্গী করে আবার নতুন করে শুরু করার সাহস দেখান তিনি। দীর্ঘদিন প্রবাসে যাওয়ার চেষ্টায় প্রতারিত হওয়ার পরও ভেঙে না পড়ে ঘুরে দাঁড়ানোর অদম্য চেষ্টা চালিয়ে গেছেন শাকিল।
প্রবাসী বন্ধু আকাশসহ কয়েকজন বন্ধু ও শুভাকাঙ্ক্ষীর সহযোগিতায় তিনি নিজ এলাকায় একটি ছোট্ট টেইলার্সের দোকান শুরু করেন। শুরুতে সীমিত পরিসরে যাত্রা শুরু করলেও ধীরে ধীরে ক্রেতাদের আস্থা ও ভালোবাসা অর্জন করে তার দোকানটি জমে ওঠে। নিখুঁত কাজ, সময়ানুবর্তিতা এবং আন্তরিক সেবার ফলে স্থানীয়দের মাঝে বেশ পরিচিত হয়ে উঠেছেন তিনি।
ব্যবসায়িক সফলতা তাকে আরও সাহসী করে তুলেছে। এখন শাকিল তার টেইলার্সটি বড় পরিসরে স¤প্রসারণের পরিকল্পনা করছেন। কর্মসংস্থানের সুযোগ তৈরি করতেও আগ্রহী তিনি। তাই তার দোকানের জন্য আরও একটি সেলাই মেশিন কেনার প্রস্তুতি নিচ্ছেন, যাতে কাজের গতি বাড়ানো যায় এবং আরও কিছু সহকর্মীকে কাজে যুক্ত করা যায়।
খরচ বাঁচানোর লক্ষ্যেই নতুন সেলাই মেশিন না কিনে পুরনো একটি মেশিন কেনার সিদ্ধান্ত নেন। তারপর ফেসবুকে ঘোরাঘুরির একপর্যায়ে একটি পুরনো সেলাই মেশিন তার চোখে পড়ে, যার মূল্য মাত্র ১৫ হাজার টাকা। দাম তুলনামূলক কম হওয়ায় তিনি বেশি কিছু না ভেবে দ্রæত কিনে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। চলমান কাজের সুবিধার্থে দেরি না করে বিকাশের মাধ্যমে পুরো টাকাটিই অগ্রিম পাঠিয়ে দেন বিক্রেতাকে। কিন্তু টাকা পাঠানোর পর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দিন যায়, রাত যায় কিন্তু আসে না তার সেলাই মেশিন। অপেক্ষার প্রহর গুনতে গুনতে একসময় শাকিল বুঝে যান এটিও ছিল একটি পরিকল্পিত প্রতারণা।
ভিনদেশে যাওয়ার স্বপ্ন যেমন ভেঙে পড়েছিল দালালের ফাঁদে, তেমনি এবার নিজের দেশে বসেই অনলাইন প্রতারক চক্রের শিকার হন তিনি। শাকিল তালুকদার বলেন, “ভাই, আমি স্বপ্ন দেখি নাই বড়লোক হইমু আমি শুধু চেয়েছি মায়ের মুখে একটু হাসি ফুটুক। দুইবার সৌদি যাইতে চাইছিলাম, দালালরে বিশ্বাস কইরা সব হারাইলাম। কিরগিজস্তান যাওনের চেষ্টাও করছি, ওখানে নাকি ভালো ইনকাম... কিন্তু শেষমেশ কিছুই হইলো না। সব হারাইয়া নিজের এলাকায় একটা দোকান দিছি। ভাবছিলাম, এইবার নিজের পায়ে দাঁড়ামু, আরো মানুষকে কর্মসংস্থানের সুযোগ তৈরি কইরা দিমু। একটা সেলাই মেশিন কিনছি ব্যবসা বাড়ানোর জন্য আরো একটা মেশিন কিনুম বইলা ১৫ হাজার টাকা দিছিলাম, ওটাও গেলো। কিন্তু ভাই, হেরপরও থাইমা যাই নাই। এখনো সেলাই করি, মন দিয়া করি। অনেক সময় খাইতে পারি না, ঘুমাইতে পারি না তাও কষ্ট করি। কারণ আমি জানি, একটা জামা বানাইলেও মানুষরে খুশি করা যায়, কিছু টাকা উপার্জন করা যায়। আমি চাই, কেউ আর যেন আমার মতো এমন প্রতারণা শিকার না হোক।
দু’বার বিদেশ যাওয়ার স্বপ্ন ভেঙেছে, প্রতারণা হয়েছে নিজের দেশে বসেই। তবুও হাল ছাড়েননি শাকিল। বিসমিল্লাহ ট্রেইলার্স নামের ছোট্ট দোকানটিকে আঁকড়ে ধরে এগিয়ে চলেছেন তিনি। দিনে কাজ করেন কখনো ১২ ঘণ্টা, কখনো তারও বেশি। বিদ্যুৎ বিল বাড়ে, আয় বাড়ে না। মাস শেষে হিসাবের খাতায় জমে থাকে শুধু শূন্যতা। তবুও মুখে হাসি ধরে রাখেন শাকিল তালুকদার। কারণ তিনি বিশ্বাস করেন একজন মানুষকে আয়নার সামনে দাঁড় করিয়ে আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়ার মধ্যে এক অদ্ভুত সম্মান লুকিয়ে থাকে।
বিসমিল্লাহ ট্রেইলার্স শুধুমাত্র একটি সেলাই দোকান নয় এটা এক সংগ্রামী যুবকের ঘাম, কান্না আর না-পাওয়ার গল্পের নাম। যে প্রতিদিন নিজের ব্যর্থতাকে পেছনে ফেলে অন্যের সৌন্দর্য গড়তে কাজ করে যান নিঃশব্দে। শাকিল তালুকদারদের মতো মানুষগুলোর গল্প যেন আজও সমাজের চোখের আড়ালে, কিন্তু তাদের প্রতিটি পরিশ্রমই গড়ে তোলে এক দৃঢ় বাস্তবতা যেখানে সাহস, শ্রম আর সত্যিকারের মানুষ হওয়ার শিক্ষা লুকিয়ে থাকে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

প্রতারনায় বিদেশ পাড়ির স্বপ্ন ভঙ্গ শাকিলের
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

প্রতারনায় বিদেশ পাড়ির স্বপ্ন ভঙ্গ শাকিলের

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৫

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত