আপডেট : শনিবার, ২১ জুন ২০২৫

বালু মহালে হামলায় শ্রমিকদের মারধর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন

নৌযান শ্রমিকদের উপর হামলা মারধরের প্রতিবাদে মুন্সীগঞ্জ শহরে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারি ইউনিয়ন। গতকাল শুক্রবার সকালে শহরের হাটলক্ষèীগঞ্জ এলাকার লঞ্চঘাট পল্টুনে এ মানববন্ধন ও বিক্ষোভ করে। এসময় বালু মহলে শ্রমিকদের উপর হামলা মারধরের প্রতিবাদ জানিয়ে বিচারের দাবি জানান। এছাড়াও শ্রমিক নির্যাতন বন্ধ করে তাদের নিরাপত্তা নিশ্চিতেরও দাবি জানানো হয়। একই সাথে দেশের কোথাও শ্রমিক নির্যাতন করা হলে কঠোর কর্মসূচির হুশিয়ারীও দেন সংগঠনটির নেতৃবৃন্দ।এসময় বক্তারা দেশের সকল নদীপথে বাল্কহেড শ্রমিকদের উপরে হামলা বিভিন্ন নামে বেনামে চাঁদাবাজি-ডাকাতি বন্ধ করে নৌ-নিরাপত্তা জোরদার করার দাবি জানানোর পাশাপাশি দাবি আদায় না হলে বাল্কহেড ড্রেজার চলাচল বন্ধ করে দেয়া হবে বলেও হুশিয়ারী দেন। জেলা নৌ-যান শ্রমিক ও কর্মচারি ইউনিয়নের সভাপতি মো. তাজুল ইসলাম বাদশার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বাংলাদেশ জাহাজী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সবুজ শিকদার, সাবেক জেলা সাধারণ সম্পাদক মো. কাজী মাসুদ, শ্রমিক নেতা শরিফ মাহমুদ প্রমুখ। উল্লেখ্য গত বৃহস্পতিবার জেলা সদরের আধারা ইউনিয়নের চরআব্দুল্লাহ গ্রামের মেঘনা নদীতে বালু মহালে হামলা চালিয়ে ৫ ড্রেজার শ্রমিককে মারধর করা হয়।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বালু মহালে হামলায় শ্রমিকদের মারধর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বালু মহালে হামলায় শ্রমিকদের মারধর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৫

featured Image

নৌযান শ্রমিকদের উপর হামলা মারধরের প্রতিবাদে মুন্সীগঞ্জ শহরে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারি ইউনিয়ন। গতকাল শুক্রবার সকালে শহরের হাটলক্ষèীগঞ্জ এলাকার লঞ্চঘাট পল্টুনে এ মানববন্ধন ও বিক্ষোভ করে। এসময় বালু মহলে শ্রমিকদের উপর হামলা মারধরের প্রতিবাদ জানিয়ে বিচারের দাবি জানান। এছাড়াও শ্রমিক নির্যাতন বন্ধ করে তাদের নিরাপত্তা নিশ্চিতেরও দাবি জানানো হয়। একই সাথে দেশের কোথাও শ্রমিক নির্যাতন করা হলে কঠোর কর্মসূচির হুশিয়ারীও দেন সংগঠনটির নেতৃবৃন্দ।এসময় বক্তারা দেশের সকল নদীপথে বাল্কহেড শ্রমিকদের উপরে হামলা বিভিন্ন নামে বেনামে চাঁদাবাজি-ডাকাতি বন্ধ করে নৌ-নিরাপত্তা জোরদার করার দাবি জানানোর পাশাপাশি দাবি আদায় না হলে বাল্কহেড ড্রেজার চলাচল বন্ধ করে দেয়া হবে বলেও হুশিয়ারী দেন। জেলা নৌ-যান শ্রমিক ও কর্মচারি ইউনিয়নের সভাপতি মো. তাজুল ইসলাম বাদশার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বাংলাদেশ জাহাজী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সবুজ শিকদার, সাবেক জেলা সাধারণ সম্পাদক মো. কাজী মাসুদ, শ্রমিক নেতা শরিফ মাহমুদ প্রমুখ। উল্লেখ্য গত বৃহস্পতিবার জেলা সদরের আধারা ইউনিয়নের চরআব্দুল্লাহ গ্রামের মেঘনা নদীতে বালু মহালে হামলা চালিয়ে ৫ ড্রেজার শ্রমিককে মারধর করা হয়।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত