মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৫ পর্যন্ত উপজেলার দিঘিরপাড় বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কাজী স্টোরে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানটির মালিক খোকন কাজীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দোকানে মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়।
সুধীর চন্দ্র মিষ্টান্ন ভান্ডারে দই ও রসমালাইয়ের পাত্রে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় মালিক সুধীর চন্দ্র ঘোষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পাত্রে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়।
এ ছাড়া আইয়ুব আলী ভ্যারাইটিজ স্টোরে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করায় প্রতিষ্ঠানটির মালিক আসাদুলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন ও টংগিবাড়ী থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
মতামত