আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

বাঁশের সাঁকোয় ১০ হাজার মানুষের ঝুকিপূর্ণ পারাপার

মুন্সীগঞ্জের চরকেওয়ার ইউনিয়নের চরঝাপটা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি গ্রামে শিক্ষার আলো পেতে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে শিশু শিক্ষার্থীরা। খালের ওপর কোনও স্থায়ী সেতু না থাকায় বছরের পর বছর ধরে নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছে শিক্ষার্থীসহ গ্রামবাসী।
স্থানীয়রা জানান, প্রতিদিন ভোর সকাল থেকে শুরু হয় খালের দুই পাড়ে মানুষের যাতায়াত। এমনকি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পারাপার হচ্ছে। চরঝাপটা কাউয়াদি, দক্ষিন চরমশুরা গ্রামসহ আশপাশ এলাকার অন্তত ১০ হাজার মানুষ বাশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছে।
স্থানীয় অভিভাবক নাসির উদ্দিন বলেন, প্রতিদিন বাচ্চাদের সাঁকো পার হতে দেখি আর মনে দুশ্চিন্তা বাড়ে। যদি পড়ে যায়! কিন্তু স্কুল তো বন্ধ রাখতে পারি না। বাধ্য হয়েই ঝুঁকি নিতে হয়। ৪র্থ শ্রেনী শিক্ষার্থী তাবাসসুম জানান, আমাদের এই বাঁশের সাঁকো পাড়ি দিয়ে স্কুলে আসতে ভয় লাগে। আমরা এখানে পাকা ব্রীজ চাই।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, অনেক সময় বৃষ্টি বা খারাপ আবহাওয়ায় ছোট ক্লাসের শিক্ষার্থীরা স্কুলে আসতে ভয় পায়। কেউ কেউ পথে পড়ে গিয়ে বই-খাতা ভিজিয়ে ফেলে, কেউ আবার আঘাত পায়। তবুও শিক্ষা গ্রহণের আগ্রহে তারা সাঁকো পেরিয়ে স্কুলমুখো হয়।
এলাকাবাসীর দাবি, বিগত কয়েক বছরের বিভিন্ন সময়ে স্থানীয় প্রশাসনের কাছে সেতু নির্মাণের আবেদন জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি। ফলে শুধু শিক্ষার্থী নয়, সাধারণ গ্রামবাসীর দৈনন্দিন চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
স্থানীয় গ্রামবাসী জানান, একটি সেতু নির্মাণ হলে শিক্ষার্থীদের ভোগান্তি যেমন কমবে, তেমনি নারী, বয়স্ক ও অসুস্থ মানুষের যাতায়াতও হবে সহজ ও নিরাপদ। বিশেষ করে জরুরি সময়ে রোগী নিয়ে হাসপাতালে যেতে এই সাঁকোই হয়ে ওঠে বড় বাধা। তাই সকলের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খালের ওপর স্থায়ী সেতু নির্মাণ করে নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করে দিবেন। তা না হলে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছে গ্রামবাসী। সদর উপজেলা প্রকৌশল অধিদপ্তরের দায়িত্বশীল সূত্র জানায়, শিগগিরই সেখানে সার্ভে করা হবে। এরপরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বাঁশের সাঁকোয় ১০ হাজার মানুষের ঝুকিপূর্ণ পারাপার
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বাঁশের সাঁকোয় ১০ হাজার মানুষের ঝুকিপূর্ণ পারাপার

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৫

featured Image

মুন্সীগঞ্জের চরকেওয়ার ইউনিয়নের চরঝাপটা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি গ্রামে শিক্ষার আলো পেতে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে শিশু শিক্ষার্থীরা। খালের ওপর কোনও স্থায়ী সেতু না থাকায় বছরের পর বছর ধরে নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছে শিক্ষার্থীসহ গ্রামবাসী।
স্থানীয়রা জানান, প্রতিদিন ভোর সকাল থেকে শুরু হয় খালের দুই পাড়ে মানুষের যাতায়াত। এমনকি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পারাপার হচ্ছে। চরঝাপটা কাউয়াদি, দক্ষিন চরমশুরা গ্রামসহ আশপাশ এলাকার অন্তত ১০ হাজার মানুষ বাশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছে।
স্থানীয় অভিভাবক নাসির উদ্দিন বলেন, প্রতিদিন বাচ্চাদের সাঁকো পার হতে দেখি আর মনে দুশ্চিন্তা বাড়ে। যদি পড়ে যায়! কিন্তু স্কুল তো বন্ধ রাখতে পারি না। বাধ্য হয়েই ঝুঁকি নিতে হয়। ৪র্থ শ্রেনী শিক্ষার্থী তাবাসসুম জানান, আমাদের এই বাঁশের সাঁকো পাড়ি দিয়ে স্কুলে আসতে ভয় লাগে। আমরা এখানে পাকা ব্রীজ চাই।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, অনেক সময় বৃষ্টি বা খারাপ আবহাওয়ায় ছোট ক্লাসের শিক্ষার্থীরা স্কুলে আসতে ভয় পায়। কেউ কেউ পথে পড়ে গিয়ে বই-খাতা ভিজিয়ে ফেলে, কেউ আবার আঘাত পায়। তবুও শিক্ষা গ্রহণের আগ্রহে তারা সাঁকো পেরিয়ে স্কুলমুখো হয়।
এলাকাবাসীর দাবি, বিগত কয়েক বছরের বিভিন্ন সময়ে স্থানীয় প্রশাসনের কাছে সেতু নির্মাণের আবেদন জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি। ফলে শুধু শিক্ষার্থী নয়, সাধারণ গ্রামবাসীর দৈনন্দিন চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
স্থানীয় গ্রামবাসী জানান, একটি সেতু নির্মাণ হলে শিক্ষার্থীদের ভোগান্তি যেমন কমবে, তেমনি নারী, বয়স্ক ও অসুস্থ মানুষের যাতায়াতও হবে সহজ ও নিরাপদ। বিশেষ করে জরুরি সময়ে রোগী নিয়ে হাসপাতালে যেতে এই সাঁকোই হয়ে ওঠে বড় বাধা। তাই সকলের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খালের ওপর স্থায়ী সেতু নির্মাণ করে নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করে দিবেন। তা না হলে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছে গ্রামবাসী। সদর উপজেলা প্রকৌশল অধিদপ্তরের দায়িত্বশীল সূত্র জানায়, শিগগিরই সেখানে সার্ভে করা হবে। এরপরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত