আপডেট : রোববার, ০২ আগস্ট ২০২৬

মুন্সীগঞ্জে অলিগলিতে তৈরি হচ্ছে অটোরিক্সা ও মিশুক

এগুলো নিয়ন্ত্রনে কার্যকর পদক্ষেপ নেইসুযোগে অল্প পূঁজিতে বেশী লাভ 
 
অলিগলিতে তৈরি হচ্ছে বিদ্যুৎচালিত অটোরিকশা ও মিশুক, দেখার কেউ নেই। মুন্সীগঞ্জ শহরসহ ৬টি উপজেলার আনাচে-কানাচে অটো গ্যারেজ ব্যবসার দাপট এখন এক নতুন বাস্তবতা। সাধারণ মানুষের সহজ যাতায়াতের মাধ্যম হিসেবে পরিচিত যানটি এখন একটি বিশাল অনিয়ন্ত্রিত ব্যবস্থার জন্ম দিয়েছে। নিম্ন ও মধ্যবিত্তের উপার্জনের পথ তৈরি হলেও, এর পেছনে গড়ে উঠেছে এক শক্তিশালী সিন্ডিকেট। গ্যারেজ নির্মাণ থেকে শুরু করে অবৈধ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে ব্যাটারি চার্জিং— সবকিছুই স্থানীয় প্রভাবশালীরা নিয়ন্ত্রণ করছেন।
 
জানা গেছে, নিম্ন আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্তরাও টাকা জমিয়ে দুই-চারটি মিশুক কিনে সড়কে নামাচ্ছেন।  যেখানে-সেখানে তৈরি হচ্ছে এসব যানবাহন।  মেকানিকদের কেউ কেউ ধারদেনা করে, আবার অনেকে কিস্তিতে ঋণ নিয়ে অটোবাইক ও মিশুক কিনছেন। তবে, এই পেশার নিয়ন্ত্রণে পিছিয়ে নেই স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা। তারা প্রভাব বিস্তার করে গ্যারেজ ভাড়া দিচ্ছেন। বিদ্যুৎচালিত রিকশা তৈরির কারখানা থেকে শুরু করে গ্যারেজ এবং অবৈধ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে চার্জের ব্যবস্থাও করে দিচ্ছেন তারা।
 
শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকাসহ আশপাশ এলাকায় ছোট একটি দোকানের মধ্যে আব্বাস রিকশা মেকানিক ওয়াকর্শপ। সেখানে একটি রিকশা রাখতেও কষ্ট হবে। তবে, এই ওয়ার্কশপে প্রতিদিন একটি করে বিদ্যুৎচালিত অটো রিকশা তৈরি করতে পারেন বলে জানান মেকানিক সুমন মিয়া। বলেন, ‘আমরা প্রতিদিন একটি করে বিদ্যুৎচালিত রিকশা বানাতে পারি। এখানে মূলত দুই ধরনের বিদ্যুৎচালিত রিকশা তৈরি করা হয়। একটি ছাদছাড়া, আরেকটি ছাদসহ। ছাদছাড়া রিকশা ৬৫ থেকে ৭০ হাজার টাকায় বিক্রি হয়ে থাকে। আর ছাদসহ ১০ হাজার টাকা বেশি লাগে। তবে, গাড়ির দাম ব্যাটারির ওপর নির্ভর করে।
 
চাহিদার কারণে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না অটোরিকশা  
তিনি বলেন, মোটা চাকার অটোরিকশার ১ লাখ ৪০ থেকে ৫০ হাজার টাকার ওপরে। 
 
মুন্সীগঞ্জ সদরের কাটাখালী বাজার, উত্তর ইসলামপুর,  দক্ষিণ ইসলামপুর, হাটলক্ষীগঞ্জ, নতুনগাও, নয়াগাঁও, পঞ্চসার, বিনোদপুর, সিপাহীপাড়া, মিরকাদিম পৌর এলাকাসহ  অপর ৫টি উপজেলার অলিগলিতে মিশুকের অসংখ্য  গ্যারেজ রয়েছে। বেশিরভাগ গ্যারেজ অলিগলির ভেতরে টিনশেড ঘরে তৈরি। এসব গ্যারেজ থেকে দিনের আলোয় পুরো মুন্সীগঞ্জ শহর ও শহরাঞ্চলে
অটোরিকশা ছড়িয়ে পড়ে।
 
কায় নতুন নতুন গাড়ি তৈরি করে বিক্রি করা হয়। এখন ছোট ছোট গ্যারেজও মিশুক তৈরির কারখানায় পরিণত হয়েছে।
 
সরেজমিনে ঘুরে দেখা যায়, জেলা শহর, পঞ্চসার ও রামপাল, ও চরকেওয়ার ইউনিয়নে অসংখ্য অটোরিকশার ওয়ার্কশপ রয়েছে। সেগুলোতে আগে রিকশা নষ্ট হলে ঠিক করা হতো। বর্তমানে এখানেই নতুন অটোরিকশা তৈরি করা হয়। সড়কের মধ্যেই অহরহ নতুন গাড়ি তৈরি করতে দেখা যায়। শুধু একটি নয়, একাধিক ওয়ার্কশপও রয়েছে এসব এলাকায়। গ্যারেজগুলোর বাইরে নতুন কয়েকটি  অটোবাইক ও মিশুক রাখা আছে বিক্রির জন্য। হুট করে দেখলে এটাকে শুধু বিক্রয়কেন্দ্র বলেই মনে হবে। তবে, বাস্তবে এটি একটি গ্যারেজ।
 
গ্যারেজের কর্মচারী বলেন, আমরা নষ্ট অটো ও মিশুক ঠিক করার পাশাপাশি নতুন বডি তৈরি করি। আর মোটর, ব্যাটারি, বিভিন্ন পার্টস— এগুলো মালিক কিনে নিয়ে আসে। আমরা ওয়ার্কশপে শুধু ফিটিং করি। এরপর পুরো অটোরিকশা তৈরি শেষে ডেলিভারি দেওয়া হয়।
 
বিদ্যুৎচালিত অটোরিকশার মেকানিক শাহ আলম বলেন, অল্প পুঁজি এবং সহজে মূলধন উঠে আসে বলে নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত ও স্থানীয় প্রভাবশালীরা অটো রিকশার ব্যবসায় বেশি ঝুঁকছেন। প্রতিদিন ৪০০-৫০০ টাকা জমা পাওয়া যাচ্ছে। আগে চীন থেকে বিদ্যুৎচালিত রিকশা আমদানি করা হলেও বর্তমানে ঢাকাসহ আশপাশের  অলিগলিতে তৈরি হচ্ছে। চাইলেই সহজে গ্যারেজ থেকে নতুন নতুন অটোরিকশা তৈরি করা যায়। কম পুঁজি ও সহজ প্রাপ্যতার জন্য অনেকে ৮ থেকে ১০টি অটোরিকশা কিনে ভাড়া দিচ্ছেন। আর স্থানীয় প্রভাবশালীদের হাত মাথার ওপরে না থাকলে গ্যারেজ দেওয়া সম্ভব নয়।
 
গ্যারেজ মালিক ও কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়,  বিভিন্ন এলাকায় বিদ্যুৎচালিত অটোরিকশা রাখার জন্য টিনশেডের ঘর বেশি জনপ্রিয়। এসব ঘরের ভেতর বাঁশ দিয়ে মাচাং তৈরি করে থাকার ব্যবস্থা করা হয়। সেখানে চাইলে চালকেরা বিশ্রাম নিতে পারেন। কোনো কোনো টিনশেড রিকশা গ্যারেজে ৫০টির বেশি রিকশা রাখা যায়। সেখানে রিকশা রাখার পাশাপাশি চার্জেরও ব্যবস্থা থাকে। রিকশাপ্রতি ভাড়া হিসেবে ৪০০ থেকে ৫০০ টাকা নেওয়া হয়। তবে, প্রতিটি অটোরিকশার গ্যারেজ ভাড়া ও চার্জ বাবদ এলাকাভেদে প্রতিদিন ১০০-১৫০ টাকা দিতে হয়।
 
খোঁজ নিয়ে জানা গেছে, বেশিরভাগ বিদ্যুৎচালিত রিকশার মালিকানা প্রভাবশালী গোষ্ঠী ও রাজনৈতিক সুবিধাভোগীদের হাতে। তারা যন্ত্রাংশ আমদানি করে নিজেরাই এসব রিকশা তৈরি করে বিক্রি বা ভাড়া দেন। চালক নিজেই গাড়ির মালিক, সেই সংখ্যা খুবই কম। এই ব্যবসায় বিনিয়োগ কম হলেও লাভ বেশি।
 
কম পুঁজিতে বেশি লাভ হয়— জানিয়ে মিশুক চালক সোহেল রানা বলেন, ১ লাখ ৪০ হাজার থেকে ১৬০  হাজার টাকা দিয়ে অটো ও মিশুক কিনে ভাড়া দিলে প্রতিদিন ৪০০-৫০০ টাকা আসে। অতিরিক্ত কোনো খরচ নেই।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে অলিগলিতে তৈরি হচ্ছে অটোরিক্সা ও মিশুক
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে অলিগলিতে তৈরি হচ্ছে অটোরিক্সা ও মিশুক

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত