আপডেট : শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

মুন্সীগঞ্জের আলোকিত সন্তান অগ্নিযুগের নারী বিপ্লবী ইলা সেন

ইলা সেন জন্মগ্রহণ করেছিলেন ২৫শে সেপ্টেম্বর ১৯০৭ সালে। তবে তাঁর পিতৃভূমি ছিল বাংলাদেশের বিক্রমপুর তথা মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার সোনারং গ্রামে। তাঁর পিতার নাম ছিল ডাক্তার ব্রজেন্দ্রনাথ সেন ও মাতার নাম ছিল সুরবালা সেন। পিতা ফেডারেটেভ মালয় স্টেটস-এর ডাক্তার ছিলেন এবং সেখানেই পরিবারসহ বসবাস করতেন। ১৯২৫ সালে কলেজ থেকে এই.এ পাশ করেন। ১৯২৭ সালে বি.এ পড়ার জন্য বেথুন কলেজে ভর্তি হন। ছাত্রাবস্থাতেই তাঁর রাজনৈতিক মনোভাব স্পষ্ট হয়ে ওঠে। ১৯২৮ সালে সাইমন কমিশন বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন। ১৯২৯ সালে কল্যাণী দাসের ছাত্রী সংঘে যোগ দেন। ১৯৩০ সালে ‘নারী সত্যাগ্রহ’ আন্দোলনে যোগ দিয়ে চার মাস কারাদণ্ড ভোগ করেন। একই সময় তিনি স্বাধীনতা সংগ্রামে সৈন্য সংগ্রহ ও প্রচারণায় সক্রিয় ভূমিকা নেন। ১৯৩০ সালে আবারও জেলে সতীন সেন প্রমুখ রাজনৈতিক বন্দীদের ওপর পুলিশ কমিশনার টেগার্টের প্রহরের প্রতিবাদে অনশন করেন।
১৯৩১ থেকে ১৯৩৩ সালের মধ্যে ফার্স্ট ক্লাস পেয়ে আই.এ ও বি.এ পাশ করেন। ১৯৩৭ সালে গৌহাটির নরেন্দ্রনাথ সেনগুপ্তের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৯৪৫ সালে ‘আল ইন্ডিয়া উইমেনস কনফারেন্স’-এ যোগ দিয়ে দক্ষিণ কলকাতার দায়িত্বভার গ্রহণ করেন। তিনি সমাজসেবা ও বিপ্লবী কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। সত্যাগ্রহ আন্দোলনে যোগ দেন এবং ছাত্রদের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করেন। ১৯৪৬ সালের কলকাতার দাঙ্গার সময় তিনি দাঙ্গাপীড়িতদের উদ্ধার ও সাহায্য প্রদানে বিশেষ ভূমিকা পালন করেন। ১৯৪৮ সালে দিল্লিতে চলে যান। বিপ্লবী কন্যা ইলা সেন ২১শে মার্চ ১৯৪৮ সালে মৃত্যুবরণ করেন। সূত্র- বিক্রমপুর খবর

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জের আলোকিত সন্তান অগ্নিযুগের নারী বিপ্লবী ইলা সেন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জের আলোকিত সন্তান অগ্নিযুগের নারী বিপ্লবী ইলা সেন

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৫

featured Image

ইলা সেন জন্মগ্রহণ করেছিলেন ২৫শে সেপ্টেম্বর ১৯০৭ সালে। তবে তাঁর পিতৃভূমি ছিল বাংলাদেশের বিক্রমপুর তথা মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার সোনারং গ্রামে। তাঁর পিতার নাম ছিল ডাক্তার ব্রজেন্দ্রনাথ সেন ও মাতার নাম ছিল সুরবালা সেন। পিতা ফেডারেটেভ মালয় স্টেটস-এর ডাক্তার ছিলেন এবং সেখানেই পরিবারসহ বসবাস করতেন। ১৯২৫ সালে কলেজ থেকে এই.এ পাশ করেন। ১৯২৭ সালে বি.এ পড়ার জন্য বেথুন কলেজে ভর্তি হন। ছাত্রাবস্থাতেই তাঁর রাজনৈতিক মনোভাব স্পষ্ট হয়ে ওঠে। ১৯২৮ সালে সাইমন কমিশন বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন। ১৯২৯ সালে কল্যাণী দাসের ছাত্রী সংঘে যোগ দেন। ১৯৩০ সালে ‘নারী সত্যাগ্রহ’ আন্দোলনে যোগ দিয়ে চার মাস কারাদণ্ড ভোগ করেন। একই সময় তিনি স্বাধীনতা সংগ্রামে সৈন্য সংগ্রহ ও প্রচারণায় সক্রিয় ভূমিকা নেন। ১৯৩০ সালে আবারও জেলে সতীন সেন প্রমুখ রাজনৈতিক বন্দীদের ওপর পুলিশ কমিশনার টেগার্টের প্রহরের প্রতিবাদে অনশন করেন।
১৯৩১ থেকে ১৯৩৩ সালের মধ্যে ফার্স্ট ক্লাস পেয়ে আই.এ ও বি.এ পাশ করেন। ১৯৩৭ সালে গৌহাটির নরেন্দ্রনাথ সেনগুপ্তের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৯৪৫ সালে ‘আল ইন্ডিয়া উইমেনস কনফারেন্স’-এ যোগ দিয়ে দক্ষিণ কলকাতার দায়িত্বভার গ্রহণ করেন। তিনি সমাজসেবা ও বিপ্লবী কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। সত্যাগ্রহ আন্দোলনে যোগ দেন এবং ছাত্রদের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করেন। ১৯৪৬ সালের কলকাতার দাঙ্গার সময় তিনি দাঙ্গাপীড়িতদের উদ্ধার ও সাহায্য প্রদানে বিশেষ ভূমিকা পালন করেন। ১৯৪৮ সালে দিল্লিতে চলে যান। বিপ্লবী কন্যা ইলা সেন ২১শে মার্চ ১৯৪৮ সালে মৃত্যুবরণ করেন। সূত্র- বিক্রমপুর খবর

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত