আপডেট : রোববার, ১৮ জানুয়ারি ২০২৬

মুন্সীগঞ্জের তিনটি সংসদীয় আসনে প্রার্থীদের বয়স

একমাত্র নারী প্রার্থী ৩১ বছরের, পুরুষ প্রার্থী ৭১ বছরের 
 
মুন্সীগঞ্জের তিনটি সংসদীয় আসনে প্রার্থীদের মধ্যে ৩১ বছরের একমাত্র নারী প্রার্থী সবচেয়ে কম বয়সী প্রার্থী। অপরদিকে পুরুষের মধ্যে ৭১ বছরের সবচেয়ে বেশী বয়সী এক প্রার্থীও রয়েছে। জেলার তিনটি সংসদীয় আসনের মধ্যে মুন্সীগঞ্জ-১ আসনে একমাত্র নারী প্রার্থী রোকেয়া আক্তার ইনসানিয়াত বিপ্লবী বাংলাদেশ নামের একটি দলের প্রার্থী হয়ে ভোটের লড়াইয়ে নির্বাচনি মাঠে প্রচারণা চালাচ্ছেন। মুন্সীগঞ্জ-৩ আসনে খেলাফত মজলিশের প্রার্থী হয়ে আব্বাস কাজী বয়স হিসেবে বৃদ্ধ।  হলফনামায় তার বয়স ৭১ বছর উল্লেখ করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের দাখিল করা হলফনামা পর্যালোচনা করে এমন চিত্র লক্ষ্য করা গেছে। 
 
মুন্সীগঞ্জ-১ আসন
============
 
মুন্সীগঞ্জ-১ আসনে ৪ জন প্রার্থীর মধ্যে সবার চেয়ে কম বয়সী ইনসানিয়াত বিপ্লবী বাংলাদেশ এর প্রার্থী রোকেয়া আক্তার। তার বয়স ৩১ বছর। দ্বিতীয় অবস্থানে সিপিবির প্রার্থী আব্দুর রহমান। তার বয়স ৩২ বছর। তৃতীয় অবস্থানে রয়েছে জামায়াত ইসলামী প্রার্থী এ কে এম ফখরুদ্দীন রাজী। তার বয়স ৪৫ বছর ১১ মাস।
চতুর্থ অবস্থানে ইসলামী আন্দোলনের প্রার্থী আতিকুর রহমানের। তার বয়স ৪৬ বছর। আর 
বয়সে সবচেয়ে বড় বিএনপির প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ।  তার বয়স ৬৩ উল্লেখ করা হয়েছে। 
 
মুন্সীগঞ্জ-২ আসন
=============
 
মুন্সীগঞ্জ-২ আসনে ৫ জন প্রার্থীর মধ্যে সবার চেয়ে কম বয়সী প্রার্থী ইসলামিক ফ্রন্টের প্রার্থী  আসিফ মাহমুদ ও ইসলামী আন্দোলনের প্রার্থী 
কে এম বিল্লাল। তাদের দুই জনের বয়স ৩৭ বছর। দ্বিতীয় অবস্থানে রয়েছে এনসিপির প্রার্থী 
মাজেদুল ইসলামের। তার বয়স ৪৪ বছর উল্লেখ করা হয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে খেলাফত মজলিশের প্রার্থী আমিনুল ইসলাম। তার বয়স 
৪৭ বছর। চতুর্থ অবস্থানে রয়েছে জাতীয় পার্টির প্রার্থী মো. নোমান মিয়া। তার বয়স ৫৩ বছর ১০ মাস। পঞ্চম স্থানে বিএনপির প্রার্থী আব্দুস সালাম আজাদ। তার বয়স ৬৪ বছর এবং জামায়াত ইসলামীর প্রার্থী অধ্যাপক এ বি এম ফজলুল করীম। তার বয়স ৬৫ বছর উল্লেখ করা হয়েছে হলফনামায়। 
 
মুন্সীগঞ্জ-৩ আসন
============
মুন্সীগঞ্জ-৩ আসনে ৫ জন প্রার্থীর মধ্যে 
সবার চেয়ে কম বয়সী প্রার্থী বিপ্লবী ওয়াকার্স পার্টির প্রার্থী শেখ মো. শিমুল। তার বয়স ৪৩ বছর। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সুমন দেওয়ানের বয়সও ৪৩ বছর। রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা হলফনামায় ৪৩ বছর উল্লেখ করা হয়েছে। এছাড়া কম বয়সের হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছে জাতীয় পার্টির প্রার্থী এস এম আরিফুজ্জামান দিদার। তার বয়স ৫৭ বছর। বয়সের হিসেবে তৃতীয় অবস্থানে রয়েছেন বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতন। হলফনামায় তার বয়স ৬০ বছর উল্লেখ করা হয়েছে। খেলাফত মজলিশের প্রার্থী আব্বাস কাজী বয়সের হিসেবে বৃদ্ধ। তার বয়স উল্লেখ করা হয়েছে ৭১ বছর।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জের তিনটি সংসদীয় আসনে প্রার্থীদের বয়স
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জের তিনটি সংসদীয় আসনে প্রার্থীদের বয়স

প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত