আজ রবিবার পহেলা আষাঢ়। আবহমান বাংলায় শুরু হলো বর্ষাকাল। নদীনালা ও খালবিল ছাপিয়ে বর্ষার পানিতে অপরূপ সৌন্দর্য্য ফুটে উঠবে গ্রামীন জনপদ। আবার বর্ষার অবিরাম বৃষ্টিরধারা সত্যি উপভোগ করার মতো। এতদ্বসত্বেও মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা জুড়ে যাতায়াতের ভরসা হয়ে দাঁড়িয়েছে ৩৭ টি বাঁশের সাঁকো। এ উপজেলার ১৪ টি ইউনিয়নের এক গ্রাম থেকে অন্য গ্রামে যোগাযোগের ক্ষেত্রে ওই সাঁকোই প্রায় এক লাখ মানুষের অবলম্বন হয়ে উঠবে এ বর্ষায়। তাতে পুরো মৌসুমেই যাতায়াতে ভোগান্তিও কম নয় কিন্তু।
উপজেলা পরিষদ কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলার চিত্রকোট ইউনিয়নে ৩ টি, বয়রাগাদীতে ২ টি, রাজানগরে ৩ টি, কোলায় ২ টি, শেখরনগরে ৩ টি, মালখানগরে ২ টি, কেয়াইনে ৩ টি, মধ্যপাড়ায় ২ টি, বাসাইলে ৩ টি, রশুনিয়ায় ৩ টি, লতব্দীতে ৩ টি, জৈনসারে ২ টি, বালুচরে ৩ টি ও ইছাপুরা ইউনিয়নে ৩ টি বাঁশের সাঁকো রয়েছে।
এদিকে, ইছামতি শাখা নদীসহ উপজেলার ওইসব ইউনিয়নের বিভিন্ন গ্রামের খাল পারাপারে মানুষের যাতায়াতে বাঁশের সাঁকোতে দুর্ভোগের চিত্র দেখা মিলবে বর্ষার এ আষাঢ়-শ্রাবনে। বর্ষার সামনে ওইসব বাঁশের সাঁকো মেরামত শুরু করে দিয়েছেন স্থানীয় গ্রামের লোকজন। তবু মৌসুম পেরুতে গিয়ে অনেক সাঁকোই নড়বড়ে হয়ে যাতায়াতে নেমে আসবে ভোগান্তি। শাখা নদী ও খাল পারাপারে প্রতিদিন দুর্ভোগ ও ভোগান্তিতে সঙ্গী করেই গ্রামের মানুষ গুলো ছুটে চলবেন বাঁশের সাঁকো গুলোতে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার রাজানগর ইউনিয়নের সৈয়দপুর বাজার সংলগ্ন ইছামতি শাখা নদীর উপর রয়েছে ১০০ ফুটের উপড়ে দৈর্ঘ্যের একটি বাঁশের সাঁকো। ওই শাখা নদীর পাড়ের ফুলহার গ্রামের বাসিন্দাদের যাতায়াতে একমাত্র ভরসা ওই সাঁকো। ওই গ্রামের হাজী ইস্পাহানি বলেন, পঞ্চাশ বছর ধরে দেখে আসছি এই বাঁশের সাঁকো। জনপ্রতিনিধিরা সেতু করে দেওয়ার প্রতিশ্রæতি দিয়ে ভোট নেন আমাদের। এভাবে কত সরকার এলো গেল, কিন্তু এখানে সেতু হলো না। তাই আমরা এখন আর কারো প্রতিশ্রæতি চাই না, চাই সেতু। এ প্রসঙ্গে রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবর রহমান বলেন, ইছামতি শাখা নদীর ওপর একটি পাকা সেতু নির্মাণের দাবী এ অঞ্চলের মানুষের বহুদিনেসর। আমি চেষ্টা করছি এলজিইডির মাধ্যমে তাদের দাবী বাস্তবায়ন করতে, যাতে মানুষের দুর্ভোগ লাঘব হয়।
উপজেলার বাসাইল ইউনিয়নের উত্তর রাঙ্গামালিয়া গ্রামের খালের উপর নির্মিত বাঁশের সাঁকোতে যাতায়াত করে থাকেন অর্ধশত পরিবার। বর্ষায় সাঁকো চলাচল করতে গিয়ে তাদের পড়তে হয় বিড়ম্বনায়। ওই গ্রামের মো. মুক্তার বেপারী বলেন, প্রতি বর্ষার আগে নিজেদের টাকায় সাঁকো মেরমাত করি। আবার ঝড়-বৃষ্টিতে নড়বড়ে হয়ে উঠে সাঁকো। তখন যাতায়াতে আমাদের বেশ কষ্ট পোহাতে হয়। বিশেষ করে স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থীদের পড়তে হয় দুর্ভোগে। আর বয়স্কদের পক্ষে তো সাঁকো পারাপারে রীতিমত দুস্কর হয়ে পড়ে।
অন্যদিকে, উপজেলার শেখরনগর ইউনিয়নের ফইনপুর গ্রামে ইছামতি শাখা নদী পারাপারের জন্য এক কিলোমিটারের মধ্যে পৃথক দু’টি বাঁশের সাঁকো রয়েছে। সাঁকো দু’টি শতফুট দৈর্ঘ্য। আর ওই সাঁকোতে ইউনিয়নের ফইনপুর, কালসুর, কানাইনগর, হাটখোলা, কৃষ্ণনগর, খারসুলসহ অন্তত ১০ টি গ্রামের মানুষ যুগের পর যুগ ধরে ওই দু’টি বাঁশের সাঁকো দিয়েই নদী পার হচ্ছেন। ফইনপুর গ্রামের বাসিন্দা আব্দুল করিম বলেন, সেতু না থাকায় আমাদের গ্রামের স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ হাজারো মানুষ প্রতিদিন বাঁশের সাঁকো ব্যবহার করে চলাচল করছে। সাঁকোতে কোনো আলোর ব্যবস্থা নেই, ফলে রাতে অন্ধকারে পারাপারের সময় প্রায়ই দুর্ঘটনার শিকার হন স্থানীয়রা। বিশেষ করে অসুস্থ রোগী বা প্রসূতি নারীদের হাসপাতালে নেওয়ার সময় পরিবার গুলো মারাত্মক বিপদের মুখে পড়ে। সেতু না থাকায় আমাদের দুর্ভোগের যেন শেষ নেই।
উপজেলার রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাঈদ জানিয়েছেন, সিরাজদীখান-নিমতলা সড়কের উত্তর পাশে বহমান খালের উপর বাঁশের সাঁকো যাতায়াত করছেন রশুনিয়া ইউনিয়নের রশুনিয়া গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের হাজারও মানুষ। প্রতিদিন যাতায়াতে জনগণের দুর্ভোগ লাঘবে ইউনিয়ন পরিষদের নিজস্ব বরাদ্দ থেকে ইতোমধ্যে সাঁকোটি মেরামত করে দেওয়া হয়েছে। ওই ইউপি চেয়ারম্যান বলেনন আমরা অতি শিগগির এখানে টেকসই সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করছি। তিনি আরো বলেন, আমার ইউনিয়নে আরো দু’টি বাঁশের সাঁকো রয়েছে। সেগুলো নির্মাণের জন্য বরাদ্দ পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এ প্রসঙ্গে উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আসিফ উল্লাহ বলেন, যেসব জায়গা আমাদের মানদন্ডের মধ্যে পড়ে, যেমন এক রাস্তা থেকে অন্য আরেকটি রাস্তায় সংযোগ দিতে হয় সেসব স্থানে আমরা সেখানে সেতু নির্মাণ করি। এছাড়া ছোট খালের উপর যে গুলো পড়ে, সেগুলো উপজেলা পিআইও অফিস থেকে কালভার্টের আওতায় পড়ে। আমরা ইতোমধ্যে অনেক গুলো স্থানের জন্য সেতু নির্মাণের প্রস্তাব পাঠিয়েছি। অনুমোদন এলে কাজ শুরু করা হবে।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৫

মতামত