তাহসান রহমান খান। তাহসান নামে যিনি মিডিয়াতে পরিচিত। তিনি একজন অভিনেতা, মডেল, এবং গায়ক। এককথায় বলতে গেলে সে একজন মাল্টি প্রতিভাবান মানুষ। তার মিডিয়া কর্মজীবন ছাড়াও তিনি বাংলাদেশের একজন বিশ্ববিদ্যালয়ের সফল শিক্ষক। ইতিমধ্যে, তিনি বাংলাদেশের মিডিয়া জগতে তার ক্ষমতা প্রমাণ করেছেন।
তাহসান আমাদের বিক্রমপুরের সন্তান। ১৮ অক্টোবর, ১৯৭৯ সালে তিনি জন্মগ্রহণ করেন।
তাহসান পড়ালেখা করেছেন এ জি চার্চ স্কুল ও সেন্ট যোসেফ মাধ্যমিক বিদ্যালয়ে। ১৯৯৮ সালে নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে ব্যাচেলর (মার্কেটিং) ও মাস্টার্স (ফাইন্যান্স) ডিগ্রি লাভ করেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে সংগীতশিল্পী হিসেবে ক্যাম্পাসে দারুণ জনপ্রিয় ছিলেন তাহসান। তাহসান গান শিখেছেন ছায়ানটে। ১৯৯৮ সালে যোগ দেন ব্যান্ডদল ব্ল্যাকে। পরবর্তীতে দল থেকে আলাদা হয়ে নিজস্ব ধারার গানে সম্পৃক্ত হন। ২০১২ সালে তাহসান গঠন করেন তাহসান অ্যান্ড দ্য সুফিজ নামে নতুন একটি ব্যান্ড। চলচ্চিত্রের গানেও রয়েছে তাহসানের দখল। তার গাওয়া ছুঁয়ে দিলে মন ছবির টাইটেল ট্র্যাক অনেক জনপ্রিয় একটি গান। গানের পাশাপাশি টিভি অভিনেতা হিসেবে জনপ্রিয় মুখ তাহসান।
তাহসান অসংখ্য সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন। তারমধ্যে ১০ম সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড, মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৫ উল্লেখযোগ্য। সূত্র-সংগৃহীত
মতামত