দেশে থাকতে নিজেকে নিজের কাছে বোঝা মনে হত। ইনকাম করার বয়স হয়ে উঠেছিলো, কিন্তু বেকার ছিলাম । হাত খরচের টাকাটাও বাবা-মার কাছে চাইতে হতো। কোন জায়গায় চাকরির ঠিক মিল হচ্ছিল না, তখন বেছেনিলাম প্রবাস জীবন। আজ ৩বছর প্রবাস জীবনে চলছে খুব ভালো আছি। বেকারত্ব ঘুচিয়ে পরিবারের উপাজর্নকারী ব্যাক্তি হয়ে উঠতে পেরেছি। ছোটবোনের পড়াশুনার দায়িত্ব থেকে বাড়ির অধিকাংশ বিষয়ে আমার উপার্জিত আয়ের অংশ থাকে। প্রবাসে নিজের সাফল্যের অভিজ্ঞতা এভাবেই বর্ননা করছিলেন সিঙ্গাপুর প্রবাসী মুন্সীগঞ্জে সদরের আল আমিন ইসলাম জয়।
মুন্সীগঞ্জের সময়কে তিনি জানান, ৯ জুলাই ২০২২ সালে দেশে মায়া ত্যাগ করে নিজের ক্যারিয়ার গঠন করতে সিঙ্গাপুর পারি জমিয়েছি। এখন মাসে ৯০হাজার থেকে ১লাখ ৩০হাজার টাকা পর্যন্ত মাসে আয় করি। নিজের চলার খরচটুকু রেখে কোন মাসে ৮০হাজার কোন মাসে তার থেকে বেশি বাড়িতে পাঠিয়ে দেই। ৩ভাই বোনের মধ্যে আমি মেজো। একবোন বড়, আরেকজন ছোট। ছোটবোনের লেখাপড়ার খরচ আমিই বহন করি, স্মাতক প্রথম বর্ষে থাকতেই প্রবাসে আসি, আমি চায় আমার বোন যেনো ভালো করে পড়াশুনা সম্পূর্ন করতে পারে।
আল আমিন আরো বলেন, এই ৩বছরে নানা অভিজ্ঞতা হয়েছে এবং নানা সমস্যার সম্মুখীন ও হয়েছি। প্রবাস জীবন একটি মিশ্র অভিজ্ঞতা। একদিকে যেমন এটি চ্যালেঞ্জিং, তেমনি অন্যদিকে এটি মূল্যবান অভিজ্ঞতা ও সুযোগের আধার। প্রবাস জীবন আর দেশের জীবনের একটা বড় পার্থক্য আছে। দেশে পরিচিত পরিবেশে কাজ আর প্রবাসে অপরিচিত দেশে কাজ অনেক ব্যবধান। একেবারে মননশীল হয়ে কাজ করতে হয় প্রবাসে। না হলে কোম্পানির মালিক এর কথা শুনতে হয়। চরম বাস্তবতায় কটিন পরিশ্রম করে শিখে নিতে হয়।দিন দিন দক্ষতা বাড়াতে হয়। কাজে সফলতা দেখাতে হয়। ধীরে ধীরে স্ব স্ব কর্মে দক্ষ হয়ে ওঠে। প্রবাস জীবনে অভিজ্ঞতা মানে নিজ দেশ ছেড়ে অন্য দেশে বসবাস ও কাজ করার অভিজ্ঞতা।
দেশের জন্য কোন কিছু করার বিষয়ে তিনি জানান, দেশের কথা সব সময় ই মনে পড়ে। দেশ যখন কোন বিপদের সম্মুখিন হয় তখন ইচ্ছে করে প্রবাস জীবন ছেড়ে দেশের জন্য কিছু করতে। একজন প্রবাসী হিসেবে চাই আমাদের পাঠানো রেমিট্যান্স দিয়ে জাতে সুন্দর ভাবে দেশে পরিচালিত হয়।দেশ এগিয়ে সামনের দিকে। আমি চাই আমার পরিবার সব সময় ভালো থাকুক। পরিবার যেন সকল প্রকার সমস্যা থেকে দূরে থাকতে পারে সে ক্ষেত্রে অবদান রাখতে চাই এবং সব সময় চাই পরিবার যেন সব সময় ভালো থাকে।
গুবিধা-অসুবিধার বিষয়ে তিনি বলেন, নতুন দেশে বসবাস করার মাধ্যমে বিভিন্ন সংস্কৃতি, জীবনযাত্রা এবং মানুষের সাথে পরিচিত হওয়া যায়। অনেক ক্ষেত্রে প্রবাসে ভালো বেতনে আর প্রবাস জীবন থেকে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যতে যেকোনো পরিস্থিতিতে নিজেকে প্রস্তুত করতে সাহায্য করে। তবে নতুন পরিবেশে নিজেকে প্রতিষ্ঠিত করা, কাজ খুঁজে বের করা, এবং আর্থিক চাপ মোকাবেলা করা মানসিক চাপের কারণ হতে পারে। ভাষা একটি বড় বাঁধা হতে পারে। যোগাযোগের অভাবে অনেক সময় দৈনন্দিন কাজকর্মে অসুবিধা হতে পারে।নতুন নিয়ম কানুন, খাদ্যভ্যাস,সামজিক প্রথা ইত্যাদি ভিন্ন হওয়ার কারণে কিছুটা অস্বস্তি ও বিভ্রান্তির মধ্যে পড়তে হয়। তবে চ্যালেঞ্জ মোকাবেলা করতে যারা সক্ষম হয় তারাই দিনশেষের বিজয়ী হয়।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৫

মতামত