আপডেট : রোববার, ১৮ জানুয়ারি ২০২৬

মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশী শ্রমিকের মৃত্যু

মালয়েশিয়ার শাহ আলম শহরে নির্মাণাধীন একটি বহুতল ভবনে কাজ করার সময় ছাদ থেকে পড়ে তামিম মিয়া (২৬) নামে এক বাংলাদেশি নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিহতের মামা কাজল মাহমুদ বাপ্পি। নিহত তামিম মিয়া নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দি এলাকার বাসিন্দা এবং হারুন মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে ২০১৯ সালে মালয়েশিয়ায় পাড়ি জমান তামিম। সেখানে তিনি শাহ আলম শহরের একটি কনস্ট্রাকশন কোম্পানির অধীনে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। প্রায় ১১ মাস আগে দেশে ছুটি কাটিয়ে আবারও কর্মস্থলে যোগ দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুমার নামাজ শেষে তামিম বহুতল ভবনের কাজ করছিলেন। একপর্যায়ে ভারসাম্য হারিয়ে ২৩ তলা থেকে নিচে পড়ে যান। প্রায় ১০ তলা উচ্চতায় পড়ার পর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশী শ্রমিকের মৃত্যু
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশী শ্রমিকের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

featured Image

মালয়েশিয়ার শাহ আলম শহরে নির্মাণাধীন একটি বহুতল ভবনে কাজ করার সময় ছাদ থেকে পড়ে তামিম মিয়া (২৬) নামে এক বাংলাদেশি নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিহতের মামা কাজল মাহমুদ বাপ্পি। নিহত তামিম মিয়া নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দি এলাকার বাসিন্দা এবং হারুন মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে ২০১৯ সালে মালয়েশিয়ায় পাড়ি জমান তামিম। সেখানে তিনি শাহ আলম শহরের একটি কনস্ট্রাকশন কোম্পানির অধীনে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। প্রায় ১১ মাস আগে দেশে ছুটি কাটিয়ে আবারও কর্মস্থলে যোগ দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুমার নামাজ শেষে তামিম বহুতল ভবনের কাজ করছিলেন। একপর্যায়ে ভারসাম্য হারিয়ে ২৩ তলা থেকে নিচে পড়ে যান। প্রায় ১০ তলা উচ্চতায় পড়ার পর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত