মুন্সীগঞ্জ নানা আয়োজন ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকাল ৯টার দিকে সরকারি হরগঙ্গা কলেজ সংলগ্ন বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রথমে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী পুষ্পস্তবক অর্পণ করে। এরপর জেলা পুলিশ বিভাগ, সদর উপজেলা প্রশাসন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সর্বস্তরের জনসাধারণ পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম,জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগন এবং বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। এ সময় শহীদ বুদ্ধিজীবীদের আত্ম-জীবনী নিয়ে আলোচনা হয়।
মতামত