আপডেট : শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

মুন্সীগঞ্জের আলোকিত সন্তান ভানু বন্দ্যোপাধ্যায় : রাজনীতিবিদ থেকে অভিনেতা

ভানু বন্দ্যোপাধ্যায়। ১৯২০ সালের ২৭ আগস্ট বিক্রমপুর তথা মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাও গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। বাবা তৎকালীন বিক্রমপুরের বিখ্যাত মাস্টার জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ঢাকার নবাব এস্টেটের মোক্তার। 
 
মা সুনীতি দেবী। সরকারি শিক্ষা বিভাগের চাকুরে। তাঁরও নামজাদা বংশ। সরোজিনী নাইডুর আত্মীয়া। তাঁদেরই ছেলে সাম্যময়। ডাকনাম ভানু। ঢাকার সেন্ট গ্রেগরি'স হাই স্কুল এবং জগন্নাথ কলেজে শিক্ষা শেষ করে তিনি কলকাতায় চলে যান ১৯৪১ সালে।
 
তাঁর কলকাতায় চলে যাওয়ার পেছনেও কারণ ছিল।  ভানুর বাবা মা দুজনেই ব্রিটিশ সরকারের চাকরি করতেন।  ফলে স্বাভাবিক ভাবেই পরিবারে ব্রিটিশ বিরোধী যেকোনো মনোভাব এমনকি কথা বলাও এক প্রকার নিষিদ্ধ ছিল। কিন্তু তা না মেনেই মাত্র ১২ বছর বয়সে তিনি স্বদেশী আন্দোলনের সাথে জড়িয়ে পড়েন। এভাবে আস্তে আস্তে ভানু রাজনীতিতে জড়িয়ে পড়েন। ১৯৪০ সালে ঢাকার বেশিরভাগ অনুশীলন সঙ্ঘের ‘আরএসপি নামে একটি বামপন্থি দল গঠন করেন যাতে ভানু যোগ দেন। কিন্তু এই রাজনীতিই কাল হল তার জন্য। ১৯৪১ সালে তার বিরুদ্ধে “হুলিয়া জারি হলে দেশ বিভাগের অনেক আগেই তিনি ঢাকা ছেড়ে কলকাতায় পাড়ি জমান। সেখানে গিয়েও চুপ করে বসে থাকেননি- সেটা সম্ভবত তার রক্তেই ছিল না। ৪২ সালে ভারত ছাড় আন্দোলনে জড়িয়ে পড়েন।
 
ভানু বন্দ্যোপাধ্যায় এর অভিনয় জীবন শুরু হয় ১৯৪৭ এ জাগরণ ছবির মধ্য দিয়ে। সে বছর অভিযোগ নামে অন্য একটি ছবি মুক্তি পায়। এরপর ধীরে ধীরে ছবির সংখ্যা বাড়তেই থাকে। যার মধ্যে উল্লেখ্যযোগ্য হল..."মন্ত্রমুগ্ধ" (১৯৪৯), "বরযাত্রী" (১৯৫১) এবং "পাশের বাড়ি" (১৯৫২)।
 
১৯৫০ সালে মুক্তি পেল "সারে চুয়াত্তর" এবং বলা যেতে পারে এই ছবির মাধ্যমেই ভানু বন্দ্যোপাধ্যায় দর্শকদের আকৃষ্ট করা শুরু করেন। এর পরের বছর মুক্তি পায় "ওরা থাকে ওধারে"। ১৯৫৮ সালটিতে মুক্তি পাওয়া অনেক ছবির মধ্যে দুইটি ছিল ভানু বন্দ্যোপাধ্যায় পেল লটারি এবং "যমালয়ে জীবন্ত মানুষ। ১৯৫৯ সালে মুক্তি পায় "পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট" এই ছবিতে ভানু বন্দ্যোপাধ্যায় নায়কের ভুমিকায় অভিনয় করেন। তার বিপরীতে ছিলেন রুমা গুহঠাকুরতা। ১৯৬৭ সালে মুক্তিপ্রাপ্ত "আশিতে আসিওনা" ছবিতে ভানু বন্দ্যোপাধ্যায় নায়কের ভুমিকায় অভিনয় করেন এবং এখানে ওনার বিপরীতে ছিলেন রুমা গুহঠাকুরতা। ১৯৬৭ সালে ভানু বন্দ্যোপাধ্যায় এর আরো একটি ছবি মুক্তি পায় "মিস প্রিয়ংবদা" যেখানে উনি চরিত্রের প্রয়োজনে মহিলা সেজে অভিনয় করেন। এখানে উনার বিপরীতে ছিলেন লিলি চক্রবর্তী। ভানু বন্দ্যোপাধ্যায় এর "ভানু গোয়েন্দা" জহর অ্যাসিস্ট্যান্ট" ছবিটি মুক্তি পায় ১৯৭১ সালে। ভানু বন্দ্যোপাধ্যায় এর শেষ ছবি "শোরগোল" মুক্তি পেয়েছিল ১৯৮৪ সালে। এর কিছুদিন পরেই উনি পরলোকগমন করেন ।
 
আরেকটি ভানু জন্মায়নি বাংলায়, জন্মাবেও না। তবে ভানু বন্দ্যোপাধ্যায়ের অবদানকে, তার শৈল্পিক সত্তাকে, তার ব্যক্তিসত্তাকে, তার চিন্তাকে,হাস্যরসের মাধ্যমে নৈরাজ্যের বিরুদ্ধে তার সংগ্রামকে কেও অস্বীকার করতে পারবে না, অস্বীকারের “ভান করেও “ভানুকে অস্বীকার সোজা নয়।
 
ভানু বন্দ্যোপাধ্যায় বিক্রমপুর তথা মুন্সীগঞ্জের আলোকিত সন্তান। তাই মুন্সীগঞ্জবাসী তাঁকে নিয়ে গর্ববোধ করতেই পারে। সংগৃহীত। 
 
0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জের আলোকিত সন্তান ভানু বন্দ্যোপাধ্যায় : রাজনীতিবিদ থেকে অভিনেতা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জের আলোকিত সন্তান ভানু বন্দ্যোপাধ্যায় : রাজনীতিবিদ থেকে অভিনেতা

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৫

featured Image
 
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত