আপডেট : সোমবার, ১৬ জুন ২০২৫

বনবিভাগের নার্সারীতে নিষিদ্ধ আকাশমনির ৩ হাজার চারা !

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বনবিভাগের নার্সারীতে দেখা মিলেছে রোপণ, উত্তোলন, সরবরাহ, বিক্রয় ও বিপণন নিষিদ্ধ আকাশমনি গাছের তিন হাজার চারা। গতকাল রবিবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয় সংলগ্ন বন কর্মকর্তার কার্যালয়ের নার্সারীতে ওই আকাশমনি চারা নজরে আসে। এগুলো সেখানে পরিচর্যা করা হচ্ছিলো। প্রায় এক ফুট উচ্চতার এ চারা গুলো নিষিদ্ধ করার আগেই উৎপাদন করা হয়েছিলো বলে দাবী করে উপজেলা বন বিভাগের কর্মকর্তা। তবে নিষিদ্ধ ঘোষনার পর চারা গুলো বিনষ্ট না করায় জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে।
উপজেলার লতব্দী ইউনিয়নের খিদিরপুর গ্রামের বৃক্ষপ্রেমী ফেরদৌস হাসান রাতুল জানিয়েছেন, আকাশমনি ও ইউক্যালিপটাস গাছ দ্রæত বর্ধনশীল হলেও এগুলো মাটির পানির স্তর কমিয়ে দেয়। এরফলে আশপাশের জীববৈচিত্র ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে কৃষিজমির উর্বরতা কমে যায়। এ কারণে বিশ্বের বিভিন্ন দেশে এই গাছগুলো আগ্রাসী প্রজাতি হিসেবে বিবেচিত। আগামীর প্রজন্মকে সুরক্ষিত রাখতে হলে আমাদের এখনই এসব গাছ রোপণ থেকে বিরত থাকতে হবে।
তিনি বলেন, এমন পরিস্থিতিতে আকাশমনি গাছের চারা সরকারি বন বিভাগের নার্সারীতে শোভা পাওয়া কোন ভাবেই মেনে নেওয়া যায় না। নিষিদ্ধ ঘোষনার পরপরই চারা গুলো বিনষ্ট করা উচিত ছিলো। উপরন্তু সরকারি ওই নার্সারীতেই ধীরে ধীরে বড় হয়ে উঠছে হাজারো ওই চারা।
উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন করিব খান বলেন, আকাশমনি গাছের এ চারা গুলো আমরা আগে উৎপাদন করেছি। তবে এখন যেহেতু সরকারি ভাবে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেহেতু ভবিষ্যতে আমরা আর আকাশমনি গাছের চারা উৎপাদন করব না। তবে নিষিদ্ধ ওই গাছের চারার বিনষ্ট করা হয়নি কেনো-প্রশ্নের সদুত্তর দিতে পারেননি ওই বনকর্মকর্তা।
এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র বলেন, পরিবেশ ও জীববৈচিত্র রক্ষায় ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা উৎপাদন, রোপণ ও বিপণন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এ বিষয়ে আমরা নিয়মিতভাবে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কেউ নির্দেশনা লঙ্ঘন করলে তার বিরুদ্ধে প্রশাসের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে বনবিভাগের নার্সারীতে আকাশমনি চারা থাকার বিষয়টি আগে থেকে তার জানা ছিলো বলে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত: চলতি বছরের মে মাসের শেষের দিকে পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণের স্বার্থে এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার পূরণে কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের নিবন্ধিতসহ সকল সরকারি-বেসরকারি ও ব্যক্তি পর্যায়ের নার্সারি-বাগানে বিদেশি আগ্রাসী প্রজাতির ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন, সরবরাহ, বিক্রয় ও বিপণন নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বনবিভাগের নার্সারীতে নিষিদ্ধ আকাশমনির ৩ হাজার চারা !
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বনবিভাগের নার্সারীতে নিষিদ্ধ আকাশমনির ৩ হাজার চারা !

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৫

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত